ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
দীনেশচন্দ্র সেন ও লোককাহিনির মঞ্চ-পরিবাহন মোস্তফা কামালের বিষাদ বসুধা স্বাধীনতার অবিনাশী ছাত্র ও যুব নেতৃত্ব চাকরি দিচ্ছে ওয়ালটন, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধি: জীবনযাত্রা হবে আরও ব্যয়বহুল বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল সুন্দর পুরুষ টিভিতে আজকের খেলা কেমন হবে মুমিনের হজ-পরবর্তী জীবন জীবন একদিন শেষ হয়ে যায়! ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩ বিষাদ-বেদনার আঙুলে চুমো খাও নির্বাচনের খরা কাটল মাসুদুজ্জামানের শান্তি নিদ্রা আব্বার সেই ম্লান হাসিটা আমাকে তাড়া করে বেড়িয়েছে ডাকবাংলোয় মা-মেয়ের রহস্যজনক মৃত্যু: খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ বিশ্বকাপে নিষিদ্ধ পানির বোতল চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত যে বই কেউ ছাপতে চায়নি সেই বইয়ের বুকার জয় কেরানীগঞ্জে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ভর্তি আরও ১৯ শিশু বেড়েছে মুরগি, কাঁচা মরিচ-কাঁচা পেঁপের দাম বাতাসে যেন আগুনের হলকা, কষ্টে প্রাণিকুল তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার গোপালগঞ্জে ইজিবাইকচাপায় স্কুলছাত্র নিহত দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে চুয়াডাঙ্গায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় শাহরাস্তিতে ১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গ্রেপ্তার
Nagad desktop

বরগুনা ডিসি অফিসে ঢুকে হামলা ও হত্যার হুমকি, যুবক আটক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম
বরগুনা ডিসি অফিসে ঢুকে হামলা ও হত্যার হুমকি, যুবক আটক
ছবি: সংগৃহীত

বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে ঢুকে হামলা ও হত্যার হুমকির অভিযোগে ইব্রাহিম (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। 

ইব্রাহিম বরগুনা সদরের বাশবুনিয়া এলাকার মো. ইউনুস হাওলাদারের ছেলে।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান গোপনীয় শাখার অফিস সহকারী জহিরুল ইসলাম।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টা থেকে ওই যুবক অফিসের সামনে ঘোরাঘুরি করছিল এবং বারবার ডিসি (জেলা প্রশাসক) স্যারের কথা জিজ্ঞাসা করছিল। পরে যখন অফিস খুললাম তখন সে আমাকে ধাক্কা দিয়ে অফিসের মধ্যে ঢুকে পড়ে দৌড়ে গিয়ে স্যারের অফিস কক্ষে ঢোকে। সেখানে তাকে না পেয়ে আবার আমাদের কক্ষের সামনে আসে। তখন আমি তার কোমরে থাকা টিউবওয়েল খোলার একটি রেঞ্জ (পাইপ রেঞ্জ) পাই। এরপর সে আমার হাত থেকে সেটি জোর করে ছিনিয়ে নিয়ে আমার ওপর আঘাত করে। এতে আমার হাত ফেটে যায়। 

তিনি আবারও বলেন, পরে সবার সহযোগিতায় আমরা তাকে ধরে ফেলি এবং বিষয়টি সদর থানায় জানালে পুলিশ এসে তাকে নিয়ে যায়। এ সময় তিনি আমাকে হত্যার হুমকি দিয়ে বলেন, জেল থেকে বের হয়ে তোকে মেরে ফেলব।

বরগুনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি জেনারেল) অনিমেষ বিশ্বাস বলেন, ইব্রাহিম নামের ওই যুবককে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে এবং পুলিশ তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, আটক যুবকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মহিউদ্দিন অপু/সুমন/

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:২০ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১১:৩৭ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- অটোরিকশাচালক মাহবুব (৪৫), অটোরিকশার যাত্রী জোসনা বেগম (৪০) ও তার শিশুপুত্র আশরাফুল (৫)। 

এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।

পুলিশ জানায়, সকালে কসবা থেকে অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ওই তিনজনের মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই পিকআপের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

আজিজুল সঞ্চয়/তামান্না রুপা/

ডাকবাংলোয় মা-মেয়ের রহস্যজনক মৃত্যু: খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৪১ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১২:৪২ পিএম
ডাকবাংলোয় মা-মেয়ের রহস্যজনক মৃত্যু: খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
রহস্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা। ছবি: খবরের কাগজ

