ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
অস্তিত্ব সংকটে হাঁড়িধোয়া নদী উত্তরবঙ্গ শিল্পোন্নত হোক দীনেশচন্দ্র সেন ও লোককাহিনির মঞ্চ-পরিবাহন মোস্তফা কামালের বিষাদ বসুধা স্বাধীনতার অবিনাশী ছাত্র ও যুব নেতৃত্ব চাকরি দিচ্ছে ওয়ালটন, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধি: জীবনযাত্রা হবে আরও ব্যয়বহুল বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল সুন্দর পুরুষ টিভিতে আজকের খেলা কেমন হবে মুমিনের হজ-পরবর্তী জীবন জীবন একদিন শেষ হয়ে যায়! ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩ বিষাদ-বেদনার আঙুলে চুমো খাও নির্বাচনের খরা কাটল মাসুদুজ্জামানের শান্তি নিদ্রা লালমনিরহাটের ৩ সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা উখিয়া ও টেকনাফ সীমান্তে ৫ লাখ ১২ হাজার পিস ইয়াবা জব্দ আব্বার সেই ম্লান হাসিটা আমাকে তাড়া করে বেড়িয়েছে ডাকবাংলোয় মা-মেয়ের রহস্যজনক মৃত্যু: খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ বিশ্বকাপে নিষিদ্ধ পানির বোতল চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত যে বই কেউ ছাপতে চায়নি সেই বইয়ের বুকার জয় কেরানীগঞ্জে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ভর্তি আরও ১৯ শিশু বেড়েছে মুরগি, কাঁচা মরিচ-কাঁচা পেঁপের দাম বাতাসে যেন আগুনের হলকা, কষ্টে প্রাণিকুল তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার
Nagad desktop

চাঁপাইনবাবগঞ্জ-৩ জামায়াত প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে ফেলার অভিযোগ

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম
জামায়াত প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে ফেলার অভিযোগ
ছবি: খবরের কাগজ

রাতের আঁধারে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লা সম্বলিত ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল দাবি করেন, বৃহস্পতিবার সকালে আমার কর্মী-সমর্থকরা বিভিন্ন এলাকায় ফেস্টুন পোড়ানো ও ছিঁড়ে ফেলা অবস্থায় দেখতে পায়। আমরা এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাব।

তিনি আরও যোগ করেন, আমরা আমাদের কর্মীদের ধৈর্য ধারণ করতে বলেছি। আশা করি, সংশ্লিষ্ট প্রতিপক্ষ প্রার্থী তার সমর্থকদের এসব কর্মকাণ্ড থেকে বিরত রাখবেন। একইসঙ্গে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত  অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে এবার ৫ জন প্রার্থী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন হারুনুর রশীদ (বিএনপি), নূরুল ইসলাম বুলবুল (জামায়াত), মো. শফিকুল ইসলাম (গণ-অধিকার পরিষদ), মনিরুল ইসলাম (ইসলামী আন্দোলন) ও মো. ফজলুর ইসলাম খাঁন (জেএসডি-রব)।

আসাদুল্লাহ/মাহফুজ

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:০৬ পিএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১২:৪৯ পিএম
নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের
ছবি: সংগৃহীত

নওগাঁর হাপানিয়া সীমান্ত এলাকা দিয়ে ১৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ২৩৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ভারতীয় ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাছড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১৭ জনকে বাংলাদেশে পুশইন করে। যাদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। তবে হাপানিয়া বিওপির টহল দল ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনেই আটকে দিয়েছে।

বর্তমানে তাদের কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

তামান্না রুপা/

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:২০ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১১:৩৭ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- অটোরিকশাচালক মাহবুব (৪৫), অটোরিকশার যাত্রী জোসনা বেগম (৪০) ও তার শিশুপুত্র আশরাফুল (৫)। 

এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।

পুলিশ জানায়, সকালে কসবা থেকে অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ওই তিনজনের মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই পিকআপের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

আজিজুল সঞ্চয়/তামান্না রুপা/

লালমনিরহাটের ৩ সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৫৫ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১২:৪৬ পিএম
লালমনিরহাটের ৩ সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা
ছবি: খবরের কাগজ

লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার পৃথক তিনটি সীমান্ত দিয়ে ৩৩ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

