ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল, সংসদে নোটিশ উত্থাপন জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী সিরাজগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল শিশুর বিকাশে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু আসন্ন আলিম পরীক্ষা নিয়ে মাদরাসা বোর্ডের নির্দেশনা নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে টিকটকার গ্রেপ্তার কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী! Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র বিরোধীদলীয় নেতার ১০ কেজি উপহার, পেলেন এমপি থেকে পিয়ন সবাই আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা দেম্বেলে রহস্য! ঘানাকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার রাশফোর্ডের নাটোরে এক গ্রামেই ৪ শতাধিক ঘরজামাই! ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু নয়নের খাল খননে নয়ন কি জুড়াবে এবার? বিশ্বকাপে মিশরকে প্রথম ম্যাচ জয় উপহার দিয়ে উচ্ছ্বসিত সালাহ ঘরছাড়া মানুষের বাস্তবতা ও বৈশ্বিক দায়িত্ব আর্জেন্টিনার পতাকার রঙে ভাইরাল ভেড়া অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকার বিকল্প নেই চুয়েট হলে চলন্ত ফ্যান ছিঁড়ে পড়ায় আতঙ্কিত শিক্ষার্থীরা ‘মাথা উঁচু করে বিদায় নিচ্ছি’- ড্রেসিংরুমে ইরানের বার্তা যার শেষ পরিণতি হবে জাহান্নাম চকরিয়ায় সৌদিয়া বাস উল্টে আহত ৭ আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট ঘনীভূত হবে ঈশ্বরগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন অসংক্রামক রোগের আগ্রাসন মোকাবিলায় ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড়

ভারত-পাকিস্তান গোলাগুলি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০৫ পিএম
আপডেট: ২৬ এপ্রিল ২০২৫, ১২:১৭ পিএম
ভারত-পাকিস্তান গোলাগুলি
ছবি: খবরের কাগজ ডেস্ক

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পাহালগামে জঙ্গি হামলার তৃতীয় দিনের মাথায় নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি ও ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলির খবর পাওয়া গেছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পরিস্থিতি মোকাবিলায় ভারত-পাকিস্তানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতে বসবাসরত পাকিস্তানিদের ধরে ফেরত পাঠানোর জন্য সব রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন। আর স্কেচ প্রকাশ করা হামলাকারীদের ব্যাপারে তথ্য দিতে অর্থ পুরস্কার ঘোষণা করেছেন তিনি।

এ ছাড়া ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদি শুক্রবার (২৫ এপ্রিল) শ্রীনগরে পৌঁছেছেন। সেখানে পদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কাশ্মীরের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন তিনি।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পাহালগামে বন্দুকধারীদের হামলার সঙ্গে পাকিস্তান জড়িত বলে ভারত যে অভিযোগ করছে, তা নাকচ করে দিয়েছে পাকিস্তান। গতকাল শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে এ-সংক্রান্ত প্রস্তাব পাস হয়েছে।

নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি

ভারতের সেনাবাহিনীর একটি সূত্র আল-জাজিরাকে জানায়, পাকিস্তানের পক্ষ থেকেই প্রথম গুলি ছোড়া হয়। পাকিস্তানশাসিত কাশ্মীরের একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে দুই দেশের সেনাবাহিনীর গুলিবর্ষণের ব্যাপারে নিশ্চিত করেছেন। কে আগে গুলি ছুড়েছে, ভারত না পাকিস্তান, তা তিনি বলতে পারেননি।

তবে পাকিস্তানি কর্মকর্তা সৈয়দ আশফাক গিলানি এএফপিকে জানান, বেসামরিক লোকজনের ওপর কোনো গুলি ছোড়া হয়নি। ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণরেখার কোন অংশে গোলাগুলি সংঘটিত হয়েছে, সে ব্যাপারেও স্পষ্ট হওয়া যায়নি।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে আল-জাজিরার সংবাদদাতা উমার মেহরাজ জানান, বান্দিপোরা এলাকায় পৃথক এনকাউন্টারে দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আর রয়টার্সের খবরে ‘লিপা ভ্যালি’তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলিবর্ষণের কথা জানানো হয়। 