বরগুনায় জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার পরদিন রহস্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে শহরের কালীবাড়ি এলাকা থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় কিছু সময়ের জন্য সড়ক অবরোধও করা হয়। এর আগে হাসপাতালের মর্গের সামনেও বিক্ষোভ হয়।

নিহতরা হলেন জেলা পরিষদের খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী ইতি রানী এবং তার দুই মেয়ে আরাধা বিশ্বাস ও অনুরাধা বিশ্বাস।

পুলিশ জানায়, বুধবার বেলা ১১টার দিকে ইতি রানী দুই মেয়েকে নিয়ে ডাকবাংলোতে কাজে যান। পরে তাদের কোনো সাড়া না পেয়ে অন্য কর্মীরা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে তৃতীয় তলার দুটি কক্ষ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

ঘটনাস্থল থেকে ঘুমের ওষুধের খালি পাতা ও পানির বোতল উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 

নিহতের স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস জানান, তাদের পরিবারে বড় কোনো বিরোধ ছিল না। তবে কিছু আর্থিক সমস্যা ছিল। 

বিক্ষোভকারীরা বলেন, সরকারি স্থাপনায় এমন ঘটনা উদ্বেগজনক। তারা সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ, নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার দাবি করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম বলেন, ‘ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভিসেরা রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

মহিউদ্দিন অপু/ আজহার/

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৩৮ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১২:২০ পিএম
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গা সদরের ঘোড়ামারা ব্রিজ এলাকায় পূর্বাশা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আকিব হোসেন (২৬) নামের এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকিব হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা খবরের কাগজকে জানান, ঝড়-বৃষ্টির মধ্যেই দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস এবং একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আকিব হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের পকেটে পাওয়া একটি ভিজিটিং কার্ড থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন এবং ওষুধ ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খবরের কাগজকে বলেন, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

মিজানুর রহমান /থিও

কেরানীগঞ্জে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৩০ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১২:১৩ পিএম
কেরানীগঞ্জে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে একটি ফার্নিচার কারখানার শ্রমিকদের জন্য নির্মিত আবাসিক সেড থেকে মো. বাবু (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদের উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার দ্বীন ফার্নিচার কারখানার তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. বাবু দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে কদমতলী গোলচত্বর এলাকায় পান-সিগারেটের ব্যবসা করতেন। প্রতিদিন ব্যবসা শেষে তিনি দ্বীন ফার্নিচারের শ্রমিকদের আবাসিক সেডের তৃতীয় তলায় থাকতেন। ঈদুল আজহার ছুটিতে কারখানার অধিকাংশ শ্রমিক নিজ নিজ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় তিনি সেখানে একাই অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার দুপুরে কারখানার দারোয়ান আবাসিক সেড থেকে দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে যান। পরে তিনি কক্ষের ভেতরে মো. বাবুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

নিহতের চাচা আসলাম ভান্ডারী জানান, ছোটবেলা থেকেই বাবু তার কাছে মানুষ হয়েছেন। গত তিনদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে দ্বীন ফার্নিচারে এসে জানতে পারেন, শ্রমিকদের থাকার স্থানে কম্বল মোড়ানো অবস্থায় তার ভাতিজার মরদেহ পাওয়া গেছে। তিনি দাবি করেন, বাবুকে হত্যা করে তার কাছে থাকা টাকা-পয়সা লুট করা হতে পারে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর ঘটনা তিন থেকে চার দিন আগে ঘটেছে। এ কারণে মরদেহ ফুলে গিয়ে দুর্গন্ধ ছড়িয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

নয়ন/তামান্না রুপা

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ভর্তি আরও ১৯ শিশু

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:১৭ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১০:১৯ এএম
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ভর্তি  আরও ১৯ শিশু
ছবি: খবরের কাগজ

হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১৯টি শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোট ৮৯টি শিশু।

শুক্রবার (৫ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ৫ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮৭১টি শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩টি শিশু। এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৭৩৬টি শিশু। সেখানে এ পর্যন্ত মোট ৪৬টি শিশুর মৃত্যু হয়েছে।

কামরুজ্জামান/আমান