ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
ভাইরাল ভিডিওতে জেলেনস্কি-মেলোনি, ব্যাখ্যায় সরব নেটদুনিয়া স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার ম্যারাডোনা-মেসির সঙ্গে ইয়ামালের তুলনা ভুল দারুণ সেভের পর কুরাসাও গোলরক্ষক বললেন, ‘আমার একটি ভাস্কর্য বানাও’ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন ঝিনাইদহে বাসচাপায় ট্রাকচালক নিহত কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার তিন হাফেজের সৌদি আরব যাত্রা অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ফিনল্যান্ডে বছরের দীর্ঘতম দিন, মধ্যরাতেও হাসে সূর্য রোবট চরিত্রে জেনা ওর্তেগা কঠিন পরাজয় সুইডেনকে আরও শক্তিশালী করবে: পটার সালাহকে ঠেকাতে চাই দলগত প্রচেষ্টা: হার্বার্ট আব্বা আমার জীবনের আদর্শ: ববিতা গৌরীপুরে রিপোর্টার্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই অদ্ভুত ঠোঁটের রহস্যময় শুবেল রাশিয়ার ২০০০ কিলোমিটার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২ দিন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ব্রিটিশ ভারতের পথিকৃৎ নারী চিকিৎসক ডা. যামিনী সেন আমার ‘দুই’ বাবা: রক্তের সম্পর্কে একজন, ভালোবাসায় আরেকজন জাইমা রহমানকে নিয়ে অশালীন পোস্ট, আখাউড়া থানায় অভিযোগ নারীর সফল ক্যারিয়ারের ৬ টিপস রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নারীর মরদেহ উদ্ধার তিউনিসিয়াকে উড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল জাপান বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর

বন্যায় আশ্রিত শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ কারাগারে

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:৪১ পিএম
বন্যায় আশ্রিত শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ কারাগারে
খবরের কাগজ গ্রাফিকস

নোয়াখালীর সোনাইমুড়ীতে বন্যায় আশ্রয় নেওয়া পরিবারের দুই বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. হারুন (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার চাষিরহাট ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. হারুন চাষিরহাট ইউনিয়নের রথি গ্রামের মৃত ইমরাত উল্যাহ মুন্সির ছেলে। বিকেলে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম খবরের কাগজকে বলেন, ভুক্তভোগীর অটোরিকশা চালক (৪১) বাবার দায়ের করা মামলায় আসামি মো. হারুনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি মো. হারুন বাদির প্রতিবেশি চাচা হয়। বন্যার কারণে বাড়িঘর ডুবে যাওয়ায় বাদি পরিবার নিয়ে আসামির বাড়িতে আশ্রয় নেন। গত শুক্রবার (৪ অক্টোবর) সকালে বাদির দুই বছরের কন্যাকে নির্জন কক্ষে নিয়ে আসামি হারুন ধর্ষণের চেষ্টা করেন। শিশুর চিৎকারে লোকজর জড়ো হলে আসামি পালিয়ে যায়।

আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শাহ আলম খবরের কাগজকে বলেন, আসামি মো. হারুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এমএ/

ঝিনাইদহে বাসচাপায় ট্রাকচালক নিহত

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৩৩ পিএম
ঝিনাইদহে বাসচাপায় ট্রাকচালক নিহত
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের শৈলকুপায় বাসচাপায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। 

শনিবার (২০ জুন) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের বড়দাহ ব্রিজ সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্বাস হোসেন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। 

স্থানীয়রা জানায়, আব্বাস হোসেন কুষ্টিয়া থেকে বালিভর্তি ট্রাক নিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। বড়দাহ ব্রিজ এলাকায় ট্রাকটি সড়কের পাশে রেখে রাস্তা পার হয়ে চা খেতে যাচ্ছিলেন। এ সময় খুলনা-কুষ্টিয়া সড়কে চলাচলকারী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বাস চাপায় আব্বাস হোসেন নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাহফুজুর রহমান/অন্তরা/

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৩২ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০২:৩৮ পিএম
কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামে হঠাৎ নদ-নদীর পানি বাড়াতে শুরু করেছে। তিস্তা নদীর পানি দ্রুত বেড়ে বিপৎসীমার নিচে অবস্থান করছে। টানা পানি বাড়লে স্বল্প মেয়াদি বন্যার শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড বলছে, নদ-নদীর পানি বাড়ছে। আগামী পাঁচ দিন পানি বাড়া অব্যাহত থাকতে পারে। ফলে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের অববাহিকায় নিচু এলাকা প্লাবিত হতে পারে।

রবিবার (২১ জুন) সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার মাত্র ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে। তবে এখনও বিপৎসীমার অনেক নিচে প্রবাহিত হচ্ছে।

পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় নদীভাঙন বেড়েছে। পাউবো বলছে, জেলার প্রায় ৩৫টি স্থানে নদীভাঙন অব্যাহত রয়েছে। ২০টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে বালুভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে।

কুড়িগ্রাম সদরের শুলকুর বাজার এলাকার আশরাফুল হক বলেন, ধরলায় পানি বাড়তে। নদীর পাশে এক বিঘা সবজিখেতে পানি উঠেছে। পানি বাড়লে সবজি নষ্ট হবে। ক্ষতি হয়ে যাবে।

পাউবোর কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, আগামী পাঁচ দিন জেলার নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। 

সিরাজ/খাদিজা রুমি/

গৌরীপুরে রিপোর্টার্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:৩৪ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০১:৪৫ পিএম
গৌরীপুরে রিপোর্টার্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি: খবরের কাগজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) উপজেলার শহিদ হারুন পার্কে ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকারের উদ্যোগে এবং সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনের ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

