সামাজিক যোগাযোগমাধ্যমে ইহুদিবিদ্বেষী কোনো লেখা-কন্টেন্ট পোস্ট কিংবা শেয়ার করলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা অথবা স্থায়ী বসবাসের অনুমোদনপত্র গ্রিনকার্ডের আবেদন।
বুধবার (৯ মার্চ) দেশটির অভিবাসনবিষয়ক কর্তৃপক্ষ ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
এই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটির অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান ইউএসসিআইএস জানায়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এই প্রতিষ্ঠানটির নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। শিক্ষার্থী ভিসা কিংবা গ্রিনকার্ডের জন্য আবেদনকারীদের কারও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে যদি ইহুদিবিরোধী বা বিদ্বেষপূর্ণ কোনো লেখা বা কন্টেন্ট পাওয়া যায়, তাহলে অবিলম্বে তার আবেদন প্রত্যাখ্যান করা হবে।
এছাড়া যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত হামাস, প্যালেস্টানিয়ান ইসলামিক জিহাদ, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন, প্রচার-প্রচারণা ও অর্থ সংগ্রহের প্রমাণ যেসব আবেদনকারীর সামাজিক যোগাযোগামাধ্যমে পাওয়া যাবে, তাদের আবেদনও বাতিল করা হবে।
আপাতত শিক্ষার্থ ভিসা ও গ্রিনকার্ডের জন্য আবেদনকারীদের ওপর এই সিদ্ধান্ত প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় ইউএসসিআইএস।
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগবিষয়ক প্রতিমন্ত্রী ট্রিসিয়া ম্যাকলগলিন এএফপিকে এ প্রসঙ্গে বলেন, ‘যারা সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীল, যুক্তরাষ্ট্রে তাদের জন্য কোনো জায়গা নেই। ফলে তাদেরকে এই দেশে থাকতে দেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধ্যকতাও আমাদের নেই।' সূত্র :ইউএসসিআইএস
দিনা/অমিয়/