দিন দিন মানুষের ভ্রমণের চাহিদা বাড়ছে। আর শীত চলে আসছে। এখন অনেকেই ছুটবেন বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণে। সে বিষয়টি মাথায় রেখে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ট্যুর প্যাকেজ সাজিয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের ট্যুর প্যাকেজ সম্পর্কে তুলে ধরা হলো।
রিভার সাইড বাংলাদেশ: এখন তাদের দুটি ট্যুর প্যাকেজ চলছে। এর মধ্যে একটি সুন্দরবন একটি সেন্টমার্টিন। তিন দিনে সুন্দরবনে ১০টি স্পটে ভ্রমণ। চার ধরনের প্যাকেজ আছে। জনপ্রতি প্যাকেজ ৭ হাজার ৫০০, ১০ হাজার ৫০০, ১৪ হাজার ৫০০ ও ১৮ হাজার ৫০০ টাকা। সেন্টমার্টিন ট্যুরে তিন রাত দুই দিনের দুটি প্যাকেজ। ৬ হাজার ৯০০ টাকা ও ৭ হাজার ৯০০ টাকা। চার রাত তিন দিনের দুটি প্যাকেজ। ৯ হাজার ৯০০ টাকা ও ১২ হাজার ৯০০ টাকা। বুকিং নাম্বার ০১৭১৩-৮৯০৬৬৬।
রয়্যাল বেঙ্গল ট্যুরস: পুরান ঢাকায় অর্ধ-দিনের ভ্রমণ, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার ভ্রমণ, বাংলার প্রথম রাজধানী সোনারগাঁও ভ্রমণ, প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ভ্রমণ, রাজশাহীর প্রত্নতত্ত্ব ও সংস্কৃতি (চার দিন), শ্রীমঙ্গলে রাত যাপন ভ্রমণ, সপ্তাহান্তে সিলেটে সম্পূর্ণ বিশ্রাম (চার দিন), রাত কালীন সিলেট ভ্রমণ, দুঃসাহসিক শ্রীমঙ্গল ভ্রমণ (সাত দিন), শ্রীমঙ্গলে চার দিনের প্রকৃতি ও সংস্কৃতি ভ্রমণ, সুন্দরবনে ভ্রমণসহ আরও বিভিন্ন প্যাকেজ রয়েছে। এসব প্যাকেজ বিভিন্ন মেয়াদে ও বিভিন্ন
মূল্যে রয়েছে। মোবাইল: +৮৮০১৭১৪০৭৫৭১৮।
সিলভার ওয়েভ ট্যুরস লিমিটেড: ছয় দিন পাঁচ রাত এসি নাইট কোচের মাধ্যমে বিশ্ব ঐতিহ্য ভ্রমণ প্যাকেজে রয়েছে বগুড়া, দিনাজপুর, রংপুর, রাজশাহী, সুন্দরবন ভ্রমণ। তিন দিন চার রাত সুন্দরবন ভ্রমণ খুলনা ও মোংলার দর্শনীয় স্থান দেখার সুযোগ আছে। তিন দিন দুই রাত উত্তরবঙ্গ ভ্রমণ কান্তজীউ মন্দির, মহাস্থান দূর্গ ভ্রমণ করা যাবে। মোবাইল: ০১৭১৩৪৫২১৩৭।
বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চার: ১৫ রাত ১৬ দিনের বাংলাদেশের সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী ভ্রমণ। অন্তত ১১টি স্পটে ভ্রমণের সুযোগ রয়েছে। চারটি প্যাকেজ রয়েছে। এ ছাড়া ঢাকা শীতলখা নদীতে দিনব্যাপী নৌকা ভ্রমণ, পুরোনো রাজধানী সোনারগাঁওয়ে পুরো দিনের ভ্রমণ, ভাসমান বাজারসহ দুই রাত তিন দিন সুন্দরবন ভ্রমণ।
জার্নি প্লাস: বাগেরহাট গোপালগঞ্জ বরিশালে ছয় দিনের নদী ভ্রমণ। পাঁচ দিনের প্রকৃতি ভ্রমণে রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন স্থান ভ্রমণ। ছয় দিনের ঐতিহ্য ভ্রমণে ঢাকা, রাজশাহী, মহাস্থানগড় ও দিনাজপুরের বিভিন্ন স্থান ভ্রমণ। ছয় দিনে সংস্কৃতি ভ্রমণে রয়েছে জাতীয় জাদুঘর, সোনারগাঁওয়ে লোক জাদুঘর, মধুপুর জাতীয় উদ্যান পরিদর্শন, লাউয়াছড়া সংরক্ষিত বনে ভ্রমণ। ছয় দিনের দক্ষিণ-পূর্ব সমুদ্রের সৈকত এবং দ্বীপপুঞ্জ ভ্রমণে রয়েছে কক্সবাজার, সেন্টমার্টিন ভ্রমণ।
ট্যুরস অ্যান্ড ট্রিপস বাংলাদেশ: ঢাকা দর্শনীয় স্থান ভ্রমণ, মৃৎশিল্প ও ধাতবশিল্প গ্রাম, মাইক্রোক্রেডিট ফাইন্যান্স ট্যুর, বাগেরহাট এবং সুন্দরবন, রাজশাহী ও ফুটিয়া ভ্রমণ, পার্বত্য চট্টগ্রাম ভ্রমণের নানা প্যাকেজ রয়েছে। মোবাইল: +৮৮০১৯২০৮৮১৭৫৭।
আত-তাবলীগ হজ সার্ভিসেস: শ্রীলঙ্কার রোমান্টিক হানিমুন প্যাকেজ, মালদ্বীপ ভ্রমণের অসাধারণ প্যাকেজ, ফিলিপাইনের সৌন্দর্য অন্বেষণের জন্য সাত দিনের ভ্রমণ, নেপাল, ভুটান, ভারতে বিভিন্ন ট্যুর প্যাকেজ রয়েছে। ৬০০, ৭০০, ১১০০ ডলারসহ বিভিন্ন মূল্যের মোবাইল: প্যাকেজ রয়েছে। +৮৮০১৭১১১৬৫৬০৬।
পাথফ্রন্ড ট্যুর অপারেটর: বরিশাল, বাগেরহাট ও সুন্দরবনে পাঁচ দিনে ভ্রমণ মূল্য ৫৫০ ডলার। চার দিনের বাগেরহাট ও সুন্দরবন ভ্রমণ প্যাকেজ মূল্য ৪৫০ ডলার। ১০ দিনের রয়েছে বিশ্ব ঐতিহ্য ভ্রমণ।
ট্যুর প্ল্যানারস লিমিটেড: ৯ রাত ১০ দিন বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাস ঘুরে দেখা, ৮ রাত ৯ দিনে বাংলাদেশে বৌদ্ধ সার্কিট ভ্রমণ।
হাকিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস: মালয়েশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, সৌদি আরব, থাইল্যান্ড, মালদ্বীপ, বাংলাদেশে বিভিন্ন ধরনের ও বিভিন্ন মূল্যের ট্যুর প্যাকেজ রয়েছে।



