ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
নাটোরে এক গ্রামে ৪ শতাধিক জামাইয়ের বাস! ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু নয়নের খাল খননে নয়ন কি জুড়াবে এবার? বিশ্বকাপে মিশরকে প্রথম ম্যাচ জয় উপহার দিয়ে উচ্ছ্বসিত সালাহ ঘরছাড়া মানুষের বাস্তবতা ও বৈশ্বিক দায়িত্ব আর্জেন্টিনার পতাকার রঙে ভাইরাল ভেড়া অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকার বিকল্প নেই চুয়েট হলে চলন্ত ফ্যান ছিঁড়ে পড়ায় আতঙ্কিত শিক্ষার্থীরা ‘মাথা উঁচু করে বিদায় নিচ্ছি’- ড্রেসিংরুমে ইরানের বার্তা যার শেষ পরিণতি হবে জাহান্নাম চকরিয়ায় সৌদিয়া বাস উল্টে আহত ৭ আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট ঘনীভূত হবে ঈশ্বরগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন অসংক্রামক রোগের আগ্রাসন মোকাবিলায় ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড় গুজব মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং সেল ২৪ ঘণ্টা সক্রিয়: তথ্যমন্ত্রী শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ সাতকানিয়ায় মিলল মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১৬টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, পদ ১১১ মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গায় শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, মাদরাসাশিক্ষক আটক ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাবি ছাত্রদলের বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় হল সুপারসহ গ্রেপ্তার ২ স্কটল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল: লুকাস পাকুয়েতা আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেরপুরে পিকআপভর্তি ভারতীয় মদসহ আটক ৩

কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্লান্টে ইরানের হামলা

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:৩৩ এএম
আপডেট: ৩১ মার্চ ২০২৬, ১০:৩৪ এএম
কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্লান্টে ইরানের হামলা
কুয়েতে বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্লান্টে ইরানের হামলা। ছবি: সংগৃহীত

কুয়েতে একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে ইরানের হামলায় একজন ভারতীয় কর্মী নিহত হয়েছেন এবং স্থাপনাটির একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে । যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের মধ্যে আঞ্চলিক উত্তেজনা বাড়ার সময় এ ঘটনা ঘটল।

সোমবার (৩০ মার্চ) কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘কুয়েত রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের আগ্রাসনের অংশ হিসেবে একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের সার্ভিস ভবনে হামলা চালানো হয়েছে। এতে একজন ভারতীয় কর্মী নিহত হয়েছেন এবং ভবনটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।’

ঘটনার পরপরই কারিগরি ও জরুরিসেবা দল ঘটনাস্থলে পাঠানো হয় এবং স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমে কুয়েতের মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, হামলায় প্ল্যান্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদক মালিক ট্রেইনা কুয়েত সিটি থেকে জানান, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে কুয়েত একাধিকবার হামলার শিকার হয়েছে। তিনি বলেন, ‘মাত্র গতকাল সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতের আকাশসীমায় ১৪টি ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে কয়েকটি একটি সামরিক শিবিরকে লক্ষ্য করে ছোড়া হয়, যেখানে ১০ জন সেনা আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসা দেওয়া হয়েছে।’

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, কুয়েতের সামরিক শিবির, বিদ্যুৎকেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে ইরানের হামলা ‘ঘৃণ্য আগ্রাসন’। তারা আরও বলেছে, কাতার, কুয়েতের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নেওয়া সব পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন জানায়। দুবাই থেকে আল-জাজিরার প্রতিবেদক জেইন বাসরাভি বলেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশগুলোতে বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে হামলা নিয়ে ‘গভীর উদ্বেগ’ তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘বিশ্বে মোট উৎপাদিত বিশুদ্ধ পানির প্রায় ৪০ শতাংশই এই অঞ্চলে উৎপাদিত হয় এবং এখানকার শহরগুলো তাদের পানীয় জলের জন্য এই প্ল্যান্টগুলোর ওপর নির্ভরশীল।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলা শুরুর পর থেকেই আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। ইরানের কর্তৃপক্ষের মতে, এই হামলায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি, আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং অন্তত ২১৬ জন শিশু রয়েছে। গুরুত্বপূর্ণ অবকাঠামোও ধ্বংস হয়েছে।

এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা আঞ্চলিক দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে, যাতে হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষতি হচ্ছে।

এ ছাড়া ইরান কার্যত হরমুজ প্রণালি অবরোধ করে রেখেছে, যার মাধ্যমে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। এতে জ্বালানির দাম বেড়ে গেছে এবং বৈশ্বিক অর্থবাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা ১০ দিনের জন্য (৬ এপ্রিল পর্যন্ত) স্থগিত রাখা হবে। ইরানও সতর্ক করে দিয়েছে, তাদের স্থাপনায় হামলা হলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলা চালানো হবে। এই যুদ্ধ দেখিয়ে দিচ্ছে, বিশ্বের সবচেয়ে পানিসঙ্কটপূর্ণ অঞ্চলগুলোর একটি মধ্যপ্রাচ্যে পানি অবকাঠামো কতটা ঝুঁকির মধ্যে রয়েছে। সূত্র: আল-জাজিরা

চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে আবারও রাজনৈতিক পটপরিবর্তন। বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার দুই বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

সোমবার (২২ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই নতুন নেতা দেশের দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। এর ফলে গত ১০ বছরের মধ্যে সপ্তম নেতা পেতে যাচ্ছে ব্রিটেন।

