ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
গাছ লাগান, সওয়াব কামান পাসপোর্ট ও বিদেশযাত্রার প্রক্রিয়া সহজ করতে হবে জটিলতা দূর, বাংলাদেশে টিভির পর্দায় দেখা যাবে ফুটবল বিশ্বকাপ মাস্টার বাড়ি কোরবানির চামড়া বিক্রিতে ধস বড়বাড়ি সীমান্তে ১০ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা কৃষি শব্দকোষ নড়াইলে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫ ঝিনাইদহের এসপি প্রত্যাহার টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে আবারও সংঘর্ষ ঝিনাইদহে গাছ থেকে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার জীবনধারা বদলান, বিদ্যুৎ সাশ্রয় করুন সোনারগাঁয় মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় আহত ৬ খবরের কাগজে পদোন্নতি-বাণিজ্যের প্রতিবেদন প্রকাশ: তদন্তে নেমেছে আইন মন্ত্রণালয় ফরিদপুরে হামে মৃতের সংখ্যা বেড়ে ২১ মেধাবীদের বিদেশে উচ্চশিক্ষার প্রবণতা কী বার্তা দিচ্ছে পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট ব্রাদার্সের ক্রিকেটারদের অস্তিত্ব সংকটে হাঁড়িধোয়া নদী উত্তরবঙ্গ শিল্পোন্নত হোক দীনেশচন্দ্র সেন ও লোককাহিনির মঞ্চ-পরিবাহন মোস্তফা কামালের বিষাদ বসুধা স্বাধীনতার অবিনাশী ছাত্র ও যুব নেতৃত্ব চাকরি দিচ্ছে ওয়ালটন, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধি: জীবনযাত্রা হবে আরও ব্যয়বহুল বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ক্ষুধা লাগলে মায়ের চিতায় ছুটে যান ৩ ভাই নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল সুন্দর পুরুষ টিভিতে আজকের খেলা
Nagad desktop

শৈশবের ঠিকানায় ফিরছেন নেইমার

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৩:০০ পিএম
শৈশবের ঠিকানায় ফিরছেন নেইমার
ছবি : সংগৃহীত

আল হিলালের সঙ্গে চুক্তির ইতি টেনেছেন নেইমার। চোটে জর্জরিত ব্রাজিলিয়ান তারকা এবার ফিরে যাচ্ছেন তার শৈশবের ক্লাব সান্তোসে, সেটি মোটামুটি নিশ্চিত বলা চলে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক ভিডিওবার্তায় নেইমারকে স্বাগত জানিয়েছেন ক্লাবের সভাপতি মার্সেলো তেইশেইরা।

সেই ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘সময় এসেছে নিজের মানুষের কাছে ফেরার। সময় এসে গেছে, নেইমার। সময় হয়েছে তোমার নিজের মানুষের কাছে ফেরার। তোমার ঘরে, আমাদের প্রিয় ক্লাবে।’

ক্লাব সভাপতি উচ্ছ্বাস প্রকাশ করে নেইমারকে বরণের সুরে বলেন, ‘স্বাগতম, নেই-বয়!... এসো, আবার সুখ খুঁজে নাও পবিত্র এই জার্সিতে। সান্তোসের জনগণ তোমাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে অধীর আগ্রহে।’

১০৪ বিলিয়ন ডলার বাৎসরিক বেতনে ২০২৩ সালের আগস্টে আল-হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। কিন্তু চোটে জর্জরিত হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছিলেন।

বার্সেলোনা ও পিএসজি হয়ে সৌদি ক্লাবে নাম লেখানো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ক্যারিয়ার শুরু হয়েছিল সান্তোসের হয়ে। ক্লাবটিতে ২০০৯ সালে অভিষেকের পর ১৩৬ গোল করেছিলেন ২২৫ ম্যাচে। 

পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট ব্রাদার্সের ক্রিকেটারদের

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:৫৫ পিএম
পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট ব্রাদার্সের ক্রিকেটারদের
ছবি: সংগৃহীত

সূচি অনুযায়ী এখন মাঠে চলছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের (ডিপিএল) পাঁচটি ম্যাচের খেলা। তবে আজ (৫ জুন) সংখ্যাটি হওয়ার কথা ছিল ৬। সেটা হয়নি ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটারদের প্রতিবাদের কারণে। সময় মতো পারিশ্রমিক না পেয়ে দলটি আজ তাদের খেলা বয়কট করেছে। এতে করে প্রতিপক্ষ অগ্রণী ব্যাংককে ওভারওভার দিয়ে পূর্ণ পয়েন্ট দেওয়া হয়েছে।

