ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করুন নিত্যপণ্যের দামে কোনো চাপ নেই, বাজেট জনবান্ধব: পানিসম্পদ প্রতিমন্ত্রী উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান দেশে বাড়ছে হামের প্রকোপ, একদিনে ৭ মৃত্যু ছত্রিশ-চব্বিশের পরকীয়া নিয়ে তুলকালাম মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হারুন আল রশীদ খাল খননের পর ভরাট করে গাড়ির গ‍্যারেজ, কার গরজে? রংপুরে নিখোঁজের এক দিন পর পাটখেতে মিলল শিক্ষার্থীর মরদেহ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, তৈরি হবে নতুন সম্ভাবনা নিয়োগ দেবে ব্যাংক এশিয়া জিপিএস ছাড়া গণপরিবহনের ফিটনেস সনদ ইস্যু ও নবায়ন হবে না পরিবেশবান্ধব বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে প্রাণ ডেইরী ও এটিইসি খিলগাঁওয়ে স্কয়ার গ্রুপের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত জামালপুরে পুলিশের চাকরি দেওয়ার চুক্তি, ২ প্রতারক গ্রেপ্তার সাঙ্গু নদে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি ১৬ ঘণ্টায়ও ঝিনাইদহে রেললাইন-মেডিকেল কলেজ স্থাপনের দাবি রোহিঙ্গাদের জন্য জমি চাইল জাতিসংঘ, নাকচ বাংলাদেশের ব্রাজিলের বিপক্ষে অগ্নিপরীক্ষার আগে স্বকীয়তায় ফেরার আহ্বান ম্যাকগিনের রামু বৌদ্ধ বিহারে একদিন দ্রুত বিদায়ে হতাশ তুরস্ক কোচ ভালোবাসা ও শ্রদ্ধায় বাবা বরগুনায় বেড়েছে গরুর ক্ষুরা রোগ,ভ্যাকসিন সংকটে খামারিরা রিকন্ডিশন্ড গাড়িতে বাড়তি কর প্রত্যাহারের আহ্বান বারভিডার আ. লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপ থেকে বিদায়ের পর লজ্জিত আরদা গুলের বেনজিরকে শিগগিরই ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী ২৮ জন টিনএজ থেকে গ্লোবাল সুপারস্টার চকরিয়ায় শ্রীরামকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ রূপগঞ্জে  ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাঙচুর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে সর্বস্বান্ত পরিবার পেল ঘর

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:৫৫ এএম
টুঙ্গিপাড়ায় আগুনে পুড়ে সর্বস্বান্ত পরিবার পেল ঘর
টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বানিয়ে দেওয়া নতুন ঘরের সামনে নাতিকে নিয়ে দাঁড়িয়ে আছেন শিপলু মোল্লার মা রেবা বেগম। ইনসেটে ৬ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর। ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বর্ণি ইউনিয়নের মৃত রুস্তম মোল্লার ছেলে শিপুল মোল্লা। মামাদের জমিতে একটি টিনের ঘর তৈরি করে তিন সন্তান, স্ত্রী ও মাকে নিয়ে বসবাস করতেন। অন্যের জমিতে দৈনিক মজুরির শ্রমিক হিসেবে কাজ করে চালান ছয় সদস্যের সংসার।

কিন্তু গত ৬ ফেব্রুয়ারি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মাথা গোঁজার ঠাঁইটুকুসহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে দিনমজুর শিপুলের পরিবার। নতুন ঘর বানানোর সামর্থ্য না থাকায় প্রতিবেশীর বাড়িতে ওঠেন। শিপলু বুঝতে পারছিলেন না কী করবেন। তার চোখে ভর করে অনিশ্চয়তার কালো মেঘ। 

তখন দরিদ্র ও অসহায় পরিবারটির পাশে দাঁড়ান টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হক। শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তার পাশাপাশি নতুন একটি টিনশেড ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী গত শুক্রবার থেকে ঘরের কাজ শুরু হয়ে সোমবার তা শেষ হয়। এখন শিপুলের পরিবার নতুন ঘরে বসবাস করছে। মাথা গোঁজার ঠাঁই পেয়ে তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছেন।

টুঙ্গীপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ১ লাখ ১৪ হাজার টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় (টিআর) দিনমজুর শিপুল মোল্লাকে একটি ঘর তৈরি করে দেয় উপজেলা প্রশাসন।

শিপলু মোল্লা বলেন, ‘অনেক কষ্ট করে মামাদের জায়গায় একটি ঘর তৈরি করে মোট ছয়জন বসবাস করতাম। দিনমজুরের কাজ করে কিছু আসবাবপত্র কিনেছিলাম। জমিয়েছিলাম নগদ ৩৫ হাজার টাকা। কিন্তু গত ৬ ফেব্রুয়ারি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আমাদের সব শেষ হয়ে যায়।

নতুন একটি ঘর তৈরির সামর্থ্য না থাকায় অন্যের বাড়িতে বসবাস করছিলাম। তখন আমাদের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা দেন। পাশাপাশি একটি টিনের ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অবশেষে তিনি আমাদের একটি টিনশেড ঘর তৈরি করে দিয়েছেন। সোমবার থেকে নতুন ঘরে মাথা গোঁজার ঠাঁই পেয়েছি। প্রশাসনের প্রতি আমরা সারাজীবন কৃতজ্ঞ থাকব।’

শিপলু মোল্লা মা রেবা বেগম বলেন, ‘বসবাসের জায়গা না থাকায় আমার ভাইদের জায়গায় একটি ঘর তৈরি করে থাকতাম। কিন্তু আগুনে পুড়ে আমাদের মাথা গোঁজার ঠাঁইটুকু শেষ হয়ে যায়। ঘর ঠিক করার সামর্থ্য না থাকায় অন্যের বাড়িতে থাকতে হয়েছে। আমাদের দুর্দশার খবর শুনে ইউএনও একটা ঘর করে দিয়েছে। এখন আমরা নিশ্চিতে থাকতে পারব।’

প্রতিবেশী মিটু মোল্লা বলেন, ‘ওরা খুবই গরিব। বলতে গেলে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। কিন্তু আগুনে পুড়ে ওদের সব শেষ হয়ে গেছে। তবে ইউএনও তাদের একটা ঘর করে দিয়েছে। এ জন্য আমি ইউএনওকে ধন্যবাদ জানাই।’

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক বলেন, আগুন লেগে দিনমজুর শিপলু মোল্লা সর্বস্ব হারিয়েছেন বলে জানতে পারি। তখন সেখানে গিয়ে উপজেলা প্রশাসন থেকে শুকনো খাবার, নগদ কিছু অর্থ সহায়তা করি। এ ছাড়া তাদের একটি টিনশেড ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিই। গত সোমবার নতুন ঘরটি শিপুল মোল্লার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়। উপজেলা প্রশাসন সব সময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকবে।

মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হারুন আল রশীদ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম
মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হারুন আল রশীদ
সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ।

ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় জানাজার নামাজ শেষে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদের মরদেহ। 

শনিবার (২০ জুন) জোহর নামাজ শেষে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে হারুন আল রশীদের মরদেহের তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপির বর্ষীয়ান রাজনীতিক হারুন আল রশীদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

হারুন আল রশীদের জানাজার নামাজে আসেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও দলীয় নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। নামাজের আগে তার বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির নেতারাসহ পরিবারের সদস্যরা।

জানাজার নামাজে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এম. এ. মান্নান, জেলা প্রশাসক মো. আবুসাঈদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল প্রমুখ।

পরে জানাজার নামাজ শেষে শহরের শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন হারুন আল রশীদ।

আজিজুল/রিফাত/

রংপুরে নিখোঁজের এক দিন পর পাটখেতে মিলল শিক্ষার্থীর মরদেহ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:২২ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৪:৩২ পিএম
রংপুরে নিখোঁজের এক দিন পর পাটখেতে মিলল শিক্ষার্থীর মরদেহ
ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের একদিন পর দ্বিতীয় শ্রেণির পড়ুয়া শিক্ষার্থী সানজিদার (৯) চোখ দাবানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) বেলা দেড়টার দিকে বাড়ির অদূরেই পাটখেতে থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

পুলিশ, জনপ্রতিনিধি ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে সানজিদাকে শুক্রবার দুপুর থেকে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা পর্যন্ত আত্মীয়-স্বজন প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করা হয়। তাকে না পেয়ে রাতে মাইকিংও করা হয়। শনিবার সকাল ১১টার দিকে মাঠে কাজ করতে গিয়ে বাড়ির ২০০ মিটার দূরে ডালিয়া সেচ ক্যানেলের ধারে থাকা পাট খেতে ওই শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে বেলা দেড়টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। পরিবারে আহাজারি ভারি হয়ে উঠেছে চারপাশ। দূর দুরন্ত থেকে লোকজন ঘটনাস্থল ও সানজিদার বাড়িতে ভিড় করছে।

কোরানীপাড়া গ্রামে সুমন ইসলাম বলেন, 'গতকালকেও বাচ্চাটা খেলাধুলা করল। আজ তার চোখ উল্টানো মরদেহ পাওয়া গেল। নিষ্পাপ শিশুটি কি এমন শত্রু হইল, যে তাকে এমন নির্মমভাবে হত্যা করতে হলো। আমরা হত্যার কারণ ও হত্যাকরীদের শনাক্ত করে দ্রুত বিচার চাই।'

ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, 'সানজিদা আমার মেয়ের সঙ্গে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।
বাচ্চাটিকে না পেয়ে তার বাবা-মা গতকাল মাইকিং করেছে। আজ তার মরদেহ পাওয়া গেল। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা তার হত্যাকারীকে শনাক্ত করে দ্রুত আইডির আওতায় এনে বিচার কার্যকর দেখতে চাই।'

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, '৯ বছর বয়সী শিশু সানজিদার  মরদেহ উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে তার চোখ দুটি দাবানো ছিল।'

