খুলনা বিশ্ববিদ্যালয় মেইন গেটসংলগ্ন রাস্তায় স্পিডব্রেকার স্থাপন জরুরি হয়ে পড়েছে। এ রাস্তাটি জিরো পয়েন্টকে খুলনার মূল শহরের সঙ্গে সংযুক্ত করেছে। তাই প্রতিদিন হাজার হাজার যানবাহন এখান দিয়ে চলাচল করে। চলাচলের সময় যানবাহনগুলোর স্পিড অনেক বেশি থাকে। যার কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তা পারাপারে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। উল্লেখ্য, আগে এখানে স্পিডব্রেকার স্থাপন করা হলেও সেগুলো এখন কার্যত অচল হয়ে পড়েছে। ফলে প্রাইভেটকার, বাস, ট্রাক, অটোরিকশাগুলো অনেক স্পিডে চলাচল করার সুযোগ পাচ্ছে। তাই মাঝে মাঝেই এখানে দুর্ঘটনা ঘটার উপক্রম হয়। এমতবস্থায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটসংলগ্ন রাস্তায় পুনরায় টেকসই স্পিডব্রেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আরাফাত হোসেন
শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়
[email protected]