ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬

সর্বশেষ
ঠাকুরগাঁওয়ে গাঁজাসহ আটক তরুণের ঠাঁই হলো কারাগারে সোনারগাঁয় জমি হাতিয়ে নিতে বিএনপি নেতাকে ‘আ'লীগের দোসর’ বানানোর অভিযোগ ফেরি থেকে পদ্মায় লাফ, প্রায় পৌনে ৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান কুষ্টিয়ার ভেড়ামারায় সাবেক মেয়রের উপর হামলা এম এ চাকলাদারের মৃত্যুবার্ষিকী আজ আখাউড়ার সবজি বাজারে অস্থিরতা দাবানলে স্পেন ও ফ্রান্সের ২ লাখ ৬৭ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে ইরানে মার্কিন হামলায় জড়িত থাকার খবর প্রত্যাখ্যান করল কুয়েত পঞ্চগড়ে সাবেক স্পিকার জমির উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ইলহাম ঢাকা স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত সন্ধ্যা ৬টার মধ্যে ৬ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিলেন ট্রাম্প বিটিএ ঈশ্বরদী উপজেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত পোলট্রিশিল্পে বিপর্যয়, কমেছে উৎপাদন ৩ বছরে সাড়ে ৪ হাজার পোলট্রিশিল্প বন্ধ হয়েছে সোনারগাঁয় ডেঙ্গু মোকাবিলায় প্রশাসনের র‍্যালি পুঁজি হারিয়ে অনেকেই ব্যবসা পরিবর্তন করেছেন বেচাকেনা কমেছে, দাম বেড়েছে চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু ধর্মেন্দ্র প্রধানের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে প্রাণঘাতী হামলা: ইউক্রেনকে দায়ী করল ইরান বাজার মূলধন কমল সাড়ে ৯ হাজার কোটি টাকা শহর ছাড়িয়ে গ্রামেও ডেঙ্গু রাজনীতিতে সক্রিয় হবেন কি না, স্পষ্ট করলেন ককরোচ নেতারা সেতুতে গর্ত-ফাটল, ঝুঁকি নিয়ে পারাপার বিএটিবিসির আয় ও মুনাফা বেড়েছে সপ্তাহজুড়ে মিউচুয়াল ফান্ডের দাপট প্রতিবন্ধী নারীর অনাগত সন্তানের বাবা নিয়ে ধোঁয়াশা ট্রাম্প প্রশাসনের পরের পদক্ষেপে বদলে যেতে পারে বিশ্ববাণিজ্য

দাবানলে স্পেন ও ফ্রান্সের ২ লাখ ৬৭ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:২৫ এএম
দাবানলে স্পেন ও ফ্রান্সের ২ লাখ ৬৭ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে
ছবি: সংগৃহীত

ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলের কারণে ২ লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন এবং এতে আরও একজনের প্রাণহানি ঘটেছে।

শনিবার (২৫ জুলাই) স্পেনের দমকলকর্মীরা রাজধানী মাদ্রিদের কাছে দাবানল নিয়ন্ত্রণে আনার আশা করেন কিন্তু একজন কর্মকর্তা সতর্ক করে বলেন, ‘অনিয়মিত বাতাস আগুনকে আরও ছড়িয়ে দিতে পারে।’

মাদ্রিদ আঞ্চলিক সরকারের জরুরি ব্যবস্থাপনা প্রধান কার্লোস নোভিলো বলেন, ‘রাজধানীর কাছের দাবানলটি তার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং বর্তমানে এটি নিয়ন্ত্রণে আনার ক্ষমতা দমকলকর্মীদের নেই।’

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাদ্রিদ অঞ্চলে প্রায় ১০ হাজার হেক্টর (২৫ হাজার একর) এবং পার্শ্ববর্তী আভিলা প্রদেশে ১৩ হাজার থেকে ১৫ হাজার হেক্টরের মধ্যে এলাকা আগুনে পুড়ে গেছে।

মন্ত্রণালয় আরও জানায়, মোট ৭০ হাজার মানুষকে এখন পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মানিসেসের সল্ট দে লআইগুয়া গিরি খাদে আগুন নেভানোর সময় দমকলকর্মীরা একটি গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এ মাসে স্পেনের দাবানলে নিহত ১৪তম ব্যক্তি তিনি এবং আরও ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

অগ্নিকাণ্ডের কেন্দ্রস্থল অবস্থিত সেনিসিয়েন্তোস গ্রামে একটি জরুরি পরিকল্পনা সভায় যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সাংবাদিকদের বলেন, ‘আমাদের অগ্রাধিকার, আমাদের ভাবনা, আমাদের লক্ষ্য হলো আপনাদের জীবন রক্ষা করা এবং জনবসতিপূর্ণ এলাকাগুলোকে সুরক্ষিত রাখা।’

