ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। পৃথিবীতে অসংখ্য ফুল আছে। অনেক ফুলই আমরা দেখেছি। তবে আজকে জানাব এমন কিছু অদ্ভুত এবং রহস্যময় ফুল সম্পর্কে যেগুলোর ব্যাপারে আমরা খুব কমই জানি। বিস্তারিত জানাচ্ছেন টি এইচ মাহির
দ্য গোস্ট অর্কিড: দ্য গোস্ট অর্কিড বা ভূত অর্কিড বিশ্বের বিরল এবং রহস্যময় ফুলগুলোর মধ্যে অন্যতম। অদ্ভুত ধরনের দেখতে এই অর্কিড প্রজাতির ফুল অদ্ভুত পাপড়ির জন্য বিখ্যাত। ফুলটি দেখতে সাদা এবং এর গাছে কোনো পাতা থাকে না। আমেরিকার কিউবা এবং দক্ষিণ ফ্লোরিডার জলাভূমি ও ক্যারিবীয় অঞ্চলে এটি দেখতে পাওয়া যায়। এই ফুল জলাবদ্ধ অঞ্চল এবং আর্দ্র জায়গায় ফোটে। ভূত অর্কিড প্রায় গাছের বাকল, কাণ্ডে, শিকড়জাতীয় জায়গায় আটকে থাকতে দেখা যায়। দেখলে মনে হবে অন্য কোনো গাছ থেকে ফুলগুলো ঝরে পড়েছে। বনের প্রত্যন্ত অঞ্চলে একে দেখতে পাওয়া যায়। বেশির ভাগ সময় এই ফুল মানুষের খুব বেশি নাগালের বাইরে থাকে এবং খুব কমসংখ্যক ফুল ফুটে। তাই এই ফুল উদ্ভিদবিদদের জন্য এক রহস্যময় ফুল। তবে এই ফুল তার গঠনের জন্য এক রহস্যময় সৌন্দর্যের জন্ম দিয়েছে।
মৃতদেহের ফুল: মৃতদেহের ফুল নামে পরিচিত ক্রপস ফ্লাওয়ার বিশ্বের বৃহত্তম এবং আকর্ষণীয় ফুলগুলোর মধ্যে অন্যতম। এই ফুলের অদ্ভুত নামের পেছনে আছে ফুলটির গন্ধ। এই ফুলটির গন্ধ অনেকটা পচা মাংসের মতো। ইন্দোনেশিয়ার সুমাত্রায় এর দেখা মেলে। এটি গুল্মজাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ। এই ফুলের তীব্র গন্ধ মাছিকে আকর্ষণ করে। এই ফুল ১০ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। বিশাল পাপড়ির এই ফুল খুব কম সময়েই ফোটে। ফোটার পর এক থেকে দুই দিন স্থায়ী হয়। তখন একে দেখতে অনেক মানুষ ভিড় করে।
দ্য নাইট ব্লুমিং সেরিয়াস: চমৎকার এ ফুলটি তার নামের মতোই রাতে ঝিকিমিকি করে। নাইট ব্লুমিং সেরিয়াসকে বলা হয় রাতের রানি। ফুলটি অত্যন্ত আকর্ষণীয়। কিন্তু প্রতি বছর জুন মাসে এই ফুল মাত্র একবারই ফোটে এবং তা রাত শেষ হওয়া পর্যন্ত স্থায়ী হয়। রাতে প্রস্ফুটিত সেরিয়াস চমৎকার আলো ছড়ায়। ফুলের মোহনীয় গন্ধ বাতাসকে জাদুকরী করে তোলে। এটি গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে জন্ম নেয়। বিভিন্ন বাগানে দর্শনার্থীরা ফুলটি দেখার জন্য ভিড় করেন।
ব্ল্যাক ব্যাট ফ্লাওয়ার: এই ফুলের নামকরণ করা হয়েছে উড়তে থাকা বাদুড়ের সঙ্গে সাদৃশ্য থাকার কারণে। ব্ল্যাক ব্যাট ফুল গাঢ় বেগুনি-কালো পাপড়িসহ চমৎকার এক ফুল। ফুলটি গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টের স্যাঁতসেঁতে এবং অন্ধকারের নিচে প্রাকৃতিকভাবে বৃদ্ধি পায়। বাদুড়ের মতো এই ফুলেরও অন্ধকার পছন্দ, তাই ফুলটি বৃদ্ধি পেতে ছায়ার প্রয়োজন হয়। এই ফুলের অদ্ভুত গঠনের জন্য বিভিন্ন অঞ্চলে একে নিয়ে নানা গল্প ছড়িয়ে আছে। তবে ফুলটির সৌন্দর্য প্রকৃতিতে অদ্ভুত বিস্ময় তৈরি করেছে।
ভেনাস ফ্লাইট্র্যাপ ফুল: অদ্ভুত এই ফুল মাংসাশী হিসেবে বিখ্যাত। ভেনাস ফ্লাইট্র্যাপে ফুল লম্বা ডালপালাগুলোতে ফোটে, এর পোকা ধরার ফাঁদ থাকে। ফাঁদগুলো পোকামাকড়কে প্রলুব্ধ করে এবং শিকার করে। তবে মৌমাছির মতো পরাগায়নকারীরা অক্ষত থাকে। এই ফুলের গায়ে কাঁটা থাকে এবং ফাঁপা ফাঁদ থাকে। যখন কোনো পোকা সেখানে বসে তখন ফাঁদটি বন্ধ হয়ে যায়। এটি যুক্তরাষ্ট্রের জলাভূমিতে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ ক্যারোলিনায় বেশি পাওয়া যায়।
তারেক
.jpg)
.jpg)