‘মা’ একটি ছোট্ট শব্দ, অথচ এর মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর ভালোবাসা, মমতা আর ত্যাগের গল্প। একজন মানুষের জীবনে মায়ের ভূমিকা অনন্য। নিঃস্বার্থ ভালোবাসা, সাহস, দিকনির্দেশনা ও মানসিক শক্তি দিয়ে মায়েরা প্রতিনিয়ত সন্তানদের পাশে থাকেন। তাই মাতৃ দিবস শুধু মাতৃত্ব উদযাপনের দিন নয়, বরং সেই সব নারীদের প্রতি শ্রদ্ধা জানানোরও উপলক্ষ, যারা পরিবার ও সমাজের ভিত্তি গড়ে তোলেন।
বিশেষ করে কর্মজীবী মায়েরা সংসার ও পেশাগত জীবনের ভারসাম্য রক্ষা করে প্রতিনিয়ত অনুপ্রেরণার উদাহরণ তৈরি করেন। তাদের ভালোবাসা, ধৈর্য ও আত্মত্যাগ আমাদের জীবনকে আলোকিত করে তোলে।
প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে উদযাপন করা হয় মাতৃ দিবস। দিনটি শুধু জন্মদাত্রী মায়েদের জন্য নয়; বরং নানি-দাদি, খালা-ফুফু, পালক মা কিংবা জীবনের প্রতিটি মাতৃসুলভ মানুষের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশেরও দিন।
মাতৃ দিবস আমাদের মনে করিয়ে দেয়- মায়েরা প্রায়ই নিজেদের চাওয়া-পাওয়ার আগে পরিবারের প্রয়োজনকে গুরুত্ব দেন। তাদের সেই নিঃস্বার্থ ত্যাগ ও সীমাহীন ভালোবাসার প্রতি সম্মান জানাতেই এই বিশেষ আয়োজন।
অনুপ্রেরণামূলক উক্তি
- একটি শিশুর চোখে মা হলেন দেবীর মতো। তিনি কখনও স্নেহময়ী, কখনও কঠোর- তবু সবকিছুর মধ্যেই থাকে নিখাদ ভালোবাসা। - এন কে জেমিসিন
- যার মা ঈশ্বরভক্ত, সে কখনও দরিদ্র নয়। - আব্রাহাম লিংকন
- মায়ের প্রভাবের মতো শক্তিশালী আর কিছু নেই; এর পরেই আসে শিক্ষকের প্রভাব। - সারাহ জোসেফা হেল
- মায়ের ভালোবাসাই সেই শক্তি, যা একজন সাধারণ মানুষকে অসম্ভবকে সম্ভব করার সাহস দেয়। - ম্যারিয়ন সি গ্যারেটি
- মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা। - আগাথা ক্রিস্টি
- জীবনে আমি যা কিছু হয়েছি বা হতে চাই, তার সবকিছুর জন্য আমি আমার মায়ের কাছে ঋণী। - আব্রাহাম লিংকন
- একজন মায়ের বাহু অন্য সবার চেয়ে বেশি স্বস্তিদায়ক। - প্রিন্সেস ডায়ানা
- মা হলেন সেই মানুষ, যিনি সবার জায়গা নিতে পারেন, কিন্তু তার জায়গা কেউ নিতে পারে না। - কার্ডিনাল মেরমিলড
- পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ হলো ‘মা’। - খলিল জিবরান
- মায়ের হৃদয় সন্তানের প্রথম বিদ্যালয়। - হেনরি ওয়ার্ড বিচার
- মায়ের প্রার্থনা সন্তানের জীবনের সবচেয়ে বড় শক্তি। - স্টিভি ওয়ান্ডার
- মাকে পুরোপুরি মূল্যায়ন করা যায় তখনই, যখন আমরা তার ত্যাগ বুঝতে শিখি। - চার্লস ডিকেন্স
- একজন মা বুঝতে পারেন, সন্তান যা বলে না তাও। - ইহুদি প্রবাদ
- মা হচ্ছেন ঘরের সেই আলো, যা কখনও নিভে যায় না। - ভিক্টর হুগো
ভালোবাসা ও কৃতজ্ঞতার শুভেচ্ছা
- প্রিয় মা, সবসময় ভালোবাসা আর সাহস দিয়ে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। তোমাকে আমার জীবনে পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। শুভ মাতৃ দিবস!
- পৃথিবীর সবচেয়ে অসাধারণ মানুষটিকে মাতৃ দিবসের শুভেচ্ছা। তোমার ভালোবাসা, ত্যাগ আর স্নেহ আমাকে আজকের মানুষ হতে সাহায্য করেছে।
- মা, তুমি শুধু আমার মা নও, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। সবসময় পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
- সেই মানুষটিকে মাতৃ দিবসের শুভেচ্ছা, যিনি আমাকে ভালোবাসা, সহানুভূতি আর ধৈর্যের মূল্য শিখিয়েছেন। তুমি প্রতিদিন আমাকে অনুপ্রাণিত করো।
- মা, তোমার বিশাল হৃদয় আর মায়াভরা হাসি আমাদের জীবনকে সুন্দর করে তোলে। সবকিছুর জন্য ধন্যবাদ।
- মানুষ বলে মায়েরা সুপারহিরোর মতো- আর তুমি তার সবচেয়ে সুন্দর উদাহরণ। শুভ মাতৃ দিবস!
- সেই নারীকে মাতৃ দিবসের শুভেচ্ছা, যিনি বছরের পর বছর আমার সব দুষ্টুমি সহ্য করেছেন! সত্যিই তোমার একটা পদক প্রাপ্য।
- মা, এত আদর দিয়ে আমাকে একটু বেশি আদুরে বানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ!
- তোমার কিছু চুল পেকে যাওয়ার জন্য হয়তো আমিও একটু দায়ী। তবুও জানো, আমি তোমাকে পৃথিবীর সবকিছুর চেয়েও বেশি ভালোবাসি।
অমিয়/