ঢাকা ১২ শ্রাবণ ১৪৩৩, সোমবার, ২৭ জুলাই ২০২৬

সর্বশেষ
চুয়েটে ‘জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার’ অনুষ্ঠিত রাজধানী থেকে সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার মাধবদীতে ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ চাঁপাইনবাবগঞ্জে বেকার যুবকদের জন্য মোবাইল সার্ভিসিং কোর্সের উদ্বোধন সাংবাদিক মোহাম্মাদ শাহজাহান আর নেই ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া, পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর হঠাৎ কেন অবসরে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল পরিচালনা করা রেফারি ভিনচিচ? সীতাকুণ্ডে কিশোর হত্যার ঘটনায় গণপিটুনিতে সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী ইরান নিহত অনুমোদনহীন এআই ব্যবহারে বাড়ছে তথ্য ফাঁসের ঝুঁকি: ক্যাসপারস্কি নওগাঁয়  চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু মেসিকে আরও ‘অনেক বছর’ খেলে যাওয়ার আহ্বান ডি মারিয়ার অ্যাস্টন মার্টিন আনছে ‘ভ্যানকুইশ ২৫’ বরিশালকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ ঘোষণার দাবিতে মানববন্ধন মেমোরি কার্ড ছাড়া স্টোরেজ বাড়াবেন যেভাবে যেখানে বিদেশের উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ দেওয়া হয় আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করুন টাঙ্গাইলে খাল পুনর্খনন শেষে, ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত শিক্ষিকা বিউটির ঘটনায় তদন্ত কমিটি গঠনে দোলাচল গোপালগঞ্জে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টাঙ্গাইলের আনারস যাচ্ছে বিদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা জামালপুরে ট্রাকচাপায় শ্রমিক নেতা নিহত হিলিতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পায়রা সেতুতে টোল কালেক্টরের মৃত্যু ১২ বছর পেরোলেই মেয়েরা হয়ে যায় ছেলে! আজব এ গ্রামের কাহিনি বিস্ময়ের বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ২৩ সেপ্টেম্বর কক্সবাজারে ইয়াবাসহ আটক ৩ গাংনীতে এনসিপির সমাবেশস্থলের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার ঢামেক চত্বরে ২ ভবঘুরে নারীর মৃত্যু আইন করে মৃত্যু নিষিদ্ধ! পৃথিবীর অদ্ভুত এক ‘মৃত্যুহীন’ গ্রাম

আজাদ কাশ্মীরে বিতর্কিত ১২ কেন্দ্রে নির্বাচন শুরু

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম
আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০১:৩৪ পিএম
আজাদ কাশ্মীরে বিতর্কিত ১২ কেন্দ্রে নির্বাচন শুরু
আজাদ কাশ্মীরের পতাকা উড়াচ্ছেন একজন নাগরিক। ছবি: সংগৃহীত

টানা আন্দোলন, বিক্ষোভ ও সহিংসতার আবহেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরে।

সোমবার (২৭) জুলাই প্রথম ধাপে মিরপুর বিভাগে ভোটগ্রহণ চলছে, এরপর ২ আগস্ট মুজাফফরাবাদ ও বিতর্কিত ১২টি শরণার্থী আসনে এবং ১০ আগস্ট সংঘাতের প্রাণকেন্দ্র পুঞ্চ বিভাগে ভোটগ্রহণ হবে।

 নিষিদ্ধ নাগরিক জোট 'জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি'-র ধর্মঘটে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা

৪৫টি আসনের এই আঞ্চলিক বিধানসভা নির্বাচনে সহিংসতা এড়াতে ভোটগ্রহণকে ৩টি আলাদা তারিখে ভাগ করেছে নির্বাচন কমিশন।

জুন মাসের শুরু থেকে আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

টানা আন্দোলন, সড়ক অবরোধ, দুই সপ্তাহ ধরে ব্যাংক বন্ধ এবং বেশিরভাগ এলাকায় মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে জনজীবন অচল হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলন পরিচালনকারী জোট 'জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি'-কে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন।

