সম্প্রতি রাজস্থানের জয়সলমিরের একটি গ্রামে প্রাগৈতিহাসিক যুগের একটি জীবাশ্ম পাওয়া গিয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর বিশেষজ্ঞরা জানিয়েছেন, জীবাশ্মটি ‘ফাইটোসর’ (Phytosaur) জাতীয় প্রাণীর। এ ধরনের প্রাণী প্রাগৈতিহাসিক যুগে পৃথিবীতে রাজত্ব করতো।
এটি ভারতে উদ্ধার হওয়া প্রাক-ঐতিহাসিক যুগের প্রথম জীবাশ্ম। এখন প্রশ্ন হল, ‘ফাইটোসর’ জাতীয় প্রাণী আসলে কারা?
বিশালদেহী ডায়নোসররাই হচ্ছে ‘ফাইটোসর’ জাতীয় প্রাণী। বিশেষজ্ঞরা জানান, জয়সলমির থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত মেঘা গ্রামে উদ্ধার হওয়া জীবাশ্মটি দুই মিটার দীর্ঘ। স্থানীয়রা মাটি খুঁড়তে গিয়ে প্রথমে জীবাশ্মটি পায়।
জেলা প্রশাসন এবং প্রত্নতত্ত্ব বিভাগের কাছে খবর পৌঁছালে পরে ভূতাত্ত্বিকদের একটি দল এই ধ্বংসাবশেষগুলোকে জুরাসিক যুগের একটি ‘ফাইটোসরে’র জীবাশ্ম হিসেবে নিশ্চিত করে।
উদ্ধার হওয়া জীবাশ্মটি প্রায় ২০ কোটি বছরের পুরনো। এটি মাঝারি আকারের ফাইটোসর। সম্ভবত লক্ষ লক্ষ বছর আগে এখানে একটি নদীর তীরে এরা বসবাস করত। মনে করা হয়, ফাইটোসররা ২২৯ মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল। এটি জুরাসিক যুগেরও হতে পারে।
এর আগে, ২০২৩ সালে বিহার-মধ্যপ্রদেশ সীমান্তে এক ধরণের ফাইটোসর জীবাশ্ম পাওয়া গিয়েছিল।
সুলতানা দিনা/