এনডিটিভি জানায়, ভারতীয় চৌকি লক্ষ্য করে পাকিস্তানি সেনাবাহিনীর অনুমাননির্ভর গুলির পাল্টায় ভারতীয় সেনাবাহিনীও গুলি চালিয়েছে। ভারতের সামরিক সূত্র বলছে, নিরাপত্তা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে ‘কার্যকর জবাব’ দিয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এনডিটিভির খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণরেখার বিভিন্ন স্থানে পাকিস্তানের তরফে ছোট অস্ত্র ব্যবহার করে গুলি ছোড়া হয়। সেই গুলির কার্যকর জবাব দেওয়া হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে গোলাগুলির ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। 
 
ভারত-পাকিস্তান সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে 

কাশ্মীরের পাহালগামে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক এখন একেবারেই তলানিতে এসে পৌঁছেছে। হামলার প্রতিক্রিয়ায় গত বুধবার ভারতের তরফে সার্ক ভিসা স্কিমের অধীনে পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে এই ভিসার অধীনে ভারতে থাকা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ আটারি স্থলসীমান্ত বন্ধের পাশাপাশি ঐতিহাসিক সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত। পাশাপাশি দুই দেশের হাইকমিশনে কর্মকর্তা কমানো ও ফিরে যাওয়াসহ একাধিক নির্দেশনা দেওয়া হয়।

এর পাল্টা হিসেবে গত বৃহস্পতিবার ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত এবং ওয়াঘা সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিতের পাশাপাশি নয়াদিল্লিকে পাকিস্তানের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্য করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধেরও ঘোষণা এসেছে।

সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জাতিসংঘের

পাহালগামে মঙ্গলবারের জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিহত ও ডজনের বেশি আহতের ঘটনা ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র করেছে। তবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হামলার পর সৃষ্ট উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তান কর্তৃপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের মুখপাত্র স্টিফান দুজারিক বলেছেন, ‘আমরা দুই দেশের সরকারের কাছে আবেদন জানিয়েছি সংযম প্রদর্শনের। পরিস্থিতির আর যাতে অবনতি না ঘটে, সেদিকে আমরা নজর রাখছি।’ তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা যেতে পারে এবং সেটাই করা উচিত তাদের।’ 

নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন

কাশ্মীরের নিরাপত্তাব্যবস্থায় ভারত সরকারের গাফিলতির বিষয়টি আলোচনায় উঠে এসেছে। সামাজিক মাধ্যমে ভারতে অনেক মানুষের ক্ষোভের প্রতিফলন দেখা যাচ্ছে। অনেকে প্রশ্ন তুলেছেন- হামলার সময়ে নিরাপত্তা বাহিনী কোথায় ছিল?

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে উঠে এসেছে, প্রায় ২০ মিনিট হামলা চলার পর যখন নিরাপত্তা বাহিনী সেখানে পৌঁছায়, ততক্ষণে বন্দুকধারীরা পালিয়ে গেছে। ওই হামলায় বেঁচে যাওয়া একাধিক প্রত্যক্ষদর্শীর বর্ণনায় এমন তথ্য উঠে এসেছে।

মহারাষ্ট্রের পুনের বাসিন্দা আশাবরী সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, হামলার সময় তিনি তার মা-বাবা ও আত্মীয়দের সঙ্গে ছিলেন। ওই হামলায় তার বাবা ও এক আত্মীয় নিহত হয়েছেন। পিটিআই আশাবরীকে উদ্ধৃত করে লিখেছে, ‘আমাদের সাহায্য করার জন্য সেখানে কেউ ছিল না।’ তিনি দাবি করেন, হামলার ২০ মিনিট পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কে জে এস ধিলো ভারতীয় সেনাবাহিনীর শ্রীনগরভিত্তিক ১৫ কোরের সাবেক কমান্ডার। তার ভাষ্য, ‘আপাতত আমি এটাই বলব, কাশ্মীরের নিরাপত্তাব্যবস্থা গতিশীল বা ডায়নামিক পদ্ধতিতে কাজ করে। সেটার নিয়মিত পর্যালোচনা করা হয়। সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে দেখেছি, বৈসরন উপত্যকায় নিরাপত্তা বাহিনীর কোনো উপস্থিতি ছিল না। যে এলাকায় এত পর্যটকের ভিড়, সেখানে নিরাপত্তা বাহিনী থাকা উচিত ছিল।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্লেষক বলেন, ‘জম্মু-কাশ্মীরে সরকারের কৌশল পুনর্বিবেচনা করা দরকার।’

সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) অবসরপ্রাপ্ত জেনারেল নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পাহালগামে হামলার পর পর্যটন নিয়ে সরকারকে কিছু দৃঢ় পদক্ষেপ নিতে হবে।’

গত বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকেও নিরাপত্তার গাফিলতি নিয়ে সরকারকে তোপের মুখে পড়তে হয়। 

পাকিস্তানিদের খুঁজতে সব রাজ্য সরকারকে নির্দেশ 

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোনো পাকিস্তানি নাগরিক যাতে ভারতে থাকতে না পারেন, তা নিশ্চিত করতে গতকাল শুক্রবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেছেন, ভিসা বাতিলের পর পাকিস্তানিদের শনাক্ত করে যেন দ্রুত ফেরত পাঠানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই নির্দেশ প্রসঙ্গে মন্ত্রণালয় থেকে অবশ্য কোনো মন্তব্য করা হয়নি। সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতিও জারি করা হয়নি।

তবে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, অমিত শাহ নিজে ফোন করে মুখ্যমন্ত্রীদের ওই নির্দেশ দিয়েছেন। হামলাকারীদের খোঁজ দিতে পারলে প্রত্যেকের জন্য ২০ লাখ ভারতীয় রুপি পুরস্কারও ঘোষণা করা হয়েছে। 

রয়টার্স জানায়, ভারতের নিরাপত্তা বাহিনী পাহালগামে হামলায় সন্দেহভাজন তিন বন্দুকধারীর স্কেচ প্রকাশ করেছে। ওই তিন সন্দেহভাজন হচ্ছেন আসিফ ফাউজি, সুলেমান শাহ ও আবু তালহা। তারা কোড নেম হিসেবে মুসা, ইউনূস ও আসিফ ব্যবহার করতেন। লস্কর-ই-তৈয়বার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। 

শ্রীনগরে ভারতের সেনাপ্রধান

জম্মু-কাশ্মীর পরিস্থিতি দেখতে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদি গতকাল শুক্রবার শ্রীনগরে পৌঁছেছেন। সেখানে পদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কাশ্মীরের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন তিনি। শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনী ‘সার্চ অ্যান্ড ডেস্ট্রয়’ নামে এক সামরিক অভিযান শুরু করেছে জঙ্গিদের বিরুদ্ধে। গতকাল ভোরে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে সন্দেহভাজন দুই জঙ্গির বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে। 

রয়টার্সের খবরে বলা হয়েছে, জেনারেল উপেন্দ্র দ্বিবেদি শ্রীনগরে যাওয়ার পরই সেখানে সামরিক ও কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই ভারতীয় বিমান ও নৌবাহিনী বড় তৎপরতা শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, তাদের এই তৎপরতা সামরিক অভিযানের দরজা খুলে দিতে পারে। 

পাকিস্তানের সিনেটে প্রস্তাব পাস

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পাহালগামে বন্দুকধারীদের হামলার সঙ্গে পাকিস্তান জড়িত বলে ভারত যে অভিযোগ করছে, তা নাকচ করে দিয়েছে পাকিস্তান। হামলার সঙ্গে ইসলামাবাদকে জড়ানোর বিরুদ্ধে গতকাল শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস হয়েছে।

উপপ্রধানমন্ত্রী ইসহাক দার প্রস্তাবটি সিনেটে উত্থাপন করে বলেন, ‘পানি-সন্ত্রাসবাদ বা সামরিক উসকানিসহ যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত।’

প্রস্তাবে ‘ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ২০২৫ সালের ২২ এপ্রিল সংঘটিত হামলার সঙ্গে পাকিস্তানকে জড়িত করার সব অসার ও ভিত্তিহীন প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হয়েছে।’

এতে বলা হয়েছে, নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা পাকিস্তান-সমর্থিত মূল্যবোধের পরিপন্থি। প্রস্তাবে নিন্দা জানিয়ে বলা হয়েছে, পাকিস্তানের মর্যাদাহানি করতে ভারত সরকার পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। সংকীর্ণ রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্যই সন্ত্রাসবাদের ঘটনাকে ব্যবহার করা হচ্ছে। সিনেটে পাস হওয়া প্রস্তাবে বলা হয়েছে, ‘পাকিস্তানের জনগণ শান্তির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু কাউকে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থ লঙ্ঘন করতে দেবে না।’

চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে আবারও রাজনৈতিক পটপরিবর্তন। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

