নওগাঁয় হারানো ও চুরি যাওয়া ৮৫টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে উদ্ধার হওয়া ফোনগুলো প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, 'হারানো জিডির সূত্রধরে জেলা পুলিশ বিশেষ করে আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে ১ মাসে উক্ত মোবাইল ফোনগুলো উদ্ধার করে।'
হারানো মোবাইল মালিকের অনেকেই পুনরায় তাদের ফোনটি হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান। হারানো মোবাইলের মালিকগণ জেলা পুলিশের এই জনহিতকর কাজের জন্য পুলিশ সুপারসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পুলিশ সুপার বলেন, 'বিজ্ঞান ও প্রযুক্তির যুগে মোবাইল মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। বলা যায় মোবাইল মানুষের জীবনসঙ্গী। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে মিসিং হয়ে যাওয়া মোবাইলসমূহ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে আগামী দিনে তৎপরতা আরও বৃদ্ধি করবে।'
ছোটন/রিফাত/