ব্রিটিশ রাজনীতিতে দীর্ঘদিনের বিশৃঙ্খলার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। তবে দলের ভেতর থেকে তীব্র চাপের মুখে অবশেষে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তিনি।

এক বিবৃতিতে স্টারমার বলেন, ’এটা স্পষ্ট যে, আমার দল পরিবর্তন চাইছে। আমার সংসদীয় দল এখন প্রশ্ন তুলছে যে- পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। আমি আমার সহকর্মীদের সেই বার্তা বুঝতে পেরেছি এবং সানন্দে তা গ্রহণ করছি।’

থিওটোনিয়াস/

ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:০১ পিএম
ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২
প্রতীকী ছবি।

ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় দুই জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

রবিবার (২১ জুন) মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নৌযানটি ক্যারিবীয় অঞ্চলের পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলছিল। মার্কিন সামরিক বাহিনীর ‘সাউদার্ন স্পিয়ার’-এর অধীনে ক্যারিবিয়ান সাগরে এই অভিযান চালানো হয়।

সাউথকম জানিয়েছে, তারা ‘ছয় জন পুরুষ সদস্য সম্পর্কে মার্কিন কোস্ট গার্ডকে অবহিত করেছে। তবে তাদের উদ্ধার বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নৌযানটি পানিতে চলার সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাতে বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যায়।

গত সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন অভিযান শুরু করার পর থেকে সর্বশেষ এই হামলায় নিহতের মোট সংখ্যা অন্তত ২০৬ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ‘সাউদার্ন স্পিয়ার’ অভিযান শুরু করে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন যে লাতিন আমেরিকা থেকে পরিচালিত মাদক কার্টেলগুলোর সঙ্গে ওয়াশিংটন কার্যত যুদ্ধে লিপ্ত হয়েছে।

তবে এমন হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

আমান/

সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:২২ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০২:১১ পিএম
সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে
ছবি: সংগৃহীত

সাইপ্রাসের লার্নাকায় এক তরুণের মরদেহ উদ্ধারের পর ২২ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা এক বাংলাদেশি ছাত্রের।

রবিবার (২১ জুন) সংবাদমাধ্যম সাইপ্রাস মেইল জানায়, ঘটনাস্থলে পাওয়া ব্যক্তিগত জিনিসপত্র বাংলাদেশি ছাত্রের বলে ইঙ্গিত পাওয়া গেছে। আদালতের নির্দেশে পুলিশ ২২ বছর বয়সি এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অপহরণের পাশাপাশি অপহৃতকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ছাড়াও গ্রেপ্তার তরুণকে তাদের একটি নির্দিষ্ট এলাকায় নিয়ে যায়, যেখানে তারা মরদেহ এবং একটি ছুরি খুঁজে পায়।

গ্রেপ্তার ব্যক্তির দাবি, এই ছুরি দিয়েই হত্যা করা হয়।

ধারণা করা হচ্ছে, গত ১২ জুন ২২ বছর বয়সি বাংলাদেশি ছাত্র শাহরিয়ার আহমেদ ইমন ওরোক্লিনির বাড়ি থেকে স্থানীয় কারখানায় কাজে যাওয়ার সময় লার্নাকা থেকে অপহৃত হন। 

এর আগে শাহরিয়ার এক বন্ধুকে নিজের অবস্থান জানিয়ে একটি বার্তা পাঠান। এছাড়া সাহায্যের জন্য তার বাবাকেও বার্তা পাঠান। এর পরই তার মােবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর ছাত্রের বাবা কয়েকটি ফোন থেকে কল পান, যেসব কলে অজ্ঞাত ব্যক্তি তার ছেলের মুক্তির বিনিময়ে অর্থ দাবি করেন।

পুলিশ জানায়, মামলাটির তদন্ত চলছে।

থিওটোনিয়াস/অমিয়/

সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর
ছবি: সংগৃহীত

একাধিক ড্রোন প্রতিহত করার পর, রাশিয়ার রাজধানী মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ভোরে পুনরায় বিমানবন্দরগুলো চালু করা হয় বলে জানিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, শহরের দিকে আসা মোট ৫৯টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের শহরগুলোতে রুশ হামলার জবাবে কিয়েভ রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা যায়, তবে এসব ড্রোন ইউক্রেন থেকে এসেছে কি না, সে বিষয়ে সোবিয়ানিন স্পষ্ট করে কিছু বলেননি।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৩৯ মিনিটে বিমানবন্দরগুলো পুনরায় চালু করা হয়েছে।

আমান/

দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১৫ পিএম
দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী
বেগোনা গোমেজ

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। তদন্তকারী বিচারকের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেওয়া হয়।

গত এপ্রিলে ৫৫ বছর বয়সী গোমেজের বিরুদ্ধে পদের অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও ব্যবসায়িক লেনদেনে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।

অভিযোগ রয়েছে, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সরকারি চুক্তি পাইয়ে দিয়েছিলেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকাকালীন জনবল নিয়োগ ও সফটওয়্যার ব্যবহারে সরকারি তহবিলের অপব্যবহার করেছেন।

প্রসিকিউটররা তার ২৪ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন।

এছাড়া আদালত তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং মাসে দুই বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গোমেজের আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, এই তদন্তের বিষয়টি সামনে আসার পর তিনি কিছুদিনের জন্য রাষ্ট্রীয় কার্যক্রম স্থগিত করে পদত্যাগের কথা ভেবেছিলেন। তবে পরে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে আসেন। সূত্র: আরটি

তামান্না রুপা/অমিয়/