ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬

সর্বশেষ
পঞ্চগড়ে সাবেক স্পিকার জমির উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ইলহাম ঢাকা স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত সন্ধ্যা ৬টার মধ্যে ৬ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিলেন ট্রাম্প বিটিএ ঈশ্বরদী উপজেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত পোলট্রিশিল্পে বিপর্যয়, কমেছে উৎপাদন ৩ বছরে সাড়ে ৪ হাজার পোলট্রিশিল্প বন্ধ হয়েছে সোনারগাঁয় ডেঙ্গু মোকাবিলায় প্রশাসনের র‍্যালি পুঁজি হারিয়ে অনেকেই ব্যবসা পরিবর্তন করেছেন বেচাকেনা কমেছে, দাম বেড়েছে চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু ধর্মেন্দ্র প্রধানের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে প্রাণঘাতী হামলা: ইউক্রেনকে দায়ী করল ইরান বাজার মূলধন কমল সাড়ে ৯ হাজার কোটি টাকা শহর ছাড়িয়ে গ্রামেও ডেঙ্গু রাজনীতিতে সক্রিয় হবেন কি না, স্পষ্ট করলেন ককরোচ নেতারা সেতুতে গর্ত-ফাটল, ঝুঁকি নিয়ে পারাপার বিএটিবিসির আয় ও মুনাফা বেড়েছে সপ্তাহজুড়ে মিউচুয়াল ফান্ডের দাপট প্রতিবন্ধী নারীর অনাগত সন্তানের বাবা নিয়ে ধোঁয়াশা ট্রাম্প প্রশাসনের পরের পদক্ষেপে বদলে যেতে পারে বিশ্ববাণিজ্য সাপ্তাহিক দরপতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স রথযাত্রার পথে পাতা হয়েছিল শক্তিশালী ‘আইইডি’ বোমা বিএনপি-জামায়াতের দূরত্ব ঘোচার আভাস গাভির ব্রুসেলোসিস রোগ কমছে দুধ উৎপাদন আবারও চুক্তিভিত্তিক নিয়োগ, প্রশাসনে হতাশা-অসন্তুষ্টি রূপসা উপজেলা: সংস্কারের অভাবে সড়ক বেহাল অতিরিক্ত গরমে কাজ করতে পারছে না মরুর বাহন উট কারিগরি শিক্ষা বোর্ড: ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ ঠাকুরগাঁওয়ের মোজারেলা চিজ যাচ্ছে ইউরোপ-মধ্যপ্রাচ্যে

সেতুতে গর্ত-ফাটল, ঝুঁকি নিয়ে পারাপার

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:১৪ এএম
সেতুতে গর্ত-ফাটল, ঝুঁকি নিয়ে পারাপার
পুরোনো ঝুঁকিপূর্ণ সেতু, সোনারগাঁ/খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের অলিপুরা সড়কের পশ্চিম সনমান্দী এলাকায় একটি পুরোনো সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে এসেছে। ভেঙে গেছে দুই পাশের রেলিংও। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন কয়েক হাজার মানুষ।

স্থানীয়রা জানান, পশ্চিম সনমান্দী, গোপেরবাগ, ছনকান্দা, কাফাইয়াকান্দা, বৈদ্যেরকান্দি, মারবদী, কান্দাপাড়া, সাজালেরকান্দি, ভটেরকান্দিসহ আশপাশের ২০ থেকে ৩০টি গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম এই সেতু। প্রতিদিন এই সড়ক দিয়ে অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল, ইজিবাইক ও বিভিন্ন পণ্যবাহী যান চলাচল করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির মাঝখানে গর্ত সৃষ্টি হয়েছে। গর্তের ভেতরে লোহার রড বেরিয়ে রয়েছে। বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। দুই পাশের রেলিং ভেঙে যাওয়ায় রাতে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগে গর্তটি সামান্য সংস্কার করা হলেও কয়েক দিনের মধ্যেই আবার ভেঙে যায়। তাই নতুন সেতু নির্মাণের দাবি জানান তারা।

স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান বলেন, ‘প্রতিদিন শত শত শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করেন। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা আতঙ্ক নিয়ে ব্রিজটি পার হই।’

