ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
ব্রাজিলের প্রেসিডেন্টের জোক্সস, ‘ভাবছি মেসিকে ব্রাজিল দলে নিব’ প্রাথমিকে 'ম্যাথ ল্যাব' প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ব: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার অনুশীলনে ড্রোন আতঙ্ক, বিরক্ত কোরিয়ান কোচ হামে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১ রাবির জিএস আম্মারের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ অগ্ন্যুৎপাতে বইছে আগুনের স্রোত, ভাইরাল ভিডিও স্নায়ুচাপ কাটিয়ে জয়ে চোখ মেক্সিকো কোচের গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা বিধিনিষেধ আরোপ সময়ের দাবি রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে গণপিটুনি মেসিকে ছাড়িয়ে গেলেন হ্যারি কেইন রিজার্ভ চুরিতে জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, বাংলাদেশের ১০ জন কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু সীমানা পুনর্নির্ধারণের জন্য এনডিএর আর ৬ ভোট লাগবে টুকটুক ও চিকু পাঠ থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর , ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত চট্টগ্রামের নিখোঁজের ২ দিন পর শিশুর মরদেহ উদ্ধার টিভিতে আজকের খেলা দ্বিতীয় ম্যাচের আগে ‘মুখ বন্ধ রাখতে’ বললেন দক্ষিণ আফ্রিকার কোচ যেভাবে নির্ধারিত হবে সেরা ৮ ‘তৃতীয় দল’ কুড়িগ্রামে ট্রাক উল্টে রেলপথে, ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে দর্শকদের দুয়োধ্বনি হজ শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি জি৭ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমিই বস’ লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
Nagad desktop

বাউল সাধকদের নিয়ে মহাসম্মেলনের ডাক দিলেন ফরহাদ মজহার

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
বাউল সাধকদের নিয়ে মহাসম্মেলনের ডাক দিলেন ফরহাদ মজহার
ছবি: খবরের কাগজ

ঢাকায় বাউল সাধক, ফকির, সাধু-সন্তদের নিয়ে মহাসম্মেলনের ডাক দিয়েছেন কবি, চিন্তক ফরহাদ মজহার।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানিকগঞ্জে বাউল সাধকদের ওপর হামলার ঘটনায় সাধুগুরুভক্ত ও ওলি-আওলিয়া আশেকান পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এ ডাক দেন।

ফরহাদ মজহার বলেন, আমরা খুব শিগগির রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বাউল, ফকিরদের নিয়ে আমরা দুই-তিন দিনব্যাপী অবস্থাম নেব। সেখানে গান আর কথায় আমরা বাউলদের নিয়ে সব বিভ্রান্তি দূর করব।

মানিকগঞ্জে বাউলদের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনার পরে ওই জেলা শহরেও বাউল-ফকিরদের সমাবেশ আয়োজন করার কথা বলেন ফরহাদ মজহার।

মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক দলগুলো যদি দোষীদের আড়াল করে রাখার চেষ্টা করে, তবে জনগণ ব্যালটেই এর জবাব দেবে বলে মন্তব্য করেন ফরহাদ মজহার।
 
তিনি এ সময় বাউল সাধক ও ফকিরদের একজোট থাকার আহ্বান জানান।

সমাবেশে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরে অন্তর্বতী সরকার অঙ্গীকার করেছিল, তারা ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করবে। কিন্তু এ সরকারের আমলে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে।

তিনি অভিযোগ এনে বলেন, একটি লুটেরা-মাফিয়া গোষ্ঠী নির্বাচনের আগে প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। তারা দম্ভ প্রকাশ করছে। এ গোষ্ঠী এখন মাজারে হামলা করছে, বাউলদের মারপিট করছে। এ গোষ্ঠী  ইহুদিদের চর, মোসাদের চর। তারা দেশ থেকে ইসলামের স্মৃতিচিহ্ন মুছে ফেলতে চায়। তারা আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের মর্যাদাহানি করছেন।
 
