ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
নওগাঁয় চীনা পর্যটককে হেনস্তার অভিযোগে টিকটকার গ্রেপ্তার কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী! Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র বিরোধীদলীয় নেতার ১০ কেজি উপহার, পেলেন এমপি থেকে পিয়ন সবাই আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী ফেনীতে বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতামূলক সভা দেম্বেলে রহস্য! ঘানাকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার রাশফোর্ডের নাটোরে এক গ্রামেই ৪ শতাধিক ঘরজামাই! ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু নয়নের খাল খননে নয়ন কি জুড়াবে এবার? বিশ্বকাপে মিশরকে প্রথম ম্যাচ জয় উপহার দিয়ে উচ্ছ্বসিত সালাহ ঘরছাড়া মানুষের বাস্তবতা ও বৈশ্বিক দায়িত্ব আর্জেন্টিনার পতাকার রঙে ভাইরাল ভেড়া অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকার বিকল্প নেই চুয়েট হলে চলন্ত ফ্যান ছিঁড়ে পড়ায় আতঙ্কিত শিক্ষার্থীরা ‘মাথা উঁচু করে বিদায় নিচ্ছি’- ড্রেসিংরুমে ইরানের বার্তা যার শেষ পরিণতি হবে জাহান্নাম চকরিয়ায় সৌদিয়া বাস উল্টে আহত ৭ আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট ঘনীভূত হবে ঈশ্বরগঞ্জে কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন অসংক্রামক রোগের আগ্রাসন মোকাবিলায় ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড় গুজব মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং সেল ২৪ ঘণ্টা সক্রিয়: তথ্যমন্ত্রী শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ সাতকানিয়ায় মিলল মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১৬টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, পদ ১১১

অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ চক্রের মূল হোতা গ্রেপ্তার

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১০:৪৬ এএম
অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ চক্রের মূল হোতা গ্রেপ্তার
মো. রাজু

রাজধানীর হাজারীবাগ এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ চক্রের মূল হোতা মো. রাজুকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-২। 

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে র‍্যাব-২-এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) খান আসিফ তপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ ও বিটিআরসি জানতে পারে, বিটিআরসির অনুমোদন ছাড়া ফ্রিকোয়েন্সি ও অনুমোদনবিহীন বিভিন্ন টেলিযোগাযোগের যন্ত্রসামগ্রী (সিম বক্স, রাউটার, অনু, ল্যাপটপ, সিমকার্ড) ব্যবহার করে স্থাপনা তৈরিসহ কিছু ব্যক্তি অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করছেন। চক্রটি ভিওআইপি ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দিনগত রাতে হাজারীবাগের বাড্ডানগর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করে র‍্যাব-২ ও বিটিআরসি। 

ওই বাসায় তল্লাশি করে ১ হাজার ৫৪৭টি বিভিন্ন কোম্পানির সিমকার্ড (গ্রামীণফোন-২৩৫টি, রবি-৫০২টি, এয়াটেল-৩৭০টি ও টেলিটক-৪৪০টি), ল্যাপটপ ও ভিওআইপির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‍্যাব-২-এর এই কর্মকর্তা আরও জানান, চক্রটি দীর্ঘদিন ধরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে লাইসেন্স নেওয়া ছাড়াই ভিওআইপি যন্ত্রপাতি ও স্থাপনা তৈরি করে অবৈধভাবে টেলিযোগাযোগ ব্যবসা চালিয়ে আসছিল। এ কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। 

গ্রেপ্তার করা আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:৪২ পিএম
আ.লীগের অপতৎপরতা রুখতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া দল আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।’

সোমবার (২২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মাঠপর্যায়ে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী কাজ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন জেলায় আমরা দেখেছি তারা মিছিল মিটিং করার কার্যক্রম হাতে নিয়েছে। তাতে আমাদের কাছে মনে হয়েছে তারা আইনশৃঙ্খলা অবনতির পাঁয়তারা করতে পারে। এসব কর্মকাণ্ড থেকে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব সময়ই সতর্ক থাকতে হয়। আজ থেকে ৩০ জুন পর্যন্ত সেনাসদস্যদের আইন মোতাবেক বেসামরিক ক্ষমতা দেওয়া হয়েছে। যাতে যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলা করা যায়, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রয়োজন অনুযায়ী সরকার কখনো বিজিবি, কখনো সেনাবাহিনীর সহায়তা নিয়ে থাকে।

প্রায় দেড় বছর মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পর গত ১৫ জুন সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর যত দ্রুত সম্ভব সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। যেসব জেলায় নাশকতা বা অপতৎপরতার চেষ্টা হয়েছে, সেসব এলাকাতেই সেনা মোতায়েন করা হয়েছে। সূত্র: বাসস

অমিয়/

২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:১৯ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৫:১৯ পিএম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু
হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এক শিশু। ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১২৫ জন শিশুর শরীরে। এদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৬০ জন।

সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৯০ শিশুর মৃত্যুর খবর জানা গেছে। এদের মধ্যে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। মোট শিশু মারা গেছে ৬৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৯৩ হাজার ৭৫৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ১৭১ শিশুর শরীরে। হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৬ শিশু।

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭ হাজার ৭৪৩ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৭৩ হাজার ৯৮৫ শিশু।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত বগচড ৮৮৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১৩৬ শিশু।