জানা গেছে, চুক্তির পর পারিশ্রমিকের ২০ শতাংশ অর্থ বুঝে পেয়েছে ব্রাদার্সের ক্রিকেটাররা। বাকি টাকা জন্য বারবার ক্লাব কর্তৃপক্ষের দরজায় কড়া নেড়েও কোনো সাড়া পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে বয়কটের পথ বেছে নিয়েছেন তারা। আজ টসের সময় মাঠে ছিল না ব্রাদার্সের কোনো প্রতিনিধি, যাদের দাবি- ঈদের আগেই ৫০ শতাংশ পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ক্লাব মালিক।

নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:৫৮ এএম
নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল
ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিশ্বকাপ দল শনিবার মিশরের (৬ জুন) বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গেলেও নেইমার তাদের সঙ্গে ক্লিভল্যান্ডে যাচ্ছেন না বলে জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ড চিকিৎসা নেওয়ার জন্য নিউ জার্সিতেই অবস্থান করবেন।

গত সপ্তাহে দলের চিকিৎসক জানিয়েছিলেন, কাফের (পায়ের পেছনের পেশি) চোটের কারণে নেইমারকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ১৩ জুন, নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মরক্কোর বিপক্ষে। তবে সেই ম্যাচে নেইমার খেলতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

নেইমারকে ২৬ সদস্যের চূড়ান্ত দলে নেওয়াটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়েছিল, কারণ তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা ছিল। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমারের গোল সংখ্যা ৭৯। তবে ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে বাম হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এএসিএল) ছিঁড়ে যাওয়ার পর মাঠে ফেরার পর থেকে তিনি সংগ্রাম করে যাচ্ছেন।

গত মাসে কোচ কার্লোস আনচেলত্তি বলেছিলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে সে এখনও নিজের ফিটনেস আরও উন্নত করতে পারবে। এ ধরনের প্রতিযোগিতায় তার অভিজ্ঞতা আছে, আমাদের দলের সবাই তাকে ভালোবাসে। সে এই দলের পরিবেশকে আরও ভালো করতে পারে।’

এ বছর সান্তোসের হয়ে হয়ে নেইমার আটটি ম্যাচ খেলেছেন। সেখানে তার গোল চারটি এবং অ্যাসিস্ট দুটি। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় চোটে আক্রান্ত হলে টুর্নামেন্টে দলের প্রথম ম্যাচের এক দিন আগ পর্যন্ত তাকে বদলি করা যেতে পারে। যদি তিনি খেলেন, তবে এটি হবে নেইমারের চতুর্থ বিশ্বকাপ।

অনিক/

টিভিতে আজকের খেলা

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:৫১ এএম
টিভিতে আজকের খেলা
ছবি: সংগৃহীত

ক্রিকেট (সরাসরি)
ঢাকা প্রিমিয়ার লিগ
আবাহনী লিঃ-রূপগঞ্জ লিজেন্ডস
মোহামেডান-গাজী গ্রুপ
গুলশান ক্রিকেট-সিটি ক্লাব
প্রাইম ব্যাংক-রূপগঞ্জ টাইগার্স
বসুন্ধরা স্ট্রাইকার্স-ঢাকা লিওপার্ডস
সকাল ৯টা, টি স্পোর্টস/ইউটিউব

ইংল্যান্ড-নিউজিল্যান্ড
প্রথম টেস্ট, দ্বিতীয় দিন
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১, ট্যাপম্যাড

ফুটবল (সরাসরি)
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ
বাংলাদেশ-সান মারিনো
রাত ১১টা, টি স্পোর্টস

প্রীতি ম্যাচ
মলদোভা-বুলগেরিয়া, রাত ১১টা
রাশিয়া-বুরকিনা ফাসো, রাত ১১টা
হাঙ্গেরি-ফিনল্যান্ড
রাত ১১টা ৪৫ মিনিট
আজারবাইজান-মাল্টা, রাত ১২টা
ট্যাপম্যাড, বেট৩৬৫, ইউটিউব

টেনিস (সরাসরি)
ফরাসি ওপেন
সেমি-ফাইনাল
বিকেল ৪টা, সনি স্পোর্টস ২ ও ৫

অনিক/

বিসিবির নির্বাচনে নতুন মুখ নির্বাচনের খরা কাটল মাসুদুজ্জামানের

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:১৪ এএম
নির্বাচনের খরা কাটল মাসুদুজ্জামানের
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কাউন্সিলর ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কাউন্সিলর এবং ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামানের নির্বাচনি ভাগ্য সুপ্রসন্ন নয়! তিনি নির্বাচন করতে চান। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত আর নির্বাচন করতে পারেননি? তা যেমন বিসিবির ক্ষেত্রে, তেমনি জাতীয় নির্বাচনেও। বিসিবির নির্বাচনে দুই-দুইবার নির্বাচন থেকে সরে দাঁড়ান। একই ভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার  পরও সরে দাঁড়িয়েছিলেন। অনেক প্রতিকুলতার পর অবশেষে তার নির্বাচনি ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। বিসিবির ৭ জুনের নির্বাচনে তিনি মোহামেডানের কাউন্সিলর হয়ে পরিচালক পদে নির্বাচন করছেন।