নিষিদ্ধ জেএএসি-র ডাকা বিক্ষোভ ও শাটডাউন কর্মসূচিতে অস্থায়ী চেকপোস্টে বিক্ষোভকারীরা

সংসদের ৪৫টি নির্বাচিত আসনের মধ্যে ৩৩টি স্থান পায় স্থানীয় অধিবাসীদের ভোটে, আর বাকি ১২টি আসন সংরক্ষিত রয়েছে পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য।

জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি-র মূল দাবি হলো এই ১২টি আসন চিরতরে বাতিল করা। আন্দোলনকারীদের অভিযোগ, এই আসনগুলোর ভোটাররা আজাদ জম্মু ও কাশ্মীর-এর ভৌগোলিক সীমানার বাইরে থাকেন। এর ফলে পাকিস্তানের মূলধারার রাজনৈতিক দলগুলো এই আসন ব্যবহার করে স্থানীয় সরকার গঠনে অন্যায্য হস্তক্ষেপ ও প্রভাব বিস্তার করে।

সরকার এবং আজাদ জম্মু ও কাশ্মীর সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, ১৯৭৪ সালের অন্তবর্তীকালীন সংবিধান অনুযায়ী এসব আসন সংরক্ষিত। তাই সংসদে সংবিধান সংশোধন ছাড়া আন্দোলন বা প্রশাসনিক নির্দেশে এগুলো বাতিল করা অসম্ভব।

অন্যদিকে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি নেতাদের প্রার্থী হতে না দেওয়ায় এবং তাদের দাবি না মানায় তারা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। প্রাথমিকভাবে চালের ভর্তুকি ও কম দামে বিদ্যুতের দাবিতে শুরু হওয়া সাধারণ সামাজিক আন্দোলনটি এখন পুরো অঞ্চলের রাজনৈতিক স্বায়ত্তশাসন ও নিয়ন্ত্রণ নিয়ে এক গভীর সংকট তৈরি করেছে। সূত্র: আল জাজিরা

তামান্না রুপা/

ফ্রান্স-স্পেনে দাবানল: বাস্তুচ্যুত ৩ লাখ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম স্থানান্তর

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:১০ পিএম
আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০১:২১ পিএম
ফ্রান্স-স্পেনে দাবানল: বাস্তুচ্যুত ৩ লাখ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম স্থানান্তর
ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের দুই প্রতিবেশী দেশ ফ্রান্স ও স্পেন। শুষ্ক আবহাওয়া ও প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দুই দেশে এ পর্যন্ত তিন লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সের ঐতিহাসিক বোর্দো অঞ্চলের জিরোন্দে পরিস্থিতি এতোই নাজুক যে, এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সবচেয়ে বড় জরুরি অপসারণ অভিযান হিসেবে বর্ণনা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফ্রান্সের জিরোন্দ প্রিফেকচার জানায়, চলতি বছরের টানা তাপপ্রবাহে শুকিয়ে যাওয়া পাইন বন ও ঝোপঝাড়ের মধ্য দিয়ে আগুন অনিয়ন্ত্রিতভাবে ছড়াচ্ছে। ইতোমধ্যে প্রায় ১৬২ বর্গমাইল এলাকা ভস্মীভূত হয়েছে, যা আমেরিকার ম্যানহাটন দ্বীপের সাত গুণ এবং প্যারিস শহরের চার গুণেরও বেশি। জিরোন্দ অঞ্চলটি থেকেই প্রায় আড়াই লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ফরাসি সশস্ত্র বাহিনী এবং অন্যান্য ইউরোপীয় দেশ থেকে পাঠানো বিশেষ বিমান ও দমকলকর্মী মাঠে নেমেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘দাবানল নিজস্ব বাতাস তৈরি করে তীব্র বেগে বোর্দোর দিকে অগ্রসর হচ্ছে। পরিস্থিতি এখনও অত্যন্ত প্রতিকূল।’