নাঈম/

অসংক্রামক রোগের আগ্রাসন মোকাবিলায় ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম
অসংক্রামক রোগের আগ্রাসন মোকাবিলায় ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ
ছবি: খবরের কাগজ

দেশে হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যানসারের মতো অসংক্রামক রোগের উচ্চ ঝুঁকি কমাতে প্রথমবারের মতো মাঠে নেমেছে সরকারি উচ্চপর্যায়ের সমন্বয় কমিটি।

সোমবার (২২ জুন) সচিবালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারি সব বিভাগকে একযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রোগ প্রতিরোধে গতানুগতিক ধারার বাইরে গিয়ে উদ্ভাবনী ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় বলা হয়, দেশে অকাল মৃত্যুর ৫১ শতাংশই অসংক্রামক রোগের কারণে ঘটছে, যা জাতীয় অর্থনীতি ও টেকসই উন্নয়নের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে সরকার ‘সর্বাত্মক সরকারি’ পদ্ধতি গ্রহণের পথ বেছে নিয়েছে। 

সভায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, ‘নিছক ওষুধ বা চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধের ওপরই এখন থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’

তিনি বলেন, ‘জনসাধারণকে সুস্থ রাখতে হাঁটাচলা ও কায়িক পরিশ্রমের বিকল্প নেই। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি যে প্রতিরোধের মাধ্যমেই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব, তবেই অসংক্রামক রোগের হার উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব হবে।’

গত বছরের ২০ আগস্ট স্বাক্ষরিত ঐতিহাসিক ‘যৌথ ঘোষণা’র ধারাবাহিকতায় চলতি বছরের ১৯ জানুয়ারি এই সমন্বয় কমিটি গঠিত হয়। সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এগুলো হল- আগামী এক মাসের মধ্যে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ থেকে একজন করে জ্যেষ্ঠ কর্মকর্তাকে ‘কেন্দ্রীয় প্রতিনিধি’ হিসেবে দায়িত্ব দেওয়া হবে। মনোনীত প্রতিনিধিদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত বৈজ্ঞানিক, ব্যয়-সাশ্রয়ী ও কার্যকর কৌশল বাস্তবায়নের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ১ থেকে ৩ মাসের মধ্যে সব মন্ত্রণালয় নিজস্ব কর্মপরিকল্পনা তৈরি করবে, যেখানে নিয়মিত তদারকি ও পরিমাপযোগ্য সূচক নির্ধারণ করা থাকবে।

সভায় ‘সব নীতিতে স্বাস্থ্য’- এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিটি উন্নয়ন প্রকল্পে জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশীদ মোহাম্মদ এই উদ্যোগে সব ধরনের কারিগরি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। সভায় উপস্থিত সব মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব এবং সচিবরা নিজ নিজ খাতের অভিজ্ঞতা ও সুপারিশগুলো তুলে ধরেন।

জয়ন্ত সাহা/রিফাত/

গুজব মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং সেল ২৪ ঘণ্টা সক্রিয়: তথ্যমন্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:৩৭ পিএম
গুজব মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং সেল ২৪ ঘণ্টা সক্রিয়: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচার প্রতিরোধে তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ সার্বক্ষণিক কাজ করছে বলে সংসদে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এদিন প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়।

সংসদ সদস্য জানতে চান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাসহ বিভিন্ন এলাকায় অনলাইন সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে তথ্য মন্ত্রণালয়ের আওতায় কোনো সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে কি না।
জবাবে মন্ত্রী বলেন, তথ্য অধিদফতরের ফ্যাক্ট-চেকিং কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য দ্রুত যাচাই করে সরকারের পক্ষ থেকে ‘তথ্যবিবরণী’ ও ‘প্রতিবাদলিপি’ প্রস্তুত করে সরকারি-বেসরকারি গণমাধ্যমে তাৎক্ষণিকভাবে পাঠাচ্ছে।

তিনি আরও জানান, সদর দফতরের পাশাপাশি বিভাগীয় পর্যায়ের আঞ্চলিক তথ্য অফিসগুলো নিজ নিজ এলাকায় অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে অপপ্রচার, গুজব ও সাইবার হয়রানি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তথ্য অধিদফতরের ফিচার শাখা নিয়মিত বিশেষ নিবন্ধ ও ফিচার প্রস্তুত করে জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশের ব্যবস্থা করছে।

এলিস/নাঈম

খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:২৪ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৪:২৪ পিএম
খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: খবরের কাগজ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২২ জুন) সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল অনুষ্ঠানমালার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘নোবিপ্রবির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন শিক্ষামন্ত্রী।’

সকালে তিনি কেক কেটে, পায়রা উড়িয়ে এবং বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে বর্ণিল অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালীতে নেতৃত্ব দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান (এমপি), নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে ৫১ জন শিক্ষক ও শিক্ষার্থীর হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও অ্যাওয়ার্ড তুলে দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৪৯ জন শিক্ষক-শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ এবং তিনটি ক্যাটাগরিতে তিনজনকে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।

প্রতিষ্ঠার পর থেকে নোবিপ্রবি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশ্ববিদ্যালয়ের অর্জনের ধারাবাহিকতা ধরে রেখে এটিকে আরও এগিয়ে নিতে প্রশাসন কাজ করছে।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। একই সঙ্গে তার রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরে কোম্পানীগঞ্জে বিএনপি প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত করবেন শিক্ষামন্ত্রী।

মজনু/রিফাত/