প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
(গত ১৬ অক্টোবর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৩। আয়-ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে নিচের কোনটি?
i. কর ও অভিকর
ii. ম্যানেজারের সম্মানী
iii. উৎসব বোনাস
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭৪। ২০২০ সালের ডিসেম্বর মাসে শাপলা যুব সংঘের খাদ্যসামগ্রী বিক্রি লিপিবদ্ধ হবে-
i. আয়-ব্যয় বিবরণীতে
ii. প্রাপ্তি ও প্রদান হিসাবে
iii. আর্থিক অবস্থার বিবরণীতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭৫। মুনাফা জাতীয় প্রাপ্তি হলো-
i. আজীবন সভ্যের চাঁদা
ii. চাঁদা প্রাপ্তি
iii. হল ভাড়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৭৬ ও ৭৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রংপুর ক্লাব বছরে খাদ্যসামগ্রী ও পানীয় দ্রব্য কিনেছে ২০,০০০ টাকার এবং বিক্রি করেছে ৩৫,০০০ টাকা, খাদ্যসামগ্রী ও পানীয় দ্রব্যের প্রারম্ভিক মজুত ৩,০০০ টাকা এবং সমাপনী মজুত আছে ৫,০০০ টাকা।
৭৬। ওপরের উদ্দীপকের আলোকে বছরে ব্যবহৃত খাদ্যসামগ্রী ও পানীয় বাবদ কত টাকা দেখাতে হবে?
ক) ২৩,০০০ টাকা খ) ২২,০০০ টাকা
গ) ২০,০০০ টাকা ঘ) ১৮,০০০ টাকা
৭৭। ওপরের উদ্দীপকের আলোকে খাদ্যসামগ্রী ও পানীয় বাবদ কেনাবেচা থেকে মুনাফা বাবদ কত টাকা দেখাতে হবে?
ক) ১৫,০০০ টাকা খ) ১৭,০০০ টাকা
গ) ১২,০০০ টাকা ঘ) ১০,০০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৭৮ ও ৭৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
‘সেবার জন্য আমরা’ ক্লাবের সদস্য সংখ্যা ৪০ জন। প্রত্যেকের বার্ষিক চাঁদার পরিমাণ ১,০০০ টাকা। প্রাপ্তি ও প্রদান হিসেবে চলতি বছরের চাঁদা ৪২,০০০ টাকা যার মধ্যে আগামী বছরের চাঁদা অগ্রিম পাওয়া গেছে ১২,০০০ টাকা।
৭৮। ওপরের উদ্দীপকে চলতি বছর অনাদায়ী চাঁদার সদস্য সংখ্যা কত?
ক) ১০ জন খ) ১২ জন
গ) ৪০ জন ঘ) ৪২ জন
৭৯। ওপরের উদ্দীপকে অগ্রিম চাঁদা প্রাপ্তির ফলে ব্যবসায়ের-
i. মূলধন তহবিল বৃদ্ধি পাবে
ii. সম্পদ বৃদ্ধি পাবে
iii. দায় বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮০। অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানতে কোনটি প্রস্তুত করা হয়?
ক) আয়-ব্যয় বিবরণী
খ) নগদ প্রবাহ বিবরণী
গ) আর্থিক অবস্থার বিবরণী
ঘ) প্রাপ্তি ও প্রদান হিসাব
৮১। স্থায়ী সম্পদ থেকে অবচয় বাদ দেওয়া হয় নিচের কোন হিসাব বা বিবরণীতে?
ক) আয়-ব্যয় বিবরণীতে
খ) প্রাপ্তি ও প্রদান হিসাবে
গ) আর্থিক অবস্থার বিবরণীতে
ঘ) মূলধন তহবিলে
উত্তর: ৭৩. ঘ, ৭৪. ক, ৭৫. গ, ৭৬. ঘ, ৭৭. খ, ৭৮. ক, ৭৯. গ, ৮০. গ, ৮১. গ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর