যমুনা সেতু দিয়ে গত ছয় দিনে মোট দুই লাখ ৪০ হাজার ১৫২টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১৬ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার ৩০০ টাকা।
এদিকে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার করছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ২৮ লাখ ২০ হাজার ২০০ টাকা।
সোমবার (১৬ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ খবরের কাগজকে জানায়, শনিবার (১৪ জুন) রাত ১২টা থেকে রবিবার (১৫ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৯ হাজার ১৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৬০ লাখ ৫১ হাজার ৭০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ২২ হাজার ৮০০টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় এক কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।
প্রকৌশলী পাভেল বলেন, 'মহাসড়কে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে তিন কোটি ২৮ লাখ টাকা। যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এ ছাড়া মোটরসাইকেলের জন্য দুই পাশেই দুটি আলাদা বুথ রাখা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ হোসেন বলেন, 'মহাসড়কে এখন স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো যানজট নেই। '
জুয়েল/রিফাত/