আরেক বাসিন্দা নাসির উদ্দিন বলেন, ‘ব্রিজটি এতটাই ঝুঁকিপূর্ণ যে ভারী কোনো যানবাহন উঠলে পুরো ব্রিজ কেঁপে ওঠে। বহুবার জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

জানা গেছে, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম ১৯৯১ সালে সেতুটি নির্মাণ করেন। প্রায় সাড়ে তিন দশক পুরোনো এই সেতুটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও প্রয়োজনীয় সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।

এলাকাবাসীর দাবি, বড় দুর্ঘটনা ঘটার আগে পুরোনো ও ঝুঁকিপূর্ণ সেতুটি ভেঙে দ্রুত আধুনিক ও টেকসই নতুন সেতু নির্মাণ করা হোক।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সোহেল হোসেন জানান, তিনি সম্প্রতি সোনারগাঁও উপজেলায় যোগ দিয়েছেন। তিনি জেনেছেন, সেতুটি অনেক পুরোনো এবং বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর সংস্কার করলেও দীর্ঘ মেয়াদে সুফল পাওয়া যাবে না। তাই নতুন সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে। প্রস্তাব অনুমোদন হলে দ্রুত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

পঞ্চগড়ে সাবেক স্পিকার জমির উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:১৬ এএম
পঞ্চগড়ে সাবেক স্পিকার জমির উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবি: খবরের কাগজ
পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (২৫ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে পরিবারের সদস্যদের পক্ষ থেকে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
 
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বড় ছেলে ও  পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, ছোট ছেলে ব্যারিস্টার নওফল জমির। 
 
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাঈম, জেলা বিএনপির যুগ্ম  আহ্বায়ক এম এ মজিদ, যুগ্ম  আহ্বায়ক ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম  আহ্বায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট আদম সুফি। 
 
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ও সদর উপজেলাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন ঢাকার ধানমন্ডির  মসজিদ-উত-তাকওয়া (ধানমন্ডি লেক সংলগ্ন)-এর খতিব ও সিনিয়র ইমাম মুফতি সাইফুল ইসলাম
 
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে তার গ্রামের বাড়ি নয়াবাড়ি মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। গত ১২ জুলাই ভোর ৪টা ১৯ মিনিটে ঢাকার শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন  প্রখ্যাত  আইনজীবী ও প্রবীণ রাজনীতিবিদ।
 
এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন, ‘ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার বাংলাদেশের আইন ও রাজনৈতিক অঙ্গের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান ছিলেন। তার এই শূন্য পূরণ হওয়ার মতো নয়। আমরা যেন তার মতো রাজনীতি করতে  পারি, সেবা করতে পারি। তিনি পঞ্চগড় ও দেশের উন্নয়নে অনেক কাজ করেছেন।’
 
স্মৃতি চারণ করে তার বড় ছেলে ও পঞ্চগর ১ আসনের সাংসদ ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেন, ‘আমার বাবার মতো আমরা দুই ভাই যেন মানুষের জন্য কাজ করতে পারি। সেবা করতে পারি। তিনি তার বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।’ 
 
রনি মিয়াজী/খাদিজা রুমি/

বিটিএ ঈশ্বরদী উপজেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৬ এএম
বিটিএ ঈশ্বরদী উপজেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত
সভাপতি সাইফ উদ্দীন স্বপন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। ছবি : খবরের কাগজ

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পাবনার ঈশ্বরদী উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ জুলাই) শহরের আরআরপি কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকালে সম্মেলন উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা হিসেবে বিএটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মাখন ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহসভাপতি মীর মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হক। এ ছাড়া বক্তব্য রাখেন স্হানীয় বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিএ ঈশ্বরদী উপজেলা কমিটির আহবায়ক ও মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী -আটঘরিয়া) আসনের সংসদ সদস্য  অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি বক্তব্য দেন ও সম্মেলনের কার্যক্রম ঘুরে দেখেন। 

ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে  বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। শিক্ষক সমিতির ১৭টির মধ্যে ৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১১ জন নির্বাচিত হন।