২০২১ সালে মোহামেডান ক্লাবের কাউন্সিলর হিসেবে মাসুদুজ্জামান ক্লাব কোটায় ‘বি’ ক্যাটাগরিতে প্রথমবারের মতো বিসিবির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের ময়দানে আর টিকতে পারেননি। প্রবল চাপের মুখে মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবের কাউন্সিলর হওয়ার পরও নির্বাচনের আগের দিন তিনি সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এই সরে দাঁড়ানোর কারণ তিনি সে সময় বলতে পারেননি। এমন কি কারও বিরুদ্ধে কোনো অভিযোগও তুলেননি। সরে দাঁড়ানোর পেছনে ব্যক্তিগত কারণ দেখিয়েছিলেন। তবে তিনি সে সময় জানিয়েছিলেন নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ক্রিকেট এবং বিসিবির কল্যাণে কাজ করে যাবেন। সেটি তিনি অব্যাহত রাখেন। মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করার পাশাপাশি সিসিডিএমের সিনিয়র ভাইস চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেন। প্রিমিয়ার লিগে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে কো-স্পন্সর হিসেবেও নিয়ে আসেন।

সময়ের পরিক্রমায় দেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশে আসে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের আমলে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও মাসুদুজ্জামান নির্বাচন করতে পারেননি। মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সরাসরি হস্তক্ষেপে বিএনপি ঘরনার ক্রীড়া সংগঠকরা নির্বাচন বর্জন করেন। ফলে মাসুদুজ্জামানকেও নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়েছিল। এ নিয়ে মাসুদুজ্জামান বলেন, ‘ষড়যন্ত্রের কারণে (২০২১ সালের নির্বাচন) এমনটি হয়েছিল। জোরপূর্বক সরে দাঁড়ানোর জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল। কাউন্সিলরদের কাছ থেকে আমি ব্যাপক সাড়া পেয়েছিলাম। নির্বাচন করতে পারলে আমার জয় সুনিশ্চিত ছিল। গত বছরের নির্বাচন তো সবাই দেখেছেন। নির্বাচন করার কোনো পরিবেশই ছিল না।’

পরপর দুইবার বিসিবির নির্বাচন করতে না পারার পর মাসুদুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। মনোনয়ন পাওয়ার অনেক আগে থেকেই তিনি নির্বাচনি মাঠে নেমে পড়েছিলেন। মনোনয়ন পাওয়ার পর তিনি জয়ী হওয়ার জন্য আরও জোরেশোরে কর্মকাণ্ড চালিয়ে যান। কিন্তু হঠাৎ এক দিন নারায়ণগঞ্জ ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে সবাইকে অবাক করে দিয়ে নিরাপত্তাশঙ্কা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। টানা তিনটি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর অনেকেই বলাবলি করতে থাকেন তার নির্বাচনি ভাগ্য ভালো না। তার কপালে হয়তো নির্বাচনই নেই। এ নিয়ে তিনি বলেন, ‘লাকি, আনলাকি আসলে কোনো বিষয় না। পরিবেশ-পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করে। বাস্তবতা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই।’

ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের ক্রিকেটাঙ্গনে আবির্ভাব হয় ২০১৫ সালে মোহামেডান ক্লাবের ক্রিকেট কমিটির সেক্রেটারির দায়িত্ব নিয়ে। তিনি যে সময় দায়িত্ব নিয়েছিলেন, সে সময় মোহমেডান খুবই দুঃসময় পার করছিল। লিগ শিরোপা থেকে বঞ্চিত অনেক বছর। সে সময় মোহামেডান শিরোপা জিতবে কী? কোনো রকম টিকে থাকার জন্য দল গড়ত? মোহামেডান ক্লাবের স্থায়ী সদস্য মাসুদুজ্জামান ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করেন। ২০২১ সালেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ক্রিকেট দলের চেহারাই বদলে দেন। জাতীয় দলের নামিদামি ক্রিকেটারদের দলে নিয়ে বিগ বাজেটের দল গড়তে থাকেন। 

সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ রিয়াদ-তাসকিন থেকে শুরু করে অনেককেই দলে ভেড়ান। কিন্তু শিরোপা জেতা আর হয়নি। তবে শিরোপার রেসে ছিল। গতবার তারা রানার্সআপ হয়েছিল। মোহামেডানের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের পরিচালক মাসুদুজ্জামান বর্তমানেও ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার তো বলা যায় একপ্রকার জাতীয় দলই গড়েছেন। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মোহামেডান। সবাই আশা করছেন ২০০৮-০৯ সালের পর মোহামেডান হয়তো এবার শিরোপার খরা কাটাবে। এবার চ্যাম্পিয়ন হতে পারলে তা হবে প্রিমিয়ার ক্রিকেট লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর মোহামেডানের প্রথম শিরোপা। মোহামেডানের ক্রিকেট কমিটির দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তরুণ বয়সে নারায়ণগঞ্জ শুকতারা যুব সংঘের হয়ে ফুটবল খেলা মাসুদুজ্জামান শুধু মোহামেডানের ক্রিকেট দলের পেছনেই অঢেল টাকা খরচ করছেন না, প্রিমিয়ার লিগে তার আরেকটি ক্লাব আছে ঢাকা লেওপার্ডস। সেই ক্লাবের চেয়ারম্যান তিনি। এ ছাড়া তার নিজ এলাকা শাপলা ক্রীড়া চক্রের উপদেষ্টাও। মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামান ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, আর্মি ক্লাবেরও সদস্য। এবার তার নির্বাচনি ভাগ্য পক্ষে আসার পর জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। একই ভাবে একটি ভালো নির্বাচনেরও আশা করছেন। 

তিনি বলেন, ‘আশা করি এবার ভালো একটা নির্বাচন হবে। ভালো একটা নির্বাচনের আশায়ই তো নির্বাচনে অংশগ্রহণ করেছি। সবাই একটা ভালো নির্বাচন দেখার জন্য অপেক্ষা করছেন। আশা করি আমি জয়ী হব।’

বিশ্বকাপে নিষিদ্ধ পানির বোতল

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৪০ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১০:৪২ এএম
বিশ্বকাপে নিষিদ্ধ পানির বোতল
প্রতীকী ছবি

বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। তবে মাঠের লড়াই শুরুর আগেই দর্শকদের জন্য নতুন এক নিয়ম ঘোষণা করেছে ফিফা। এবার বিশ্বকাপের স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন না দর্শকরা।

বিশ্বকাপ শুরুর ঠিক আগে আচরণবিধিতে পরিবর্তন এনে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে খেলা দেখতে আসা সমর্থকদের তৃষ্ণা মেটাতে স্টেডিয়ামের ভেতর থেকেই বোতলজাত পানি কিনতে হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক প্রতিবেদনে জানিয়েছে, ফিফা শেষ মুহূর্তে তাদের স্টেডিয়ামসংক্রান্ত নীতিমালায় এই পরিবর্তন এনেছে।

অথচ গত মাস পর্যন্ত ফিফার আনুষ্ঠানিক নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ ছিল, দর্শকরা সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। কিন্তু নতুন করে হালনাগাদ করা আচরণবিধিতে সেই অনুমতি তুলে নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনায় ফিফা জানিয়েছে, পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল কোনো অবস্থাতেই স্টেডিয়ামের ভেতর আনা যাবে না। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ফিফার একজন মুখপাত্র বলেন, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, বিশ্বকাপের কয়েকটি ভেন্যুতে আগে থেকেই এ ধরনের বোতল বহনের ওপর নিষেধাজ্ঞা ছিল। এখন সেই নিয়ম সব স্টেডিয়ামে কার্যকর করা হচ্ছে।

বিবৃতিতে ফিফা বলেছে, খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। সম্ভাব্য ঝুঁকি ও দুর্ঘটনা এড়াতেই বোতল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিফা আরও জানিয়েছে, দর্শকদের স্বস্তির কথা মাথায় রেখে স্টেডিয়াম এলাকায় কৃত্রিম কুয়াশা তৈরির যন্ত্র, বড় ফ্যান, পর্যাপ্ত পানি পানের ব্যবস্থা এবং ঠাণ্ডা হওয়ার জন্য বিশেষ বিশ্রাম কেন্দ্র রাখা হবে। পাশাপাশি স্টেডিয়ামের ভেতর বোতলজাত পানি এমন দামে বিক্রি করা হবে, যা ওই ভেন্যুগুলোতে আয়োজিত অন্যান্য অনুষ্ঠানের পানির দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে শুরু হবে বিশ্বকাপ। তবে এরই মধ্যে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বেশ কয়েকটি ম্যাচ প্রচণ্ড গরমের মধ্যে অনুষ্ঠিত হতে পারে, যা দর্শকদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে এবার তাই শুধু খেলার উত্তাপই নয়, আবহাওয়ার তাপও হতে পারে আলোচনার বড় বিষয়। আর সেই বাস্তবতায় দর্শকদের পানি পেতে নির্ভর করতে হবে স্টেডিয়ামের ভেতরের ব্যবস্থার ওপরই।