নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্যদিয়ে বাংলাদেশের জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও ইতোমধ্যে শপথ নিয়েছেন। নতুন বিএনপি সরকারের আমলে রাষ্ট্রপতি কে হবেন বা কবে হবেন তা নিয়ে চলছে নানা আলোচনা।
শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। গণ-অভ্যুত্থানের পর ছাত্র জনতার পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি ওঠে কিন্তু, শুরু থেকেই তার পদত্যাগের বিষয়ে আপত্তি জানিয়ে আসছিল বিএনপি। শেষ পর্যন্ত তার কাছেই তারেক রহমানের নেতৃত্বে নতুন নির্বাচিত সরকার শপথ গ্রহণ করেছেন।
আসলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মেয়াদ রয়েছে ২০২৮ সালের এপ্রিল মাস পর্যন্ত। ফলে ওই পদে থাকা অবস্থায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার আইনি কোনো সুযোগ নেই। এ জন্যই তিনি যদি পদত্যাগ না করেন কিংবা তাকে অভিশংসন না করা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি হিসেবে কেউ শপথ নিতে পারবেন না বলে জানাচ্ছেন সংবিধান বিশ্লেষকরা।
আইনজীবী কাজী জাহেদ ইকবাল বলেন, রাষ্ট্রপতির পদ কীভাবে শূন্য হবে এ বিষয়ে সংবিধানে বলা আছে। সুতরাং পদ শূন্য হওয়ার পরই এই নিয়ে কার্যক্রম শুরু করবে নতুন সংসদ। সূত্র: বিবিসি
নাঈম/