অন্য দিকে, প্রতিবেশী দেশ স্পেনেও ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা। দেশটির রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চল এবং উপকূলীয় শহর ভ্যালেন্সিয়ায় নতুন করে আগুন ছড়িয়ে পড়ার পর এ সপ্তাহে স্পেনে অন্তত ১ লাখ ১৬ হাজার মানুষ গৃহহীন হয়েছেন। ভ্যালেন্সিয়ার কাছে ঝোপঝাড়ে আগুন লেগে ইতোমধ্যে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যা স্পেনের এবারের দাবানলে প্রথম প্রাণহানি।

ভ্যালেন্সিয়ার আঞ্চলিক প্রধান হুয়ানফ্রান পেরেজ ইয়োরকা চরম হতাশা প্রকাশ করে বলেন, ‘এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণ করার মতো সামর্থ্য আমাদের নেই।’

তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, দিনরাত এক করে কাজ করা দমকলকর্মীদের প্রচেষ্টায় রাতটি কিছুটা স্বস্তিদায়ক ছিল, যদিও মূল সংকট এখনও কাটেনি।

দুই দেশের এ বিপর্যয়ে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পোপ লিও চতুর্দশ। তিনি রবিবারের প্রার্থনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং নিরলস লড়াই চালিয়ে যাওয়া উদ্ধারকর্মীদের জন্য বিশ্ববাসীকে প্রার্থনা করার আহ্বান জানান। সূত্র: সিবিএস নিউজ

থিওটোনিয়াস/

আজাদ কাশ্মীরে বিতর্কিত ১২ কেন্দ্রে নির্বাচন শুরু

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম
আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০১:৩৪ পিএম
আজাদ কাশ্মীরে বিতর্কিত ১২ কেন্দ্রে নির্বাচন শুরু
আজাদ কাশ্মীরের পতাকা উড়াচ্ছেন একজন নাগরিক। ছবি: সংগৃহীত

টানা আন্দোলন, বিক্ষোভ ও সহিংসতার আবহেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরে।

সোমবার (২৭) জুলাই প্রথম ধাপে মিরপুর বিভাগে ভোটগ্রহণ চলছে, এরপর ২ আগস্ট মুজাফফরাবাদ ও বিতর্কিত ১২টি শরণার্থী আসনে এবং ১০ আগস্ট সংঘাতের প্রাণকেন্দ্র পুঞ্চ বিভাগে ভোটগ্রহণ হবে।

 নিষিদ্ধ নাগরিক জোট 'জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি'-র ধর্মঘটে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা

৪৫টি আসনের এই আঞ্চলিক বিধানসভা নির্বাচনে সহিংসতা এড়াতে ভোটগ্রহণকে ৩টি আলাদা তারিখে ভাগ করেছে নির্বাচন কমিশন।

জুন মাসের শুরু থেকে আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

টানা আন্দোলন, সড়ক অবরোধ, দুই সপ্তাহ ধরে ব্যাংক বন্ধ এবং বেশিরভাগ এলাকায় মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে জনজীবন অচল হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলন পরিচালনকারী জোট 'জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি'-কে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন।

নিষিদ্ধ জেএএসি-র ডাকা বিক্ষোভ ও শাটডাউন কর্মসূচিতে অস্থায়ী চেকপোস্টে বিক্ষোভকারীরা

সংসদের ৪৫টি নির্বাচিত আসনের মধ্যে ৩৩টি স্থান পায় স্থানীয় অধিবাসীদের ভোটে, আর বাকি ১২টি আসন সংরক্ষিত রয়েছে পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য।

জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি-র মূল দাবি হলো এই ১২টি আসন চিরতরে বাতিল করা। আন্দোলনকারীদের অভিযোগ, এই আসনগুলোর ভোটাররা আজাদ জম্মু ও কাশ্মীর-এর ভৌগোলিক সীমানার বাইরে থাকেন। এর ফলে পাকিস্তানের মূলধারার রাজনৈতিক দলগুলো এই আসন ব্যবহার করে স্থানীয় সরকার গঠনে অন্যায্য হস্তক্ষেপ ও প্রভাব বিস্তার করে।