তিনি আরও বলেন, ‘সামনের সময়টা বেশ জটিল হতে চলেছে। কারণ তাপমাত্রা কমে গেলেও বাতাস ঠিক কীভাবে বইবে বা কতটা শক্তিশালী হবে, তা আমরা নিশ্চিতভাবে জানি না।’

অন্য দিকে, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্তৃপক্ষ বোর্দোর আশেপাশের এলাকা থেকে ১ লাখ ৯৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। যার মধ্যে বছরের এই সময়ে জনাকীর্ণ অবকাশ কেন্দ্রগুলোও রয়েছে। এটি সম্ভবত দেশটির ইতিহাসে শান্তিকালীন সময়ে সবচেয়ে বড় স্থানান্তর অভিযান।

ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, ‘আমাদের দেশে যে আগুন লেগেছে তা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আগে কখনও দেখা যায়নি।’

লেকোর্নু মন্ত্রীদের জন্য জরুরি অবস্থার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে আরেকটি বৈঠক ডেকেছেন, যা এ বিষয়ক দ্বিতীয় বৈঠক।

উল্লেখ্য, এ দাবানল প্যারিসে রবিবারের ট্যুর ডি ফ্রান্সের ফাইনালকেও ব্যাহত করেছে। আয়োজকরা রেসের দূরত্ব ১৩৩ কিলোমিটার থেকে কমিয়ে ৮৯ কিলোমিটার (৮৯ থেকে ৫৫ মাইল) করেছেন, কারণ রেসের জন্য নিযুক্ত নিরাপত্তাবাহিনীকে আগুন নেভানোর কাজে পুনরায় মোতায়েন করা হয়েছে। সূত্র: আলজাজিরা

থিওটোনিয়াস/

ইরানে মার্কিন হামলায় জড়িত থাকার খবর প্রত্যাখ্যান করল কুয়েত

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:২২ এএম
আপডেট: ২৬ জুলাই ২০২৬, ১০:৪৮ এএম
ইরানে মার্কিন হামলায় জড়িত থাকার খবর প্রত্যাখ্যান করল কুয়েত
ছবি: সংগৃহীত

ইরানে মার্কিন সামরিক হামলায় অংশ নেওয়ার দাবি করে প্রকাশিত একটি প্রতিবেদনকে পুরোপুরি ভিত্তিহীন বলে সরাসরি নাকচ করে দিয়েছে কুয়েত।

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, উপসাগরীয় দেশটি ইরানে হামলায় নিজেদের যুদ্ধবিমান পাঠিয়েছে।

কুয়েতের সরকারি বার্তা সংস্থা-এর বরাতে জানা গেছে, ওয়াশিংটনে নিযুক্ত কুয়েতি রাষ্ট্রদূত শেখা আল-জাইন আল-সবাহ ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় পর্ষদের কাছে চিঠি পাঠিয়ে এই প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন।

তিনি স্পষ্ট করে জানান, কুয়েত ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেয়নি। এমনকি আক্রমণাত্মক কোনো অভিযান পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ড, আকাশসীমা কিংবা আঞ্চলিক জলসীমা ব্যবহার করার অনুমতিও কাউকে দেয়নি।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত ওই প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল সংক্রান্ত বিষয়ের সঙ্গে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে দাবি করেছিল যে, উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর কুয়েত এবং বাহরাইন ইরানের অভ্যন্তরে হামলায় যুদ্ধবিমান পাঠিয়েছিল। তেহরানের দাবি ছিল, ইরানি শহরগুলোতে আমেরিকার হামলার জবাব হিসেবেই তারা এই পাল্টা হামলা চালিয়েছিল। সূত্র: আল-জাজিরা

আজহার/

ইরানে সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিলেন ট্রাম্প

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:০২ এএম
ইরানে সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানে টানা ১৩ দিন হামলা চালানোর পর দেশটিতে নতুন করে আক্রমণ করার পরিকল্পনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (২৬ জুলাই) মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম 'দ্য নিউ ইয়র্ক টাইমস' এবং 'অ্যাক্সিওস'-এর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়লে তা মার্কিন পেন্টাগনের ইতোমধ্যে কমে আসা 'প্যাট্রিয়ট' অ্যান্টি-মিসাইল ইন্টারসেপ্টর এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যোগানকে 'বিপজ্জনকভাবে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারে'-এমন উদ্বেগ থেকেই প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবারে ট্রাম্প, তার শীর্ষ উপদেষ্টা এবং মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের এক বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অন্যদিকে, এই সিদ্ধান্তের বিষয়ে দুটি বেনামী সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্পের হামলা বন্ধের এই নির্দেশটি সাময়িক নাকি এই স্থবিরতা দীর্ঘমেয়াদে বজায় থাকবে-তা এখনো স্পষ্ট নয়।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই সিদ্ধান্ত দুটি বিষয়কে তুলে ধরে-একদিকে যেমন এটি কূটনৈতিক আলোচনার ক্ষেত্র আরও প্রসারিত করার সদিচ্ছাকে নির্দেশ করে, অন্যদিকে এটি স্বীকার করে নেওয়া যে প্রধান সামরিক অভিযান পুনরারম্ভ না করা পর্যন্ত মার্কিন বিমান হামলার বর্তমান মাত্রা কার্যকারিতার শেষ সীমানায় পৌঁছে গেছে।