সোমবার (২২ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন নেতা দেশের দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। এর ফলে গত ১০ বছরের মধ্যে সপ্তম নেতা পেতে যাচ্ছে ব্রিটেন।

ব্রিটিশ রাজনীতিতে দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। তবে দলের ভেতর থেকে তীব্র চাপের মুখে অবশেষে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তিনি।

এক বিবৃতিতে স্টারমার বলেন, ’এটা স্পষ্ট যে, আমার দল পরিবর্তন চাইছে। আমার সংসদীয় দল এখন প্রশ্ন তুলছে যে- পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। আমি আমার সহকর্মীদের সেই বার্তা বুঝতে পেরেছি এবং সানন্দে তা গ্রহণ করছি।’

থিওটোনিয়াস/

ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০১ পিএম
ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২
প্রতীকী ছবি।

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

রবিবার (২১ জুন) মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নৌযানটি ক্যারিবীয় অঞ্চলের পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলছিল। মার্কিন সামরিক বাহিনীর ‘সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে ক্যারিবিয়ান সাগরে এই অভিযান চালানো হয়।

সাউথকম জানিয়েছে, তারা ‘ছয় জন পুরুষ সদস্য সম্পর্কে মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করেছে। তবে তাদের উদ্ধার বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নৌযানটি পানিতে চলার সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাতে বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায়।

গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন অভিযান শুরু করার পর থেকে সর্বশেষ এই হামলায় নিহতের মোট সংখ্যা অন্তত ২০৬ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরু করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে লাতিন আমেরিকা থেকে পরিচালিত মাদক কার্টেলগুলোর সঙ্গে ওয়াশিংটন কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে।

তবে এমন হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আমান/

সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০২:১১ পিএম
সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে
ছবি: সংগৃহীত

সাইপ্রাসের লার্নাকায় এক তরুণের মরদেহ উদ্ধারের পর ২২ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা এক বাংলাদেশি ছাত্রের।

রবিবার (২১ জুন) সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল জানায়, ঘটনাস্থলে পাওয়া ব্যক্তিগত জিনিসপত্র বাংলাদেশি ছাত্রের বলে ইঙ্গিত পাওয়া গেছে। আদালতের নির্দেশে পুলিশ ২২ বছর বয়সি এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণের পাশাপাশি অপহৃতকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ছাড়াও গ্রেপ্তার তরুণকে তাদের একটি নির্দিষ্ট এলাকায় নিয়ে যায়, যেখানে তারা মরদেহ এবং একটি ছুরি খুঁজে পায়।

গ্রেপ্তার ব্যক্তির দাবি, এই ছুরি দিয়েই হত্যা করা হয়।

ধারণা করা হচ্ছে, গত ১২ জুন ২২ বছর বয়সি বাংলাদেশি ছাত্র শাহরিয়ার আহমেদ ইমন ওরোক্লিনির বাড়ি থেকে স্থানীয় কারখানায় কাজে যাওয়ার সময় লার্নাকা থেকে অপহৃত হন। 

এর আগে শাহরিয়ার এক বন্ধুকে নিজের অবস্থান জানিয়ে একটি বার্তা পাঠান। এছাড়া সাহায্যের জন্য তার বাবাকেও বার্তা পাঠান। এর পরই তার মােবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর ছাত্রের বাবা কয়েকটি ফোন থেকে কল পান, যেসব কলে অজ্ঞাত ব্যক্তি তার ছেলের মুক্তির বিনিময়ে অর্থ দাবি করেন।

পুলিশ জানায়, মামলাটির তদন্ত চলছে।

থিওটোনিয়াস/অমিয়/

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/

দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
বেগোনা গোমেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তদন্তকারী বিচারকের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেওয়া হয়।

গত এপ্রিলে ৫৫ বছর বয়সী গোমেজের বিরুদ্ধে পদের অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও ব্যবসায়িক লেনদেনে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সরকারি চুক্তি পাইয়ে দিয়েছিলেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন জনবল নিয়োগ ও সফটওয়্যার ব্যবহারে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন।

প্রসিকিউটররা তার ২৪ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন।

এছাড়া আদালত তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং মাসে দুই বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গোমেজের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, এই তদন্তের বিষয়টি সামনে আসার পর তিনি কিছুদিনের জন্য রাষ্ট্রীয় কার্যক্রম স্থগিত করে পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন। সূত্র: আরটি

তামান্না রুপা/অমিয়/