গ্রিসের চিওস দ্বীপের বিভিন্ন স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের শত শত কর্মী। মঙ্গলবার (২৪ জুন) ওই দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
আটটি বিমানে করে প্রায় ৪৪৪ জন ফায়ার সার্ভিসের কর্মীকে ওই দ্বীপে পাঠানো হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে শত শত গ্রামবাসীকে সেখান থেকে সরানো হয়েছে।
মঙ্গলবার নতুন সতর্কতা জারি করা হয়। চিওস শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টেলিভিশন চ্যানেলে প্রচারিত খবরে আগুন নেভাতে হেলিকপ্টার দিয়ে পানি দিতে দেখা গেছে।
গ্রিসের ফায়ার ব্রিগেডের এক কর্মকর্তা জানান, দাবানল নিয়ন্ত্রণে নিতে এখনো অনেক কাজ করা বাকি। উত্তর থেকে আসা বাতাস আগুন নেভানোর কার্যক্রমে বাধা সৃষ্টি করছে বলেও উল্লেখ করেন তারা।
গ্রিসে গ্রীষ্মকালে প্রায়ই দাবানল হতে দেখা যায়। তবে কর্তৃপক্ষ বলছে, সাম্প্রতিক সময়ের দাবানলে ভূমিকা রাখছে দ্রুত পরিবর্তন হতে থাকা জলবায়ু। এর জেরে বেশ কয়েকটি দাবানল হতে দেখা গেছে। দেশটির প্রতিবার দাবানলের পর আক্রান্ত ও ভুক্তভোগীদের লাখ লাখ ইউরো ক্ষতিপূরণও দিতে হয়। সূত্র: রয়টার্স