তবে সূত্রগুলোকে উদ্ধৃত করে অ্যাক্সিওস আরও জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে মার্কিন সামরিক বাহিনী যেকোনো সময় বড় ধরনের সরাসরি যুদ্ধে বা সামরিক অভিযানে ফিরে যাওয়ার সম্ভাব্য পরিকল্পনাও প্রস্তুত রাখছে। আল-জাজিরা

আজহার/

ধর্মেন্দ্র প্রধানের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৪ এএম
আপডেট: ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৮ এএম
ধর্মেন্দ্র প্রধানের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী। ছবি: সংগৃহীত

দেশজুড়ে তুমুল আলোচিত প্রশ্নপত্র ফাঁস বিতর্ক ও দীর্ঘ আন্দোলন-বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাষ্ট্রপতি ভবন থেকে তার পদত্যাগপত্র গ্রহণের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। প্রহ্লাদ যোশী বর্তমানে কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়কমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

গত চার দশকেরও বেশি সময় ধরে ছাত্র ও শিক্ষাস্বার্থের সঙ্গে যুক্ত থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে ৫৭ বছর বয়সি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগপত্রে লিখেন, ‌‘কোনো দেশবিরোধী শক্তি যাতে এ পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেজন্যই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

দায়িত্ব পাওয়ার পরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রহ্লাদ যোশী বলেন, ‌‘আমি বিনয় ও অত্যন্ত কর্তব্যবোধের সঙ্গে এ দায়িত্ব গ্রহণ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমি কৃতজ্ঞ। গত ৪-৫ বছরে ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নসহ শিক্ষা খাতে বেশ কিছু বড় সাফল্য অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমি নিষ্ঠার সঙ্গে আমার সর্বোচ্চ দিয়ে কাজ করে যাব।’

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে দীর্ঘ ৩৫ দিন ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল। সম্প্রতি বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে ভারতে আসা অভিজিৎ দীপকের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা জানান, সরকার তাদের দাবি পূরণের ইতিবাচক আশ্বাস দেওয়ায় তারা আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে শুক্রবার দিল্লিতে দেওয়া এক বিবৃতিতে প্রহ্লাদ যোশী শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, সরকার সর্বদা তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্র সমাজকে সতর্ক করে তিনি আরও মন্তব্য করেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু কিছু সমাজবিরোধী শক্তি এই আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার বা ছিনতাইয়ের চেষ্টা করছিল।’ সূত্র: এনডিটিভি

থিওটোনিয়াস/

কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে প্রাণঘাতী হামলা: ইউক্রেনকে দায়ী করল ইরান

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৩ এএম
আপডেট: ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৮ এএম
কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে প্রাণঘাতী হামলা: ইউক্রেনকে দায়ী করল ইরান
ছবি: সংগৃহীত

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে এক নাবিককে হত্যা এবং অপর একজনকে আহত করার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনা-র প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এই হামলাকে একটি 'শত্রুভাবাপন্ন ও অপরাধমূলক' পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, ইউক্রেনীয় নেতৃত্ব এই হামলার কথা স্বীকার করেছে, যা ইরানের প্রতি কিয়েভের 'অযৌক্তিক ও বৈরী মনোভাবের' প্রতিফলন। ইরান নিজের জাতীয় স্বার্থ রক্ষায় যেকোনো পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। পাশাপাশি, এই ঘটনাকে জাতিসংঘ সনদের ধারা ২(৪)-এর স্পষ্ট লঙ্ঘন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে আরও বিস্তৃত ও উস্কে দেওয়ার সামিল বলে উল্লেখ করেছে তেহরান।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাসের সঙ্গে ফোনালাপে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি এই সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অপরাধীদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানান, কাস্পিয়ান সাগরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভ 'অত্যন্ত জোরালো সাফল্য' অর্জন করেছে। সামরিক মালামাল পরিবহনে ব্যবহৃত জাহাজ ও একটি যুদ্ধজাহাজে আঘাত হানার কথা তিনি উল্লেখ করলেও, ইরান দাবিকৃত সুনির্দিষ্ট বাণিজ্যিক জাহাজটির কথা সরাসরি উল্লেখ করেননি।

পারস্য উপসাগরে মার্কিন অবরোধের কারণে ইরানের দক্ষিণাঞ্চলে বাণিজ্য ইতোমধ্যে চাপে রয়েছে। তার ওপর উত্তরে কাস্পিয়ান সাগরে এই নতুন ধরনের হামলা তেহরানের সামুদ্রিক বাণিজ্যে বাড়তি উদ্বেগ তৈরি করল। সূত্র: আল-জাজিরা 

আজহার/