ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের জয়ের পর ঐক্যের গান গাইলেন পচেত্তিনো মীনা বাজারে চাকরির সুযোগ, শুক্র-শনিবার ছুটি ইংল্যান্ডের ফুটবল ও বুট চুরি করল কে? গণমাধ্যম সংস্কারে ‘ইউনিফাইড ইনস্টিটিউশন’ গঠনের তাগিদ মদে ট্যাক্স বাড়ানোই বিরোধী দলের দুঃখ: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার বাজেটে জনগণের স্বস্তি হলেও বিরোধী দলের অস্বস্তি: প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি শাবিপ্রবি থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ জ্বালানিপ্রতিষ্ঠানে ড. সাকিব বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার, থাকছে জামাল ভূঁইয়ার সাথে খেলা দেখার সুযোগ গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির অগ্রণী ভূমিকা ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে বিশেষ আয়োজন জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গাড়ি ভেঙে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি, গ্রেপ্তার ২ কার্যকর জবাবদিহি নিশ্চিতে ব্যবস্থা নিন শুধু সংখ্যা বাড়াতে বিশ্বকাপে আসেনি হাইতি বোয়ালমারীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা যদি এই ছবিগুলো আপনি না দেখে থাকেন শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত কেমন ছিল প্রিয় রাসুল (সা.)-এর চুল মোবারক? কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী, চকরিয়া-পেকুয়ায় ব্যাপক প্রস্তুতি সরকারের জনকল্যাণ-প্রযুক্তিনির্ভর বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির পরমাণু সুড়ঙ্গে মাইন পুঁতেছে ইরান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি কক্সবাজারের ‘পাতলী খাল’ পুনর্খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত যেভাবে ট্রিলিয়নিয়ার হলেন মাস্ক এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দুর্ঘটনার তদন্তে আরও সময় লাগবে দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ের শঙ্কা
Nagad desktop

উল্লাপাড়ায় সরকারি ভবনে জামায়াতের অফিস করার অভিযোগ

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০২:০৪ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০২:২৪ পিএম
উল্লাপাড়ায় সরকারি ভবনে জামায়াতের অফিস করার অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি ভবনে  জামায়াতের দলীয় কার্যালয় করার অভিযোগ।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় তুলা উন্নয়ন বোর্ডের একটি সরকারি ভবনে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, গত দুই থেকে তিন মাস ধরে ভবনটিতে জামায়াতের নেতারা বসেন এবং কার্যালয়ের সামনে পৌরসভার ৫নং ওয়ার্ড জামায়াতের সাইনবোর্ডও ছিল।

সোমবার (১৪ জুলাই) বিষয়টি প্রকাশ্যে আসার পর কার্যক্রম সরিয়ে নেয় জামায়াতে ইসলামী। 

এ ভবনের পাশেই উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদসহ আরও কয়েকটি সরকারি কার্যালয়।

উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, আমরা কারও জায়গা দখল করিনি। এটি তুলা উন্নয়ন বোর্ডের অফিস কিনা সেটাও আমরা জানি না। দীর্ঘদিন ধরে একটি ভবন পড়ে ছিল। সেটি মেরামত করে বসার ব্যবস্থা করা হয়েছিল। বিতর্ক হওয়ার পর আমরা সব কার্যক্রম সরিয়ে নিয়েছি।

ভবন দখল করার অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেন জামায়াতের এই নেতা।

তবে উপজেলায় তুলা উন্নয়ন বোর্ডের কোনো অফিস খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তাই কোনো কর্মকর্তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে তুলা উন্নয়ন বোর্ডের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের প্রধান মোস্তফা কামাল বলেন, একসময় উল্লাপাড়ার ওই ভবনে তুলা উন্নয়ন বোর্ডের কার্যালয় ছিল। কিন্ত উল্লাপাড়া উপজেলায় তুলা উৎপাদন না থাকায় ওই অফিসের কার্যক্রম অনেকদিন ধরে বন্ধ রয়েছে। নিয়ম অনুযায়ী, ওই ভবনটি এখন উপজেলা প্রশাসন দেখভাল করার কথা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পর তদন্ত করার জন্য এসিল্যান্ডকে দায়িত্ব দিয়েছি। তবে এখন পর্যন্ত এই ভবনটি কার, সেটি চিহ্নিত করা যায়নি।

