ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
কারাগারে অভিনেতা জাহের আলভী কুমিল্লায় ১৬০০০০ ইয়াবা জব্দ; আটক ৫ কাতার ম্যাচে ফিরছেন কানাডার অধিনায়ক আলফনসো ডেভিস আন্তর্জাতিক ইয়োগা দিবসে বসুন্ধরা স্পোর্টস সিটিতে ‘ব্লেন্ডার’স চয়েস আনপ্লাগড’ আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ভারতের ‘মাইকেল জ্যাকসন’, শাড়ি পরে মুনওয়াক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী ফটিকছড়িতে গ্রিড সাবস্টেশন নির্মাণে অচলাবস্থা, বিদ্যুৎসংকট চরমে রাঙ্গুনিয়ায় ভবন থেকে পড়ে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু সততার মাপকাঠি কেমন হওয়া উচিত? সোনারগাঁয়ে শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে  যুবকের মৃত্যু আরেক ধাক্কা খেলেন মমতা ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান সুন্দরবনে কুমিরের হামলায় নারী জেলের মৃত্যু সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১২৭ বার ব্রাজিলের প্রেসিডেন্টের জোক্সস, ‘ভাবছি মেসিকে ব্রাজিল দলে নিব’ প্রাথমিকে 'ম্যাথ ল্যাব' প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ব: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ পঞ্চগড়ে বালি-পাথরে পাওয়া গেলো মর্টার শেল অনুশীলনে ড্রোন আতঙ্ক, বিরক্ত কোরিয়ান কোচ হামে সিলেটে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১ রাবির জিএস আম্মারের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ মুন্সীগঞ্জে আরিফ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও থানায় বিক্ষোভ অগ্ন্যুৎপাতে বইছে আগুনের স্রোত, ভাইরাল ভিডিও স্নায়ুচাপ কাটিয়ে জয়ে চোখ মেক্সিকো কোচের গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা বিধিনিষেধ আরোপ সময়ের দাবি রাঙামাটির বরকল সীমান্তে বিজিবির অভিযানে রসুন ও সার জব্দ
Nagad desktop

১৩ বছরেও বিশ্বজিৎ হত্যার বিচার পাইনি: উত্তম কুমার

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম
১৩ বছরেও বিশ্বজিৎ হত্যার বিচার পাইনি: উত্তম কুমার
বিশ্বজিতের বড় ভাই উত্তম কুমার দাস ও অন্যান্যরা। ছবি: খবরের কাগজ

শিবির সন্দেহে প্রকাশ্য কুপিয়ে বিশ্বজিৎকে হত্যার বিচার চেয়ে বিশ্বজিতের বড়ভাই উত্তম কুমার দাস বলেন, ‘আমি মাত্র একটি দাবি নিয়ে আসছি। ১৩ বছর হয়ে গেল আমরা এখনো আমার ভাইকে হত্যার বিচার পাইনি। আমি সরকারের কাছে এই দাবিই জানাই, সরকার যেন আমার ভাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করেন।’

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্বজিৎ চত্বরে জবি শিবির আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানেই বিশ্বজিৎ হত্যার বিচার চান তার ভাইসহ অন্যান্য বক্তারা। 

মানববন্ধনে ইসলামিক ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এজিএস পদপ্রার্থী মাসুদ রানা বলেন, ‘আমরা অন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাই, ট্যাগিংয়ের যে রাজনৈতিক উত্থান হয়েছিল তা সরকার কর্তৃক নিষিদ্ধ করতে হবে। যারা নতুন করে রাজনৈতিক ট্যাগিং করতে চায় তারা যেন সতর্ক হয়ে যায়। জুলাই গনঅভ্যুত্থানে এ দেশের মানুষ বিশ্বজিৎ হত্যার প্রতিশোধ নিয়েছে। খুনিদের বিতাড়িত করেছে। আমরা অবিলম্বে বিশ্বজিৎ হত্যার খুনিদের ফাঁসির দাবি জানাচ্ছি।’

ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ও শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ বলেন, ‘২০১২ সালের এ দিনে ছাত্রলীগের বর্বর হামলায় বিশ্বজিৎ হত্যার বিচার এখনো হয়নি। ছাত্রলীগের ১৩ জনের বিরুদ্ধে ৮ জনকে ফাঁসি আদেশ দেওয়া হয়। পরবর্তীতে তাদেরকেও বিভিন্ন কায়দায় জামিন দেওয়া হয়। আমরা বিশ্বজিৎ হত্যার পালাতক আসামিসহ বিচার ট্যইবুলানের বিচারকদেরও বিচার দাবি করছি।’

ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, ‘আজকে আমরা এমন একটি দিনে উপস্থিত হয়েছি যেদিন এক হিন্দু ভাইকে শিবিরের ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছিল। এ দিন শুধু বিশ্বজিৎকে হত্যা করা হয়নি। ঢাকা শহরের মানবতাকে হত্যা করা হয়েছিল। জুলাই গনঅভ্যুত্থানের পরেও মিডফোর্ড হাসপাতালে পাথর দিয়ে এক ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি যেখানে কেউ মানবাধিকার লঙ্ঘন করবে না।

প্রসঙ্গত, ২০১২ সালের ডিসেম্বর মাসের ৯ তারিখে ছাত্রলীগ সংগঠনের কর্মীরা বিশ্বজিৎ দাসকে বিনা কারণে প্রকাশ্য-দিবালোকে, শত শত মানুষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সাংবাদিকদের ক্যামেরার সামনে নৃশংসভাবে হত্যা করে। পঁচিশ বছর বয়সী যুবক, পেশায় দর্জি বিশ্বজিৎ দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা হেঁটে পার হওয়ার সময় আন্দোলবিরোধীরা তাকে আঘাত হানা শুরু করে। নির্বিচারে কিল-ঘুষি-লাথি ছাড়াও এ যুবককে লোহা রড ও চাপাতির কোপে তাকে ধরাশায়ী করে ফেলা হয়। অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয় কিন্তু রক্তক্ষরণে তিনি মৃত্যুবরণ করেন।

মুজাহিদ বিল্লাহ/নাঈম

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:২৩ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:২৪ পিএম
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সবাইকে সঙ্গে নিয়েই সংস্কার করা হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে সম্পৃক্ত করেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এ ক্ষেত্রে সরকার সমন্বয়কারীর ভূমিকা পালন করবে।

তিনি বলেন, ‘এ প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে আনা সম্ভব হয়েছে। এর সুদূরপ্রসারী প্রভাব থাকবে। আমাদের জন্য এটি একটি বড় সুযোগ। এখন আমরা লক্ষ্য অর্জনের জন্য একটি সুস্পষ্ট পথরেখা তৈরি করতে পারব।’

তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করবে এবং এ খাতের সংস্কারে অংশীজনদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নন। তাই দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরা প্রয়োজন, যাতে সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, সমালোচনা হতে হবে তথ্যভিত্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট। এতে সরকার ও গণমাধ্যমের মধ্যে জবাবদিহিতা ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

কর্মশালায় গণমাধ্যম সংস্কার, সম্পাদকীয় স্বাধীনতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের সম্ভাব্য কাঠামো নিয়ে অংশগ্রহণকারীরা মতামত তুলে ধরেন।

অন্তরা/

প্রাথমিকে 'ম্যাথ ল্যাব' প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৩০ পিএম
প্রাথমিকে 'ম্যাথ ল্যাব' প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ
রাজধানীর গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: প্রতিমন্ত্রীর ফেসবুক পেইজ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ‘ম্যাথ ল্যাব’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের গণিত শেখাকে আরও সহজ, আনন্দদায়ক ও বাস্তবভিত্তিক করার পাশাপাশি যৌক্তিক চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর সাতারকুলে অবস্থিত গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শনকালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর জ্ঞান অর্থনীতির গুরুত্ব দ্রুত বাড়ছে। তাই শিশুদের ছোটবেলা থেকেই গণিত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধুনিক শিক্ষাসহায়ক অবকাঠামো হিসেবে ম্যাথ ল্যাব চালুর পরিকল্পনা করা হয়েছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ম্যাথ ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না; বরং ব্যবহারিক ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে গণিতের বিভিন্ন ধারণা সহজে বুঝতে পারবে। এতে তাদের বিশ্লেষণী ক্ষমতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটবে।

