ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বারী হামীম ৫ হাজার ২৮৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক (জিএএস) পদে কোন প্রার্থী কত ভোট পেলেন এক নজরে দেখে নিন-
আরাফাত চৌধুরী (ব্যালট নং ১) ৪ হাজার ৪৪ ভোট, আল সাদি ভূইয়া (ব্যালট নং ২) ২৭১ ভোট, এনামুল হাসান অনয় (ব্যালট নং ৩) ৭৫ ভোট, এস এম ফরহাদ (ব্যালট নং ৪) ১০ হাজার ৭৯৪ ভোট, মাহমুদুল হাসান (ব্যালট নং ৫) ৮৪ ভোট, মেঘমল্লার বসু (ব্যালট নং ৬) ৪ হাজার ৯৪৯ ভোট, মো. নাইম ইসলাম (ব্যালট নং ৭) ৩৮ ভোট, মো. আশিকুর রহমান (ব্যালট নং ৮) ৫২৬ ভোট, মো. মোস্তাকিম বিল্লাহ মাসুম (ব্যালট নং ৯) ৫৪ ভোট, মো. খায়রুল আহসান মারজান (ব্যালট নং ১০) ১৬৩ ভোট, মো. আবু বাখের মজুমদার (ব্যালট নং ১১) ২ হাজার ১৩১ ভোট, মো. আবু সায়াদ বিন মাহিন সরকার (ব্যালট নং ১২) ৩৬ ভোট, মো. নিয়াজ মাখদুম (ব্যালট নং ১৩) ৬ ভোট, মো. রকিবুল হাসান মুন্না (ব্যালট নং ১৪) ২৮ ভোট, মো. শরিফুল ইসলাম ভূইয়া (ব্যালট নং ১৫) ১৩ ভোট, মো. সম্রাট ইসলাম (ব্যালট নং ১৬) ২৪ ভোট, শেখ তানভীর বারী হামিম (ব্যালট নং ১৭) ৫ হাজার ২৮৩ ভোট, সাইয়াদুল বাশার (ব্যালট নং ১৮) ৯ ভোট, সাবিনা ইয়াসমিন (ব্যালট নং ১৯) ১৪৮ ভোট।
> ডাকসুতে জয়ী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট
অমিয়/