শিশির/রিফাত/

গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৪৭ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর শাহিন শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) সকালে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শাহিন শেখ সদর উপজেলার ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।

উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, তিন দিন আগে গত ১০ জুন নিখোঁজ হয় শাহিন শেখ। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পাননি। শনিবার সকালে এলাকাবাসী চরমানিকদাহ গ্রামের একটি পুকুরে পানিতে শাহিনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

বাদল সাহা/তামান্না রুপা/

লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি
হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ জুন) রাতে চোর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া বাজারের উপকন্ঠে অবস্থিত হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তথ্য সেবা কেন্দ্রের জানালার গ্রিল কেটে ভিতরে ডুকে তথ্য সেবাকেন্দ্রের একটি ল্যাপটপ, একটি মনিটর ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়।

শনিবার সকালে তথ্য সেবাকেন্দ্রের কর্মীরা কেন্দ্রে এলে ঘটনাটি জানাজানি হয়। 

হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির ঘটনাটি চন্দ্রগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/

বোয়ালমারীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৪২ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:৪১ পিএম
বোয়ালমারীতে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের বোয়ালমারীতে আর্জেন্টিনা দলের সমর্থকদের উৎসবমুখর অংশগ্রহণে মোটরসাইকেল শোভাযাত্রা ও কেক কাটা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে অর্ধশতাধিক আর্জেন্টিনা সমর্থক অংশ নেন।

বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া এলাকায় কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে মোটরসাইকেল শোভাযাত্রাটি ধুলপুকুরিয়া এলাকা থেকে শুরু হয়ে বোয়ালমারী পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জাতীয় পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন। এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের আয়োজকদের একজন আল-আমিন জানান, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলাই হচ্ছে এ আয়োজনের মূল উদ্দেশ্য। আশাকরি এবারও আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ান হবে।

এনকেবি নয়ন/তামান্না রুপা/

শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৩০ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১২:২৬ পিএম
শেরপুরে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী সদর বাজার, পানিবন্দি সড়ক ও দুর্ভোগে সাধারণ মানুষ। ছবি: খবরের কাগজ

শেরপুরে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল থেকে নদীর পানি উপচে ঢুকতে শুরু করেছে ঝিনাইগাতী বাজারসহ আশেপাশের এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, শহর রক্ষা বাঁধ না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে পানি সামান্য বাড়লেই প্লাবিত হয় ঝিনাইগাতী সদর বাজারের সড়ক, দোকানপাট এবং নিম্নাঞ্চল। এবারও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাজারের বিভিন্নস্থানে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

ব্যবসায়ীরা জানান, দোকানে পানি ঢুকে যাওয়ায় মালামাল রক্ষায় হিমশিম খেতে হচ্ছে। অনেক স্থানে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের চলাচলেও দেখা দিয়েছে ভোগান্তি।

এদিকে, নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর বাঁতকুচি পয়েন্টে পানি বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী এলাকায় পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী বলেন, আজ শেরপুর পয়েন্টে ২৪ দশমিক ৫০ মিলিমিটার, নালিতাবাড়ী পয়েন্টে ৩৫ মিলিমিটার ও নাকুগাঁও পয়েন্টে ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল খবরের কাগজকে বলেন, মহারশি নদীতে স্থায়ী বাঁধের জন্য জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছি। আশা করছি, খুব দ্রুতই টেকসই বাঁধ নির্মাণ করতে পারব। যদি, বাঁধ নির্মাণ করতে পারি, তাহলে মানুষের যে দুর্ভোগ, সেটি অনেক আংশেই কমে যাবে।

শাকিল মুরাদ/আজহার.

ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৩৪ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১০:৩৭ এএম
ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ৫০ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৯ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ১০০ শিশু।

গত ২ জুন সন্ধ্যা সাড়ে সাতটার পর কিশোরগঞ্জের ইটনা থেকে ১০ মাসের শিশু ছেলেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ায় ভুগছিল। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে হামের উপসর্গসহ সংক্রমণজনিত মারাত্মক শক, নিউমোনিয়া, বাম পাশের ফুসফুসের আবরণীর (প্লুরা) মধ্যে অস্বাভাবিকভাবে তরল জমা হওয়ায় শিশুটি মারা যায়।

শনিবার (১৩ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ১৩ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৬২ শিশু ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৯১২ শিশু। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কামরুজ্জামান মিন্টু/অন্তরা