তিনি আরও বলেন, সরকারের শিক্ষা-দর্শনের অন্যতম লক্ষ্য হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রতিটি শিশু ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক কিংবা প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেকে প্রস্তুত করার সুযোগ পাবে। ম্যাথ ল্যাব সেই দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ।

সভায় উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, প্রযুক্তিবান্ধব ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন নতুন উদ্যোগ গ্রহণ করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি কমবে এবং তারা বাস্তব জীবনের সমস্যার সমাধানে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

অন্তরা/

উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ব: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:১৬ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:৪৯ পিএম
উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ব: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ছবি: খবরের কাগজ

উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নে বিশ্বাস করেন। এ উন্নয়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলব। উন্নয়নের স্বপ্ন নিয়ে জনগন আমাদের নির্বাচিত করেছেন। উন্নয়ন দিয়েই সেই প্রত্যাশা পূরণ করব।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজটি দীর্ঘদিন যাবত প্রত্যাশিত। জনগণের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ ও ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার জন্য এ ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছরের মধ্যে এ ব্রিজ চালু করা হবে।

এ সময় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মেহেদী ইসলামসহ অনেকে।

রুবেল/তামান্না রুপা/

ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০১:৫৯ পিএম
ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
ছবি: সংগৃহীত

রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দিকে ঝুঁকছে সরকার। ঢাকার গুরুত্বপূর্ণ ১২০টি ট্রাফিক মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। 

এর মধ্যে প্রথম ধাপে ৭৬টি গুরুত্বপূর্ণ মোড়ে এআইভিত্তিক ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা চালুর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

সোমবার (১৫ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও যানজট নিরসন-সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় এ উদ্যোগ উপস্থাপন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডিএমপি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান সড়কগুলোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ধাপে ধাপে স্বয়ংক্রিয় করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে বিশেষ বরাদ্দের প্রয়োজন হবে না, পুলিশের নিজস্ব তহবিল থেকেই ব্যয় নির্বাহ করা সম্ভব হবে।

গত বছরের ১ সেপ্টেম্বর রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালু করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগন্যাল ধাপে ধাপে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হলেও ম্যানুয়াল নিয়ন্ত্রণের সুযোগ রাখা হয়েছে।

ঢাকার ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার ইতিহাস দীর্ঘদিন ধরেই অকার্যকারিতার চিত্র বহন করছে। ১৯৬০-এর দশকে প্রথমবারের মতো রাজধানীতে সিগন্যাল ব্যবস্থা চালু হলেও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তা অচল হয়ে পড়ে। পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের সহায়তায় ৬৮টি স্থানে সিগন্যাল স্থাপন করা হলেও তা কার্যকর হয়নি।

২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে জাইকার সহায়তায় চারটি মোড়ে এআই-ভিত্তিক সিগন্যাল ব্যবস্থা চালু করা হলেও কিছুদিনের মধ্যেই সেগুলো অকার্যকর হয়ে পড়ে।

অন্তরা/

হজ শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:১০ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১১:১৪ এএম
হজ শেষে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি
ছবি: সংগৃহীত

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত মোট ৫৮ হাজার ৬৩৯ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে প্রত্যাবর্তন করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) হজ বুলেটিন থেকে জানা যায়, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে বাংলাদেশ সময় ১৮ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪৫টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। 

সূত্র জানায়, হাজিদের ফিরিয়ে আনতে দেশের তিনটি নির্ধারিত বিমান সংস্থা নিয়োজিত রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বোচ্চ ৭২টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৩১৯ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে ৫৪ হাজার ৩২০ জন রয়েছেন। 

চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫২ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন, যার মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। স্থানভেদে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা যান। এছাড়া, অসুস্থতার কারণে সৌদির বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি চিকিৎসা নিয়েছেন এবং ১৬ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। মক্কা-মদিনার মেডিকেল সেন্টার ও আইটি হেল্প ডেস্কের মাধ্যমে যথাক্রমে ৬৫ হাজার ৮৮৮ জন এবং ২৮_১৬৭ জন হাজিকে বিভিন্ন জরুরি সেবা দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এর আগে ১৭ এপ্রিল ৪১৮ জন যাত্রী নিয়ে বছরের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে এবং ২১ মে প্রাক-হজ কার্যক্রম শেষ হয়। হজ সমাপন শেষে গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলমান থাকবে। 

অন্তরা/