অরসন ওয়েলসের ১৯৪১ সালের ক্লাসিক সিনেমা ‘সিটিজেন কেন’-এর বিখ্যাত একটি কাঠের স্লেজ ‘রোজবাড’ নিলামে ১৪.৭৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।
ডালাস-ভিত্তিক নিলাম সংস্থা হেরিটেজ অকশনস বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে জানায়, আইকনিক এই প্রপটি অবিশ্বাস্য দামে বিক্রি হয়েছে। নিলাম সংস্থাটি জানায়, বিক্রির আগে, স্লেজটির সত্যতা নিশ্চিত করার জন্য বৈজ্ঞানিক পরীক্ষা করা হয়েছিল।
সর্বকালের সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত সিটিজেন কেনের বিখ্যাত উদ্বোধনী দৃশ্যের কেন্দ্রবিন্দুতে এই কাঠের স্লেজটি ব্যবহৃত হয়।
দীর্ঘদিন ধরেই মনে করা হচ্ছিল কাঠের রোজবাড স্লেজ হয়ত হারিয়ে গেছে। তবে ১৯৮৪ সালে পরিচালক জো দান্তে এটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন।
এরপর তিনি তার পরিচালিত চলচ্চিত্রগুলোতে ভক্তদের (যা ইস্টার এগ নামে পরিচিত) জন্য একটি রেফারেন্স হিসেবে এটি ব্যবহার করেছিলেন, যার মধ্যে রয়েছে গ্রেমলিন্স ২: দ্য নিউ ব্যাচ।
এটি এখন পর্যন্ত বিক্রি হওয়া ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামি স্মারক। এর আগে - দ্য উইজার্ড অফ ওজে ব্যবহৃত একজোড়া রুবিরস্যান্ডেল গেল ডিসেম্বরে ৩২ মিলিয়ন ডলারে (£২৩.৯) বিক্রি হয়েছিল।
তবে স্লেজটির ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগে চলচ্চিত্রটি তৈরির কাজে ব্যবহৃত গোলাপ কুঁড়ি বিক্রি হয়েছিল। যার মধ্যে একটি কিংবদন্তি পরিচালক স্টিভেন স্পিলবার্গের কাছেও বিক্রি হয়। তিনি পরে এটি লস অ্যাঞ্জেলেসের একাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্সে দান করেছিলেন।
সুলতানা দিনা/