ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শান্তি বেগম (৯০) নামে এক নারী মারা গেছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৭টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শান্তি বেগম সিরাজগঞ্জের কাজীপুর থানার মৃত অনজু শেখের মেয়ে।
বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, ‘বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পরে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় ডেঙ্গু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে মোট ৭৪ জন ভর্তি রয়েছে। এরমধ্যে পুরুষ ৪৪ জন, নারী ২০ জন ও শিশু রয়েছে ১০ জন।
তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে।
কামরুজ্জামান/নাঈম