স্ত্রী-সন্তানের কথা গোপন করে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন ভারতের এক যুবক। এ ঘটনা জানতে পেরে ভরা রাস্তায় ওই যুবককে জুতাপেটা করেছেন প্রেমিকা।
জানা গিয়েছে, ওই যুবক বেলঘরিয়ার বাসিন্দা। স্ত্রী-সন্তান নিয়ে সংসার। তবে কাজের সূত্রে থাকতেন বোলপুরে। শ্রমিকের কাজের সূত্র ধরেই এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার। ভালোই চলছিল তাদের প্রেম। তবে যুবকের স্ত্রী বোলপুরে যেতেই ঘটে বিপত্তি। দম্পতিকে একসঙ্গে দেখে ফেলেন প্রেমিকা। এরপরই প্রকাশ্যে আসে ঘটনা। শান্তিনিকেতনের পূর্বপল্লির রাস্তায় পায়ের জুতো খুলে প্রেমিককে বেধড়ক মারধর করে প্রেমিকা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। তবে ওই যুবক পুলিশ যাওয়ার আগেই ওই এলাকা থেকে পালিয়ে যান।
জুতাপেটা করা ওই প্রেমিকা জানিয়েছেন, তিনি পুলিশে লিখিত অভিযোগ করবেন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও থানায় অভিযোগ হয়নি। প্রেমিকেরও কোন প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।
মেহেদী/