সেলিম সরকার/রিফাত/

জামালপুরে পুলিশের চাকরি দেওয়ার চুক্তি, ২ প্রতারক গ্রেপ্তার

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম
জামালপুরে পুলিশের চাকরি দেওয়ার চুক্তি, ২ প্রতারক গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

জামালপুরে পুলিশে চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

শুক্রবার (১৯ জুন) রাতে শহরের ফৌজদারী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২০ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার আসামীরা হলেন, জামালপুর পৌরসভার পাথালিয়া এলাকার মো. শরিফুল ইসলাম শিশির (২৭) ও পিটিআই মোড় এলাকার মো. রকিবুল ইসলাম রকিব (৩৮)।

পুলিশের সূত্রে জানা গেছে, পুলিশে চাকরি দেওয়ার নামে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বানীকুঞ্জ এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে কাফি আল সাকিব সিয়ামকে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরি পাইয়ে দেওয়া প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ২৫ লক্ষ টাকা দাবি করে। চাকরি হওয়ার পর টাকা পরিশোধের শর্তে তাদের কাছ থেকে একটি স্বাক্ষরিত ব্লাংক চেক ও তিনটি স্বাক্ষরিত ব্যাংক নন-জুডিশিয়াল স্ট্যাম্প গ্রহণ করে।

পরে চাকুরি প্রতাশী কাফি আল সাকিব সিয়াম ও তার পরিবারের সন্দেহ হলে বিষয়টি জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কে অবহিত করা হয়। তারপর ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে গতকাল রাতে শহরের ফৌজদারী মোড় থেকে প্রতারণার সাথে জড়িত দুইজনকে আটক করে।

গ্রেপ্তাররে সময় আসামীদের কাছ থেকে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এর একটি স্বাক্ষরিত ব্লাংক চেক, ৬টি স্বাক্ষরিত ব্লাংক চুক্তি সম্পাদিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, চাকরি প্রদানের নামে সম্পাদিত কথিত চুক্তিপত্র এবং প্রতারণামূলক কর্মকান্ডের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়।

পরে আজ শনিবার (২০ জুন) জামালপুর সদর থানায় একটি মামলা করে তাদের আদালতে পাঠানো হয়।

জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, বাংলাদেশ পুলিশে ক্যাডেট (এএসআই) নিরস্ত্র পদে নিয়োগ সম্পূর্ণরূপে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার তদবির, আর্থিক লেনদেন কিংবা অবৈধ প্রভাব বিস্তারের সুযোগ নেই ।’

আসমাউল /রুমি/

সাঙ্গু নদে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি ১৬ ঘণ্টায়ও

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:৫২ পিএম
সাঙ্গু নদে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি ১৬ ঘণ্টায়ও
নিখোঁজ শিশু মো. আরেফিন। ছবি: খবরের কগজ

বান্দরবান শহরের সাঙ্গু নদে ডুবে যাওয়ার প্রায় ১৬ ঘণ্টা পরও নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি।

শনিবার (২০ জুন) সকাল ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ডুবুরি দল।

নিখোঁজ শিশুটির নাম মো. আরেফিন। ১১ বছর বয়সী শিশুটি বান্দরবান শহরের বালাঘাটা বাজারের সাতকানিয়া হোটেলের মালিক এনামলি হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বন্ধুদের সঙ্গে নদের চরে ফুটবল খেলা শেষে হাত-মুখ ধোয়ার সময় অসাবধানতাবশত নদে পড়ে যায় আরেফিন। এর পর থেকেই সে নিখোঁজ রয়েছে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ইঞ্জিনচালিত নৌকা নিয়ে স্থানীয়রাও তল্লাশি কার্যক্রমে অংশ নেন।

ওসি মাসুদ পারভেজ জানিয়েছেন, নদে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। এ কারণে চট্টগ্রাম থেকে একটি ডুবুরি দল আনা হয়েছে।

রাহাত/আজহার/

ঝিনাইদহে রেললাইন-মেডিকেল কলেজ স্থাপনের দাবি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
ঝিনাইদহে রেললাইন-মেডিকেল কলেজ স্থাপনের দাবি
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহ জেলা শহরের পাশে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শনিবার (২০ জুন) সকালে ঘণ্টাব্যাপী শহরের পায়রা চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ জেলা মেডিকেল কলেজ, রেল লাইন বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও অংশ নেয় নানা শ্রেণি পেশার মানুষ।

এই কর্মসূচিতে সংগঠনের সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, পরিবেশবিদ খন্দকার গিয়াস উদ্দিন, বাসদ নেতা এ্যাড আসাদুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ঝিনাইদহ শহর দীর্ঘদিন ধরে রেলযোগাযোগ ও উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হলেও তা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলায় করা হচ্ছে। তাই জেলা শহরে মেডিকেল কলেজ ও রেল লাইন স্থাপনের দাবি জানান বক্তারা।

অবিলম্বে এই ন্যায্য দাবি পূরণ করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মাহফুজুর/আমান