অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তৈরি বালির ঢিবির নিচ থেকে ৬৬ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ‘ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে গাজার বিভিন্ন স্থানে বালির ঢিবি তৈরি করেছিল। এসব ঢিবির নিচেই বহু ফিলিস্তিনিকে কবর দেওয়া হয়েছিল।’
উদ্ধার হওয়া অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তৈরি বালির ঢিবির নিচ থেকে ৬৬ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তৈরি বালির ঢিবির নিচ থেকে ৬৬ জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর মধ্যে ৩৭টি জাবালিয়া শহরে এবং ২৯টি গাজার শাতি শরণার্থী শিবিরে পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ‘অনেক কবর এখনো আবিষ্কৃত হয়নি। ইসরায়েলি স্থল অভিযানের সময় ফিলিস্তিনিরা বাধ্য হয়ে রাস্তাঘাট, স্কয়ার ও পার্কের ভেতর স্বজনদের কবর দিয়েছিলেন। আমাদের টিম সীমিত সরঞ্জাম নিয়েই ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে।’
এদিকে গাজার বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ঝোড়ো বাতাসে শরণার্থীদের অনেক তাঁবু উড়ে গেছে এবং প্রবল বৃষ্টিতে বহু তাঁবু তলিয়ে গেছে। মাহমুদ বাসাল বলেন, ‘গাজায় জরুরি ভিত্তিতে এক লাখ ২০ হাজার তাঁবুর প্রয়োজন।’ সূত্র: আনাদোলু এজেন্সি