৬টি পদের মধ্যে ৩৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফ উদ্দীন স্বপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম পেয়েছেন ৩০১ ভোট। ৪১৬ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মুক্তার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম রসুল পেয়েছেন ২৩০ ভোট। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু শাহীন ৩৪১ ও আহসান হাবিব ২৯১, সাংগঠনিক সম্পাদক পদে ওয়াসীম উদ্দিন ৩৭০, কোষাধ্যক্ষ পদে ইয়াসির আরাফাত ৩৬৪ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জামাতুল বাকী ৪০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

জানা গেছে, ৩৬টি উচ্চ বিদ্যালয়ের ৭০৯ শিক্ষক সদস্য নিয়ে বিটিএ ঈশ্বরদী উপজেলা কমিটি। ৭০৯ জন সদস্যের মধ্যে শনিবারের নির্বাচনে ৬৮৩ জন ভোটার ভোট দিয়েছেন। 

জাহাঙ্গীর হোসেন/তামান্না রুপা/

সোনারগাঁয় ডেঙ্গু মোকাবিলায় প্রশাসনের র‍্যালি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৭ এএম
সোনারগাঁয় ডেঙ্গু মোকাবিলায় প্রশাসনের র‍্যালি
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাতের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহম্মেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ আরও অনেকেই ।

র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড ছিল। এ সময় বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানানো হয়।

ইউএনও আসিফ আল জিন্নাত বলেন, ‘ডেঙ্গু আজ আমাদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। এটি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। আজ আপনি আপনার আঙিনা পরিষ্কার রাখলে শুধু আপনার পরিবারই নয়, আপনার প্রতিবেশীও সুরক্ষিত থাকবে। আপনার-আমার এই ছোট ছোট সচেতন পদক্ষেপই একটি পরিচ্ছন্ন, সুস্থ ও আধুনিক সোনারগাঁ গড়ার মূল ভিত্তি।’

তিনি আরও বলেন, ‘সচেতনতাকে কেবল মুখে সীমাবদ্ধ না রেখে চর্চায় রূপান্তর করি। সরকারের গৃহীত উদ্যোগের পাশে দাঁড়িয়ে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত, নিরাপদ ও আধুনিক সোনারগাঁ গড়ে তুলি।’

র‍্যালি-পরবর্তী সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, ‘শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সচেতনতা প্রয়োজন। নিজ নিজ ঘরবাড়ি ও আঙিনা পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই পরিবার ও সমাজকে ডেঙ্গুর ভয়াবহতা থেকে সুরক্ষিত রাখা সম্ভব।’

ইমরান হোসেন/খাদিজা রুমি/ 

চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:৪০ এএম
চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
ছবি: খবরের কাগজ

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে ডুবে তাসকিন (৮) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র চাপাচৌ গ্রামের রাজমিস্ত্রী নবী হোসেনের একমাত্র ছেলে এবং গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন জানান, বাড়ির পাশে মাঠে ফুটবল খেলছিল সে। এর মধ্যে ফুটবলটি মাঠ সংলগ্ন পুকুরে পড়ে গেলে বলটি তুলতে গিয়ে পানিতে ডুবে যায় তাসকিন। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ফেণী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জহির/তামান্না রুপা/

শহর ছাড়িয়ে গ্রামেও ডেঙ্গু

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:২৫ এএম
শহর ছাড়িয়ে গ্রামেও ডেঙ্গু
ছবি: সংগৃহীত

শুধু নগরী নয়, চট্টগ্রামের গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। চলতি বছর নগরীর পাশাপাশি ১৫ উপজেলায়ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। একসময় শহরকেন্দ্রিক এই রোগ এখন গ্রামেও উদ্বেগ তৈরি করছে।

