নেপাল সীমান্তবর্তী চীনের দক্ষিণাঞ্চলের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ খবর অনুযায়ী এই ঘটনায় মৃত্যু বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালের ঘটনায় এই পার্বত্য অঞ্চল কেঁপে ওঠে। অঞ্চলটির গড় উচ্চতা ৪ হাজার ২০০ মিটার, জানিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ মাধ্যম সিসিটিভি।
এই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের বলছে, সাত দশমিক এক মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল চীনের তিব্বত অঞ্চলে মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে।
তবে চীনের ভূমিকম্প পর্যবেক্ষণ কর্তৃপক্ষের মতে, ভূমিকম্পের মাত্রা ছিলো ছয় দশমিক আট।
সিসিটিভির অনলাইন প্রতিবেদন জানায়, যেখানে ভূমিকম্পের উৎপত্তি তার প্রায় ৫ কিলোমিটারের মধ্যেই জনবসতি রয়েছে।
এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির বিষয় এখনো জানা যায়নি।
এই ভূমিকম্প টের পেয়েছেন সীমান্তবর্তী নেপালের বাসিন্দারাও। কাঁপুনি অনুভব করার পর দেশটির রাজধানী কাঠমন্ডুর বিভিন্ন ভবন থেকে রাস্তায় বের হয়ে জড়ো হতে দেখা গেছে অনেককেই।
এর আগে ২০১৫ সালে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে প্রায় ১০ লাখ ভবন ধসের পাশাপাশি ৯ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে। সূত্র: এপি নিউজ
নাইমুর/