নিরাপত্তাহীনতায় ভুগছে মেয়ে থেকে বৃদ্ধা পর্যন্ত। ধর্ষকের হাত থেকে রেহাই পাচ্ছে না কেউ। প্রতিনিয়ত পত্রিকাগুলোতে ধর্ষণের খবরে ছেয়ে যাচ্ছে। চার বছরের শিশু, ১৫ বছরের কিশোরী, ৫০-ঊর্ধ্ব বৃদ্ধা কেউই রেহাই পাচ্ছে না। ধর্ষণ শেষে নির্মমভাবে হত্যা করা হচ্ছে তাদের। এতকিছুর পরও নেই বিচার। কারও যেন কোনো মাথাব্যথা নেই। অন্যদিকে ধর্ষকের বিচার নিশ্চিত না হওয়ায় তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের আইন আর বিচার বিভাগের উদাসীনতা যেন তাদের ধর্ষণ করার লাইসেন্স দিচ্ছে। দিন দিন ভয়ংকর হচ্ছে ধর্ষণের প্রকোপ। অবস্থা হয়েছে এমন যেন দেশে নেই কোনো সরকার, নেই কোনো বিচার বিভাগ, নেই কোনো আইন। এভাবেই দিনে দিনে বলি হচ্ছে নিষ্পাপ জীবন। কবে হবে ধর্ষকের বিচার? কবে প্রতিটি নারী নিরাপদে চলতে পারবে? কবে অবসান হবে ধর্ষণের?
মো. আমিনুর রহমান
শিক্ষার্থী, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
[email protected]