চট্টগ্রামে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত ৬৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগরীতে আক্রান্ত হয়েছেন ২৬৪ জন এবং চট্টগ্রামের ১৫ উপজেলায় ২৭৩ জন। এ ছাড়া চট্টগ্রাম জেলার বাইরে কক্সবাজার, নোয়াখালী, ফেনী, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি থেকে এসে ১৩৭ জন রোগী চট্টগ্রামে চিকিৎসা নিয়েছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৩৯০ জন পুরুষ, ১৬৮ জন নারী ও ১১৬ জন শিশু। চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন দুজন। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, নগরীর তুলনায় উপজেলাগুলোতেও ডেঙ্গুর প্রকোপ কম নয়। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সীতাকুণ্ড, কর্ণফুলী, রাউজান ও লোহাগাড়া উপজেলায়। এর মধ্যে সীতাকুণ্ডে ৬৮ জন, কর্ণফুলীতে ৩৩ জন, রাউজানে ২৫ জন এবং লোহাগাড়ায় ২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া সাতকানিয়ায় ১৫ জন, বাঁশখালীতে ১৬ জন, আনোয়ারায় ১৪ জন, চন্দনাইশে ৭ জন, পটিয়ায় ১৯ জন, বোয়ালখালীতে ২ জন, ফটিকছড়িতে ৪ জন, হাটহাজারীতে ৯ জন, রাঙ্গুনিয়ায় ১১ জন, মিরসরাইয়ে ১৯ জন এবং সন্দ্বীপে ৬ জন আক্রান্ত হয়েছেন।

নগরীর মধ্যে জালালাবাদ (২ নম্বর ওয়ার্ড), পাঁচলাইশ (৩ নম্বর ওয়ার্ড), উত্তর কাট্টলী (১০ নম্বর ওয়ার্ড), পশ্চিম বাকলিয়া (১৭ নম্বর ওয়ার্ড), দক্ষিণ বাকলিয়া (১৯ নম্বর ওয়ার্ড), পাথরঘাটা (৩৪ নম্বর ওয়ার্ড), দক্ষিণ হালিশহর (৩৯ নম্বর ওয়ার্ড) ও দক্ষিণ পতেঙ্গা (৪১ নম্বর ওয়ার্ড) ওয়ার্ডগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগ।

অতীতের চার বছরের রেকর্ড যাচাই করে দেখা গেছে, জুলাই মাস থেকে চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করে। চলতি বছরও শহর এবং গ্রামে একই প্রবণতা দেখা যাচ্ছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৯৮ জন। আর শুধু জুলাই মাসেই এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৭৬ জন। এর মধ্যে নগরীর ১৪৯ জন, চট্টগ্রামের ১৫ উপজেলায় ১৫৭ জন এবং অন্যান্য জেলা থেকে চট্টগ্রামে চিকিৎসা নিয়েছেন ৭০ জন। 

চসিক মেয়র ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নগরীর পাশাপাশি উপজেলাগুলোতেও ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে এবং দুজনের মৃত্যু হয়েছে। তাই সবাইকে এখনই সতর্ক থাকতে হবে। এডিস মশার লার্ভা জন্ম নিতে ২ থেকে ৩ মিলিলিটার স্বচ্ছ পানিই যথেষ্ট। তাই বাসার ছাদ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র বা অন্য কোনো স্থানে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আমরা যদি পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে পারি, তাহলে একটি ডেঙ্গুমুক্ত, স্বাস্থ্যকর, নিরাপদ ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা প্ল্যাটফর্ম ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু করেছে চসিক। অ্যাপটির মাধ্যমে নগরবাসী ঘরে বসেই রাস্তা, জলাবদ্ধতা, ড্রেনেজ, বর্জ্য অপসারণ, মশার প্রজননস্থল, সড়কবাতি, পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সমস্যার ছবি ও জিপিএস লোকেশন সংযুক্ত করে সরাসরি চসিককে জানাতে পারছেন। দ্রুত সমাধানও মিলছে।’

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও ফুলের টবে তিন দিনের বেশি পানি জমে থাকলে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। মশারি ব্যবহার করতে হবে। জ্বর হলে অবশ্যই ডেঙ্গু পরীক্ষা করতে হবে। সরকার পরীক্ষাগুলো বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে করার ব্যবস্থা করেছে। 

উল্লেখ্য, বর্ষা মৌসুমে এডিস মশার উপদ্রব বাড়ে। বৃষ্টির জমে থাকা পানিতে ডিম পাড়ে এ মশা। ফলে এ সময় মশার বংশবিস্তারও বেড়ে যায়।