মডেল টেস্ট : বাংলা
প্রশ্ন: নিচের বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তরটি লেখ।
ক। ‘কারক ও বিভক্তি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
i. রূপতত্ত্বে ii. ধ্বনিতত্ত্বে
iii. বাক্যতত্ত্বে iv. অর্থতত্ত্বে
উত্তর: i. রূপতত্ত্বে।
খ। ক্রিয়াকে ‘কখন/কোথায়’ দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে কোন কারক হয়?
i. কর্তৃকারক ii. অধিকরণ কারক
iii. কর্ম কারক iv. করণ কারক
উত্তর: ii. অধিকরণ কারক।
গ। শব্দকে পদ করতে হলে কী যোগ করতে হবে?
i. প্রত্যয় ii. উপসর্গ
iii. বিভক্তি iv. সমাস
উত্তর: iii. বিভক্তি।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ের ৮টি মডেল প্রশ্ন, ৫৩তম পর্ব
ঘ। মাদার তেরেসা দার্জিলিংয়ে কীসের প্রশিক্ষণ গ্রহণ করেন?
i. ধর্ম প্রচার করার
ii. নান হওয়ার
iii. রোগীদের সেবা করার
iv. মাতৃভাষায় শিক্ষকতা করার
উত্তর: ii. নান হওয়ার।
প্রশ্ন: নিচের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখ।
ক। বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্তকে।
খ। ‘মানুষ জাতি’ কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: 'অভ্র আবীর' গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
গ। ‘ভেতরে সবারই সমান রাঙ্গা’ এই উক্তিটির তাৎপর্য কী?
উত্তর: মানুষের বাইরে জাতি, ধর্ম, বর্ণ, আর্থিক অবস্থা ভেদে পার্থক্য থাকলেও, মানুষের ভেতরের সত্তা বা আত্মা সকলের জন্য সমান এবং অভিন্ন।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর