মডেল টেস্ট : বাংলা
প্রশ্ন: নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর লেখ।
ক। ‘ব্যাকরণ’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী?
i. ভাষাগ্রন্থ ii. গ্রামার
iii. বিশেষভাবে বিশ্লেষণ iv. ব্যাকরণ গ্রন্থ
উত্তর: iii. বিশেষভাবে বিশ্লেষণ।
খ। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করা হয় কত সালে?
i. ১৭৩০ সালে ii. ১৭৪১ সালে
iii. ১৭৩৫ সালে iv. ১৮৩৩ সালে
উত্তর: iv. ১৮৩৩ সালে।
গ। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি?
i. ৪টি ii. ৩টি
iii. ২টি iv. ৭টি
উত্তর: i. ৪টি।
ঘ। ব্যাকরণের মূল ভিত্তি কী?
i. শব্দ ii. ধ্বনি
iii. ভাষা iv. বাক্য
উত্তর: iii. ভাষা।
ঙ। ভাষাকে কীসের বাহন বলা হয়?
i. ভাবের ii. অক্ষরের
iii. ধ্বনির iv. কাজের
উত্তর: i. ভাবের।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ের মডেল টেস্ট, ৫ম পর্ব
প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখ।
ক। মিনুর বয়স কত বছর?
উত্তর: ১০ বছর।
খ। ‘মিনুর বাবা অনেক দূরে বিদেশ আছে’ এখানে দূর বিদেশ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: পরপার।
গ। মিনু কার বাড়িতে থাকত?
উত্তর: পিসিমার বাড়িতে।
ঘ। ‘শুধু বোবা নয়, ঈষৎ কালা’ বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: মিনুকে।
ঙ। বনফুলের প্রকৃত নাম কী?
উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়।
চ। ‘মিনুর বাবা বিদেশ গেছে’-এ খবর কে মিনুকে দিল?
উত্তর: মাসিমা।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর