খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রহলসংলগ্ন রোডটি জনমানুষের ভোগান্তির চরমে পৌঁছেছে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হল, খান বাহাদুর আহসানউল্লাহ হল এবং খান জাহান আলী হলসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের জন্য এ রোডটি খুবই গুরুত্বপূর্ণ। ইদানীং রোডটি বেহাল হওয়ার কারণে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ভোগান্তি যেন চরমে ঠেকেছে। মানুষের আধিক্যের তুলনায় রোডটি ছোট হওয়ায় সবসময় জ্যাম লেগে থাকে। তার ওপর দীর্ঘদিন ধরে রোডটি সংস্কার না করায় জায়গায় জায়গায় গর্ত হয়েছে। ফলে শিক্ষার্থীদের যাতায়াতে ব্যাপক কষ্টের শিকার হতে হচ্ছে। এমতবস্থায় রোডটি দ্রুত সংস্কার করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আরাফাত হোসেন
শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়
[email protected]