সরকার এবং আজাদ জম্মু ও কাশ্মীর সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, ১৯৭৪ সালের অন্তবর্তীকালীন সংবিধান অনুযায়ী এসব আসন সংরক্ষিত। তাই সংসদে সংবিধান সংশোধন ছাড়া আন্দোলন বা প্রশাসনিক নির্দেশে এগুলো বাতিল করা অসম্ভব।

অন্যদিকে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি নেতাদের প্রার্থী হতে না দেওয়ায় এবং তাদের দাবি না মানায় তারা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। প্রাথমিকভাবে চালের ভর্তুকি ও কম দামে বিদ্যুতের দাবিতে শুরু হওয়া সাধারণ সামাজিক আন্দোলনটি এখন পুরো অঞ্চলের রাজনৈতিক স্বায়ত্তশাসন ও নিয়ন্ত্রণ নিয়ে এক গভীর সংকট তৈরি করেছে। সূত্র: আল জাজিরা

তামান্না রুপা/

রোমানিয়ার আকাশে অনুপ্রবেশকারী ড্রোন ভূপাতিত

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম
আপডেট: ২৭ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম
রোমানিয়ার আকাশে অনুপ্রবেশকারী ড্রোন ভূপাতিত
ছবি: সংগৃহীত

ইউক্রেন সীমান্তবর্তী ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ রোমানিয়ার আকাশসীমায় টানা তৃতীয় দিনের মতো ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় রোমানিয়ার যুদ্ধবিমান কৃষ্ণ সাগরের ওপর ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে।

রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রাদু মিরুতা জানান, রবিবার (২৬ জুলাই) ড্রোনটি দেশের আকাশসীমায় প্রবেশের মাত্র পাঁচ মিনিটের মাথায় সেটিকে ভূপাতিত করা হয়। এর আগে শুক্রবার ও শনিবার একইভাবে অনুপ্রবেশকারী দুটি ড্রোন ভূপাতিত করে রোমানিয়া।

দেশটির প্রেসিডেন্ট নিকুসর ড্যান জানান, শুক্রবার ভূপাতিত করা প্রথম ড্রোনটি ছিল রুশ বাহিনীর ব্যবহৃত শাহেদ মডেলের আত্মঘাতী ড্রোন। তবে শনি ও রবিবারের ড্রোন দুটির উৎস অনুসন্ধানে তদন্ত চলছে।

ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানিয়ে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ানা তোইউ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাবে রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

প্রেসিডেন্ট নিকুসর ড্যান বলেন, ‘ন্যাটো ও ইইউয়ের আকাশসীমা রাশিয়ার এভাবে বারবার লঙ্ঘন করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

ন্যাটোর ঊর্ধ্বতন সামরিক মুখপাত্র মার্টিন এল ও ডোনেলও প্রাথমিক তথ্যের ভিত্তিতে ড্রোনগুলোকে রাশিয়ার তৈরি বলে মন্তব্য করেন। তবে মস্কোর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে রোমানিয়া সীমান্তে একাধিকবার ড্রোন বিধ্বস্ত ও অনুপ্রবেশের ঘটনা ঘটলেও এটিই প্রথম কোনো আকাশসীমা লঙ্ঘনকারী ড্রোন সরাসরি গুলি করে ভূপাতিত করার ঘটনা। ওডেসা বন্দরসহ ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে রাশিয়ার হামলা বৃদ্ধি পাওয়ায় কৃষ্ণ সাগর তীরবর্তী এই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। সূত্র: ফ্রান্স২৪

থিওটোনিয়াস/

অস্ত্রসংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১০:১৯ এএম
আপডেট: ২৭ জুলাই ২০২৬, ১০:১৯ এএম
অস্ত্রসংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
ছবি: খবরের কাগজ

