সংবাদ সংস্থা এএফপি শ্রীলঙ্কার পুলিশ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন সাবমেরিনের আঘাতে বুধবার ভোরে ডুবে যাওয়া একটি ইরানি যুদ্ধজাহাজ থেকে ৮৭ জন নাবিকের মরদেহ উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী।
নাম প্রকাশ না করার শর্তে নৌবাহিনীর একজন কর্মকর্তা এএফপি-কে বলেন, 'আমরা ৮৭টি মরদেহ উদ্ধার করেছি এবং যারা এখনও নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।'
এরআগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে।তিনি বলেন, জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল।
হেগসেথ নির্দিষ্ট কোনো জাহাজের নাম উল্লেখ করেননি। তবে এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছিল যে, বুধবার ভোরে গালে উপকূলের অদূরে ইরানের যুদ্ধ জাহাজ আইরিস দেনা ডুবে যাওয়ার পর প্রায় ১৪০ জন নিখোঁজ হন। সূত্র: বিবিসি, এএফপি
সুমন/