কর্মসূচিতে সহসভাপতি মো. লুৎফর রহমান খান খোকন, কোষাধ্যক্ষ ঝিন্টু দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সুপক রঞ্জন উকিলসহ ক্লাবের অন্যান্য সদস্যসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।

এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

আজহার/

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:৩৫ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১২:৫১ পিএম
রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নারীর মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন নারী মুক্তা বড়ুয়ার (২৮)  মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রবিবার (২১ জুন) সকাল ১০টার দিকে শহরের শহিদ মিনার সংলগ্ন রিজার্ভ মুখ এলাকায় মরদেহটি ভেসে উঠে।

মুক্তা বড়ুয়া স্বামী অভিজিৎ বড়ুয়ার সঙ্গে রাঙামাটির তবলছড়ির বিজিবি রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে গতকাল কোতোয়ালি থানায় একটি জিডি করে পরিবার। আজ সকালে মরদেহ ভেসে উঠেলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার গিয়াস উদ্দিন বলেন, রিজার্ভ মুখ এলাকা থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। 

জিয়াউর রহমান/আজহার /

বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:২০ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১২:২০ পিএম
বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর
ডা. জসিম উদ্দিন। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অন্যত্র বদলির আদেশ পাওয়ার সাড়ে চার মাস অতিক্রমের পাশাপাশি পদ থেকে মুভ আউট হওয়ার পরও একই পদে পদায়নকৃত নতুন কর্মকর্তাকে কাগজে-কলমে দায়িত্বভার বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জসিম উদ্দিনের বিরুদ্ধে।

এতে একই পদে পদায়নকৃত ডা. অমিত দে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়মিত হাসপাতালে গিয়ে দায়িত্ব পালন করলেও কাগজে কলমে দায়িত্বভার না পাওয়ায় আর্থিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে দেখা দিয়েছে চরম স্থবিরতা। 

বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম গত (১৬ জুন) পদায়নকৃত ডা. অমিতকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য ডা. জসিম উদ্দিনকে নির্দেশ প্রদান করে একটি পত্র দেন। এরপরও তিনি (জসিম) সিভিল সার্জনের ওই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরেক রকমের ছলচাতুরীর মাধ্যমে চেয়ার আঁকড়ে থাকার পাঁয়তারা করছেন।

জানা গেছে, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে থাকাকালীন ডা.জসিম জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) পদে পদোন্নতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করলে তাকে ২০২৫ সালের (৭ আগস্ট) পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির আদেশে বলা হয়, একই মাসের ১৩ তারিখের মধ্যে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে সরাসরি বা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র প্রেরণের জন্য বলা হয়। সে মতে তিনি (জসিম) যোগদানপত্র প্রেরণ করলে চলতি বছরের (২৮ জানুয়ারি) তাকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) হিসেবে পদায়ন করা হয় এবং (৩ ফেব্রুয়ারি) পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে চিঠিতে উল্লেখ করা হয়। উক্ত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়। 

এসব আদেশকে উপেক্ষা তিনি সাতকানিয়ায় স্বপদে বহাল থেকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করেছেন। এর মধ্যে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) দায়িত্ব দিয়ে তিনি (জসিম) হজ্ব টিমের চিকিৎসক হিসেবে সৌদি আরব গমন করেন। ইতোমধ্যে ডা. অমিত দে'কে সাতকানিয়া উপজেলায় ইউএইচএফপিও পদে পদায়ন করলেও এ পর্যন্ত তাকে লিখিতভাবে দায়িত্বভার বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণের অপকৌশল নিয়েছেন অভিযুক্ত ডা. জসিম। 

শুধু তাই নয়, ডা. অমিতকে দায়িত্ব বুঝিয়ে দিতে (১৬ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন চিঠি দিলেও আদেশটি তিনি অমান্য করেন। এদিকে, সদ্য পদায়নকৃত ডা. অমিত দে'কে কাগজে-কলমে দায়িত্বভার হস্তান্তর না করায় চলতি অর্থবছরের বিভিন্ন বিল উত্তোলন করা সম্ভব হচ্ছে না। আগামী সোমবার (২২ জুন) এসব বিল উত্তোলনের সর্বশেষ সময়। তাই ওই সময়ের মধ্যে বিলগুলো উত্তোলন করতে না পারলে চলতি অর্থ বছরে বরাদ্দকৃত অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে ফেরত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন ব্যাহত হওয়ার পাশাপাশি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. সাইফুদ্দিন বলেন, ‘দীর্ঘদিন আগে বদলির আদেশ হওয়া সত্ত্বেও এখনো নতুন কর্মকর্তাকে দায়িত্বভার হস্তান্তর না করায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। একটি গুরুত্বপূর্ণ সরকারি পদে এ ধরনের দীর্ঘসূত্রিতা স্বাস্থ্য সেবার স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা রাখি।’ 

সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. অমিত দে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমি নিয়মিত কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করছি। তবে সদ্য বিদায়ী ইউএইচএফপিও আমাকে এখনো পর্যন্ত কাগজে-কলমে দায়িত্বভার হস্তান্তর করেননি।’

বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জসিম উদ্দিন বলেন, আমি উনাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। সেখানে কিছু আর্থিক বিষয় আছে সেগুলো আগামীকাল (রবিবার) বুঝিয়ে দিব।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বিষয়ে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আগামীকালই (রবিবার) সিভিল সার্জন কার্যালয়ে এসে তিনি (জসিম) দায়িত্বভার হস্তান্তর করবেন।’

আরিফুল ইসলাম/অন্তরা/