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতের মধ্যে মার্কিন বাহিনীর গোলাবারুদ ও অস্ত্রভাণ্ডার ফুরিয়ে আসার খবর সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৭ জুলাই) মার্কিন সামরিক সামর্থ্য নিয়ে ওঠা গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি দাবি করেছেন, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ পুরোপুরি প্রস্তুত ও পর্যাপ্ত রয়েছে।

সাময়িকী দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের কাছে অনেক বেশি গোলাবারুদ রয়েছে, যা আমাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি।

ইরানের বিরুদ্ধে টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তীব্র সামরিক অভিযানের পর পেন্টাগন প্রিসিশন ডেড মিসাইল এবং এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টরের ঘাটতি নিয়ে চিন্তিত বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও সিবিএস নিউজ-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। 

ওই প্রতিবেদনে যৌথ চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন হোয়াইট হাউজকে সামরিক মজিদের চাপ সম্পর্কে অবহিত করেছেন বলে জানানো হয়েছিল। সংবাদমাধ্যম আল জাজিরা-ও বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। সূত্র: দ্য ডন

আজহার/

ইরান যুদ্ধে ৪ মার্কিন সেনার প্রাণহানি গোপন করার অভিযোগ পেন্টাগনের বিরুদ্ধে

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:২৯ এএম
আপডেট: ২৭ জুলাই ২০২৬, ১০:২০ এএম
ইরান যুদ্ধে ৪ মার্কিন সেনার প্রাণহানি গোপন করার অভিযোগ পেন্টাগনের বিরুদ্ধে
নিহত ৪ মার্কিন সেনা। ছবি: সংগৃহীত

পেন্টাগন যে ওয়েবসাইট থেকে জনসাধারণকে সামরিক সংঘাতে নিহত এবং আহতদের সম্পর্কে অবহিত করে, সে তালিকায় অন্তর্ভুক্ত করেনি চার মার্কিন সেনাকে।

রবিবার (২৬ জুলাই) পেন্টাগনের তথ্য আপডেটকারী ‘ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেম’ (ডিসিএএস)-এর ওয়েবসাইট পর্যবেক্ষণ করে দেখা যায়, মূল তালিকা থেকে নিহত চার সেনা ও ৮০ জন আহতের নাম বাদ দেওয়া হয়েছে এবং ওভারসিজ অপারেশনস নামে একটি নতুন বিভাগ চালু করে সেখানে নিহত এই চার সেনা এবং ২০৭ জন আহতের নাম অন্তর্ভুক্ত করা হয়।

নিহত চারজন হলেন ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান, সার্জেন্ট অ্যাঞ্জেল এস. রামপারসাদ, প্রাইভেট ইসাবেলা গনজালেস এবং সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইন্টন।

বিশ্লেষকদের মতে, অজনপ্রিয় এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য আড়াল করতেই ট্রাম্প প্রশাসন এমন কৌশল অবলম্বন করেছে। তবে পেন্টাগনের প্রেস সচিব জোয়েল ভালদেজ এই অভিযোগ অস্বীকার করে একে সাময়িক তথ্য বিভ্রাট ও অনলাইন সিস্টেমের অসঙ্গতি বলে দাবি করেন।

নতুন করে শুরু হওয়া এ দফায় ১৭ জুলাই জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন এবং পরদিন ইরাকে ড্রোন বিস্ফোরণে আরও এক সেনা নিহত হন। তবে পেন্টাগন মূল তালিকা থেকে তথ্য সরিয়ে নিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, এ সংঘাতে মোট ১৮ জন মার্কিন সেনার প্রাণহানি ঘটেছে।

উল্লেখ্য, পেন্টাগন ইরান যুদ্ধের সার্বিক হতাহত ও সামরিক কৌশলের তথ্য সাংবাদিকদের প্রদান করা প্রায় বন্ধ করে দিয়েছে। কোনো নিয়মিত প্রেস ব্রিফিংও করা হচ্ছে না, যা নিয়ে মার্কিন গণমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ধোঁয়াশা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

থিওটোনিয়াস/