বাউল আবুল সরকার পালাগান পরিবেশনায় নাটকীয়তার মাধ্যমে ধর্মের নানা তত্ত্বের ব্যাখ্যা দিচ্ছিলেন বলে মন্তব্য করেন ফরহাদ মজহার।

তিনি বলেন, আবুল সরকার কোনো ভুল করেননি। প্রশাসনে যারা কর্তব্যরত রয়েছেন, তাদেরই ব্যর্থতা যে তাদের সাংস্কৃতিক শিক্ষা নিচু স্তরের।

পরে আবুল সরকারের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান সমাবেশে আগত বাউল অনুসারীরা।

তারা বলেন, কিছু শিক্ষাহীন ও অসৎ উদ্দেশ্যসম্পন্ন মহল আবুল সরকারের পালার একটি অংশকে বিচ্ছিন্নভাবে সামনে এনে তাকে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত করেছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি সুফি ধারার শিল্পী, এই ধারায় সাপ্তিকতার কোনো স্থান নেই, বরং আল্লাহ ও রাসূলের প্রশংসা ও প্রেমগাঁথাই তাদের প্রধান বিষয়বস্তু। সুতরাং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ স্পষ্টতই ভিত্তিহীন এবং অসৎ উদ্দেশ্যমূলক।

বাউল, ফকিরদের আশঙ্কা- একটি গোষ্ঠী এই ঘটনাকে ইন্ধন হিসেবে ব্যবহার করে সমাজে নৈরাজ্য ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে চাইছে।

পরে বাউল সাধকদের পক্ষে কবি ফরহাদ মজহার, মোহাম্মদ রোমেল, আবুল কাশেম, আলেয়া বেগম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে চার দফা দাবি উত্থাপন করা হয়। এগুলো হলো - বয়াতি ও পালাকাল মহারাজ আবুল সরকারের অবিলম্বে নিঃশর্ত মুক্তি; মানিকগঞ্জে তার ভক্তদের ওপর হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা; সামাজিক নৈরাজ্য প্রতিরোধে রাষ্ট্রের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ; বিভিন্ন মাজারে হামলার ঘটনা প্রতিরোধ করা। 

জয়ন্ত সাহা/অমিয়/

প্রাথমিকে 'ম্যাথ ল্যাব' প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৩০ পিএম
প্রাথমিকে 'ম্যাথ ল্যাব' প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ
রাজধানীর গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: প্রতিমন্ত্রীর ফেসবুক পেইজ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ‘ম্যাথ ল্যাব’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের গণিত শেখাকে আরও সহজ, আনন্দদায়ক ও বাস্তবভিত্তিক করার পাশাপাশি যৌক্তিক চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর সাতারকুলে অবস্থিত গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শনকালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর জ্ঞান অর্থনীতির গুরুত্ব দ্রুত বাড়ছে। তাই শিশুদের ছোটবেলা থেকেই গণিত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধুনিক শিক্ষাসহায়ক অবকাঠামো হিসেবে ম্যাথ ল্যাব চালুর পরিকল্পনা করা হয়েছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ম্যাথ ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না; বরং ব্যবহারিক ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে গণিতের বিভিন্ন ধারণা সহজে বুঝতে পারবে। এতে তাদের বিশ্লেষণী ক্ষমতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটবে।

তিনি আরও বলেন, সরকারের শিক্ষা-দর্শনের অন্যতম লক্ষ্য হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রতিটি শিশু ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক কিংবা প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেকে প্রস্তুত করার সুযোগ পাবে। ম্যাথ ল্যাব সেই দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ।

সভায় উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, প্রযুক্তিবান্ধব ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন নতুন উদ্যোগ গ্রহণ করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি কমবে এবং তারা বাস্তব জীবনের সমস্যার সমাধানে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

অন্তরা/

উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ব: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:১৬ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:৩৪ পিএম
উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ব: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ছবি: খবরের কাগজ

উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নে বিশ্বাস করেন। এ উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলব। উন্নয়নের স্বপ্ন নিয়ে জনগন আমাদের নির্বাচিত করেছেন। উন্নয়ন দিয়েই সেই প্রত্যাশা পূরণ করব।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজটি দীর্ঘদিন যাবত প্রত্যাশিত। জনগণের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ ও ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার জন্য এ ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছরের মধ্যে এ ব্রিজ চালু করা হবে।

এ সময় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মেহেদী ইসলামসহ অনেকে।

রুবেল/তামান্না রুপা/

ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০১:৫৯ পিএম
ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
ছবি: সংগৃহীত

রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দিকে ঝুঁকছে সরকার। ঢাকার গুরুত্বপূর্ণ ১২০টি ট্রাফিক মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। 

এর মধ্যে প্রথম ধাপে ৭৬টি গুরুত্বপূর্ণ মোড়ে এআইভিত্তিক ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা চালুর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

সোমবার (১৫ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও যানজট নিরসন-সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় এ উদ্যোগ উপস্থাপন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডিএমপি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান সড়কগুলোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ধাপে ধাপে স্বয়ংক্রিয় করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে বিশেষ বরাদ্দের প্রয়োজন হবে না, পুলিশের নিজস্ব তহবিল থেকেই ব্যয় নির্বাহ করা সম্ভব হবে।

গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগন্যাল ধাপে ধাপে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হলেও ম্যানুয়াল নিয়ন্ত্রণের সুযোগ রাখা হয়েছে।

ঢাকার ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার ইতিহাস দীর্ঘদিন ধরেই অকার্যকারিতার চিত্র বহন করছে। ১৯৬০-এর দশকে প্রথমবারের মতো রাজধানীতে সিগন্যাল ব্যবস্থা চালু হলেও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তা অচল হয়ে পড়ে। পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের সহায়তায় ৬৮টি স্থানে সিগন্যাল স্থাপন করা হলেও তা কার্যকর হয়নি।

২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে জাইকার সহায়তায় চারটি মোড়ে এআই-ভিত্তিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হলেও কিছুদিনের মধ্যেই সেগুলো অকার্যকর হয়ে পড়ে।

অন্তরা/

হজ শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:১০ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১১:১৪ এএম
হজ শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি
ছবি: সংগৃহীত

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে প্রত্যাবর্তন করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) হজ বুলেটিন থেকে জানা যায়, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে বাংলাদেশ সময় ১৮ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪৫টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। 

সূত্র জানায়, হাজিদের ফিরিয়ে আনতে দেশের তিনটি নির্ধারিত বিমান সংস্থা নিয়োজিত রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বোচ্চ ৭২টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৩১৯ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে ৫৪ হাজার ৩২০ জন রয়েছেন। 

চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫২ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন, যার মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। স্থানভেদে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা যান। এছাড়া, অসুস্থতার কারণে সৌদির বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি চিকিৎসা নিয়েছেন এবং ১৬ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। মক্কা-মদিনার মেডিকেল সেন্টার ও আইটি হেল্প ডেস্কের মাধ্যমে যথাক্রমে ৬৫ হাজার ৮৮৮ জন এবং ২৮_১৬৭ জন হাজিকে বিভিন্ন জরুরি সেবা দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এর আগে ১৭ এপ্রিল ৪১৮ জন যাত্রী নিয়ে বছরের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে এবং ২১ মে প্রাক-হজ কার্যক্রম শেষ হয়। হজ সমাপন শেষে গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলমান থাকবে। 

অন্তরা/

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:২৬ এএম
নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ
ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। একই কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে।

বুধবার (১৭ জুন) রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, বুধবার (১৭ জুন)স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পত্র পেয়েছেন তিনি। 

পত্রে উল্লেখ করা হয়েছে, গত সোমবার(১৫ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সহসভাপতি নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি ও সহসভাপতি হিসেবে তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

অন্তরা/