দৌলতদিয়া ফেরিঘাটে ভয়ানক বাস দুর্ঘটনার মতো দেশের নানা প্রান্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেন ক্রমশ বেড়েই চলেছে! প্রায়শই এ রকম শোকাবহ সড়ক দুর্ঘটনা যেন আমাদের দারুণ ব্যথায় অশ্রুসজল করে যাচ্ছে দু-চোখকে। দুর্ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের একাধিক মানুষের মর্মান্তিক মৃত্যু বড়ই বেদনাদায়ক। সেই বিষাদময় ঘটনার সাক্ষী আমরা প্রায় প্রতিদিনই হচ্ছি- যা একটা রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্ষমতা, সুপরিকল্পনা এবং আইনের প্রয়োগকে প্রশ্নবিদ্ধ করে। মানুষের কান্না, আহাজারি নিয়ে একটা সুশৃঙ্খল রাষ্ট ও জাতি সামনের দিকে এগোতে পারে না। তাই সড়ক ও পরিবহন ব্যবস্থার টেকসই সুপরিকল্পনার বাস্তবায়ন জরুরি। সেই সঙ্গে উন্নত বিশ্বের ট্রাফিক আইনকে অনুসরণ করে চালকের দক্ষতা ও গাড়ির ফিটনেস সনদ প্রদান করাও খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে সার্বিক সচেতনতার প্রশিক্ষণ দিয়ে চালকদের দক্ষতা উন্নয়নে পারদর্শী করে তুলতে পারলে দুর্ঘটনা কমবে বলে মনে করি। সংশ্লিষ্ট মহলকে এ ব্যাপারে সময়োপযোগী সেরা ও ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া এখন সময়র দাবি।
হারুন অর রশীদ
পূর্ব নলছিয়া, বিনোদটঙ্গী, মাদারগঞ্জ, জামালপুর
[email protected]