দিল্লির অভিজাত বসন্তকুঞ্জ এলাকার এক নামকরা আশ্রমের পরিচালক স্বামী চৈতন্যনন্দ সরস্বতী ওরফে পার্থ সারথির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, অন্তত ১৭ নারী শিক্ষার্থী তার বিরুদ্ধে অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, ‘শ্রী শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্ট’-এর প্রধান চৈতন্যনন্দ দীর্ঘদিন ধরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের লক্ষ্য করে অশালীন ভাষা ব্যবহার করতেন, অশ্লীল বার্তা পাঠাতেন এবং জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন।
মোট ৩২ জন শিক্ষার্থীর বক্তব্য নেওয়া হলে, তাদের মধ্যে ১৭ জন এই ধরনের অভিযোগ করেন। শুধু তাই নয়, শিক্ষার্থীরা অভিযোগ করেছেন— আশ্রমের নারী শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারাও অভিযুক্তের পক্ষ নিয়ে চাপ সৃষ্টি করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী চৈতন্যনন্দের গাড়িতে ভুয়া দূতাবাসের নম্বরপ্লেটও পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। সূত্র: এনডিটিভি
মেহেদী/