শুক্রবার (৫ জুন) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র খবরের কাগজকে জানান, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১১ জন (৩ পুরুষ ও ৮ নারী) এবং পয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১০ জনকে (৫ পুরুষ ও ৫ নারী) বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় বাহিনী। খবর পেয়ে বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি।

এদিকে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীন দুর্গাপুর ও দিঘলটারী বিওপির টহলদল সীমান্ত পিলার ৯২৫ ও ৯২৭/৭-এস এর নিকট ভারতীয় সীমান্তে আরও ১২ জন সন্দেহভাজন ব্যক্তিকে অবস্থান করতে দেখেন। বিজিবি সদস্যরা মাইকিং করে সতর্ক করলে তারা ভারতীয় সীমান্ত এলাকায় বিচরণ করতে থাকেন।

বিজিবি খবরের কাগজকে জানিয়েছে, এসব ব্যক্তির পরিচয় ও জাতীয়তা নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট ৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে পুশইনের চেষ্টা করা ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন।

বকুল/থিও

উখিয়া ও টেকনাফ সীমান্তে ৫ লাখ ১২ হাজার পিস ইয়াবা জব্দ

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৪৯ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১২:৫২ পিএম
উখিয়া ও টেকনাফ সীমান্তে ৫ লাখ ১২ হাজার পিস ইয়াবা জব্দ
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ লাখ ১২ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। তবে এ সময় কোনো মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গত ৪ জুন রাত ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ৪ কিলোমিটার দক্ষিণে এবং বিওপি থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে গুইজারখাল এলাকায় অবস্থান নেয়।

রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে টহল দল দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত মায়ানমারের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি নন-লেথাল (প্রাণঘাতী নয় এমন) অস্ত্র থেকে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে পাচারকারীরা তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো খাকি রঙের প্যাকেটের ভেতরে থাকা নীল রঙের বায়ুরোধী ৩০টি প্যাকেট থেকে মোট ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, ৫ জুন রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণে এবং বিওপি থেকে প্রায় ৪ কিলোমিটার দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে ইছাকের ঘের এলাকায় অবস্থান নেয়।

রাত ১২টা ২০ মিনিটের দিকে থার্মাল ডিভাইসের মাধ্যমে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা দ্রুত পালানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা নন-লেথাল অস্ত্র থেকে তাৎক্ষণিক দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে পাচারকারীরা তাদের বহন করা তিনটি পলিথিনের পোটলা ফেলে রেখে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটের ভেতরে থাকা বায়ুরোধী ২০টি প্যাকেট থেকে মোট ২ লাখ ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুই অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার মোট পরিমাণ ৫ লাখ ১২ হাজার পিস। তবে পলাতক চোরাকারবারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে এলাকায় চিরুনি অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। পলাতক মাদক পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, অবৈধ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

শাহীন/তামান্না রুপা

ডাকবাংলোয় মা-মেয়ের রহস্যজনক মৃত্যু: খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৪১ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১২:৪২ পিএম
ডাকবাংলোয় মা-মেয়ের রহস্যজনক মৃত্যু: খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
রহস্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা। ছবি: খবরের কাগজ

বরগুনায় জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার পরদিন রহস্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে শহরের কালীবাড়ি এলাকা থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় কিছু সময়ের জন্য সড়ক অবরোধও করা হয়। এর আগে হাসপাতালের মর্গের সামনেও বিক্ষোভ হয়।

নিহতরা হলেন জেলা পরিষদের খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী ইতি রানী এবং তার দুই মেয়ে আরাধা বিশ্বাস ও অনুরাধা বিশ্বাস।

পুলিশ জানায়, বুধবার বেলা ১১টার দিকে ইতি রানী দুই মেয়েকে নিয়ে ডাকবাংলোতে কাজে যান। পরে তাদের কোনো সাড়া না পেয়ে অন্য কর্মীরা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে তৃতীয় তলার দুটি কক্ষ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

ঘটনাস্থল থেকে ঘুমের ওষুধের খালি পাতা ও পানির বোতল উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 

নিহতের স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস জানান, তাদের পরিবারে বড় কোনো বিরোধ ছিল না। তবে কিছু আর্থিক সমস্যা ছিল। 

বিক্ষোভকারীরা বলেন, সরকারি স্থাপনায় এমন ঘটনা উদ্বেগজনক। তারা সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ, নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার দাবি করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম বলেন, ‘ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভিসেরা রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

মহিউদ্দিন অপু/ আজহার/