পৃথিবীতে অনেকেই অনেক রকমভাবে বিখ্যাত হয়। কেউ তার কাজে, অবদানে কিংবা জ্ঞানে। আবার অনেকেই আছেন যারা শরীরের অন্যরকম গঠনের জন্য বিখ্যাত হয়েছেন। ঠিক তেমনি একজন টমাস ওয়েডারস। যিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তার লম্বা নাকের জন্য।
এখন পর্যন্ত লম্বা নাকের মানুষ তিনি। দীর্ঘ নাকের রেকর্ড তার দখলে। এমনকি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও তার নাম উঠেছে। যদিও তার অস্তিত্ব এই যুগেরও অনেক আগে। যখন ক্যামেরা ছিল না। তবুও লোকে জানত তিনি সবচেয়ে লম্বা নাক নিয়ে পৃথিবীতে শ্বাস নিতেন।
টমাস ওয়েডারস জন্মেছিলেন ইংল্যান্ডের ইয়র্কশায়ারে। তার জন্ম আনুমানিক ১৭৩০ সালে ধারণা করা হয়। তিনি সবচেয়ে লম্বা নাকের অধিকারী হিসেবে ঐতিহাসিক বিবরণ পাওয়া যায়। এই ইংরেজের নাকের দৈর্ঘ্য ছিল ১৯ সেন্টিমিটার বা ৭ দশমিক ৫ ইঞ্চি। যা ব্যাপক লম্বা। টমাস ছিলেন একজন সাইড শো পারফরমার। যিনি বিভিন্ন খেলা বা সার্কাস দেখাতেন। তার এই নাকের গল্প তৎকালীন সার্কাস সংস্কৃতির পরিচয় বহন করে।
ঐতিহাসিক বিবরণ অনুসারে, টমাসের লম্বা নাকের দৈর্ঘ্য পরিমাপ যাচাই সম্ভব না হলেও এটিকে বিশ্বের সবচেয়ে লম্বা নাক ধরা হয়। কোনো প্রকার ছবি বা ভিডিও না থাকলেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে লম্বা নাক হিসেবে মরণোত্তর নাম উঠেছে টমাসের। কোনো আলোকচিত্রের প্রমাণ না থাকলেও টমাসের মোমের প্রতিকৃতি ও ছবি আছে।
অনেকের মতে এই দাবি অতিরঞ্জিত বা কাল্পনিক হতে পারে। তবে সোশ্যাল মিডিয়াও বিষয়টি ভাইরাল হয়েছে। ২০২২ সালে রিপলি’স বিলিভ ইট অর নট টমাসের মোমের প্রতিকৃতি শেয়ার করে লিখে ৭ দশমিক ৫ ইঞ্চি নাক। ১৮৯৬ সালের ‘অ্যানোমালিজ অ্যান্ড কিউরিওসিটিস অব মেডিসিন’ বইটিতে টমাসের নাম উল্লেখ করা হয়েছে, যার একটি ডিজিটাল সংস্করণ মার্কিন জাতীয় মেডিসিন গ্রন্থাগার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। বইটিকে ওষুধ ও অস্ত্রোপচারের সব শাখায় অস্বাভাবিকতার সবচেয়ে আকর্ষণীয় উদাহরণ এবং বিরল ও অসাধারণ ঘটনাগুলোর একটি বিশ্বকোষীয় সংগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তা ছাড়া পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনের ১৮৯৬ সালের সংখ্যায় টমাসের লম্বা নাকের কথা উল্লেখ আছে।
যাই হোক ঐতিহাসিক এই দাবির গ্রহণযোগ্য প্রমাণ না থাকলেও বর্তমানে জীবিতদের মধ্যে সবচেয়ে লম্বা নাকের অধিকারী মেহমেত ওজিউরেকের যথেষ্ট প্রমাণ আছে। তবে তুরস্কের এই ব্যক্তির নাকের দৈর্ঘ্য ৮ দশমিক ৮০ সেন্টিমিটারের মতো, যা টমাস ওয়েডারসের তুলনায় অনেক কম।
তারেক/
.jpg)