ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
স্মৃতির মলাটে শহীদ সোহরাওয়ার্দী হল শেষ নিশ্বাস পর্যন্ত পাশে ছিলেন সহপাঠীরা বেরোবির বিশেষ বাসসেবায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সপ্তাহের প্রথম দিনে বৈদেশিক মুদ্রার বিনিময় হার জাতীয় বাজেট নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু তীব্র অর্থনৈতিক মন্দায় দেশ, দুর্ভিক্ষের আশঙ্কা জাপা চেয়ারম্যানের ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, ময়মনসিংহ-ধোবাউড়া সড়ক যোগাযোগ বন্ধ Your Favourite Teacher/Favourite Personality বিষয়ক Writing Paragraph, ৩১তম পর্ব, এইচএসসির ইংরেজি ২য় পত্র পুশইন ঠেকাতে সীমান্তে রাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপির টহল ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ১ শিশুর মৃত্যু কুমিল্লায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু জিপিএসের নির্দেশ মেনে সোজা রেললাইনে গাড়ি, ভাইরাল বৃদ্ধার গাড়িচালনা এসএসসি পাসে চাকরির সুযোগ, নেবে ২৮০ জন কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব: যা জানা জরুরি কোটচাঁদপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ কষ্টকর হবে জীবন, সব জিনিসের দাম বাড়বে বিশ্বের অন্যতম প্রশস্ত সড়ক ‘মনুমেন্টাল অ্যাক্সিস’ বিশ্বকাপ স্কোয়াডের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ভিসা দিল না যুক্তরাষ্ট্র, ইরানের ক্ষোভ সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত হরিপুর সীমান্তে ৩২ ঘণ্টা পরও শূন্যরেখায় ১১ জন রোনালদো গোল না পেলেও জিতল পর্তুগাল মিরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা অধ্যায়ের ১৭টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ১ম পত্র শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে এক দিনে ২ নির্দেশনা, প্রশাসনে বিভ্রান্তি শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া চলছে রাতারগুলে প্ল্যাস্টিক বর্জ্য ধ্বংস করে বৃক্ষরোপণ রায় শুনতে আদালতে রামিসার বাবা
Nagad desktop

মির্জাপুরে নারী ও নবজাতকের মরদেহের পরিচয় মিলেনি ৬ দিনেও

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পিএম
মির্জাপুরে নারী ও নবজাতকের মরদেহের পরিচয় মিলেনি ৬ দিনেও
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে বস্তাবন্দি মা ও নবজাতকের মরদেহ উদ্ধারের ছয় দিনেও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গত ২০ এপ্রিল সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদের পাড় থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

এদিকে টাঙ্গাইলে গর্ভবতী নারীকে ধর্ষণের পর পেট থেকে বাচ্চা বের করে তাদের হত্যা, এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ এমন কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি।

পুলিশ জানায়, ২০ এপ্রিল সন্ধ্যায় স্থানীয়রা মাটির নিচে থাকা বস্তার একটি অংশ কুকুর কামড়ে ধরে টানতে দেখে পুলিশে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে অজ্ঞাত নারী ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

তখন পরিচয় শনাক্ত করতে না পারায় মরদেহ দুটি অজ্ঞাত হিসেবে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। 

রবিবার (২৬ এপ্রিল) এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন খবরের কাগজকে বলেন, ২০ এপ্রিল মাটি খুঁড়ে নারীর মরদেহ উদ্ধারের সময় তার সঙ্গে একটি নবজাতকের মরদেহও পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই নারী সাত-আট মাসের গর্ভবতী ছিলেন।

তিনি বলেন, মরদেহ দুটি উদ্ধারের সময়ই অর্ধগলিত ছিল। সুরতহাল করার সময় নারীর গলায় ওড়নার মতো একটি কাপড় প্যাঁচানো পাওয়া যায়। ডান হাতের মাংসপেশী ছিল না। মনে হচ্ছিল কুকুরে কামড়িয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে প্রয়োজনীয় রিপোর্ট পেতে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে কীভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে। 

জুয়েল রানা/অমিয়/

নড়াইলে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:১৪ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১০:১৮ এএম
নড়াইলে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
অভিযুক্ত সেলিম শেখ

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে সেলিম শেখ (২৬) নামের এক ইজিবাইকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সেলিম শেখ লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী লোহাগড়া এলাকার একটি গ্রামে তার নানা বাড়িতে থাকতেন। শুক্রবার (৫ জুন) বিকেলের দিকে অভিযুক্ত সেলিম শেখ তাকে রাস্তা থেকে ইজিবাইকে করে তুলে নিয়ে যান। তারপর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়।

তারপর সন্ধ্যায় তাকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের একটি বাজার এলাকায় নামিয়ে পালিয়ে যায় অভিযুক্ত সেলিম। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সে পুরো ঘটনা তাদের জানায়।

শনিবার (৬ জুন) এ ঘটনায় ভুক্তভোগীর মা লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজিত কুমার রায় বলেন, ভুক্তভোগী মেয়েটির মা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ মামলা করেন। এছাড়া ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি সেলিম শেখকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

শরিফুল/আমান/

নাগরপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:৫৬ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ১০:১৬ এএম
নাগরপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে তার প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তার মা বাদী হয়ে নাগরপুর থানায় মামলা করেছেন।

শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার সহবতপুর ইউনিয়নের কাজীর-পাচুরিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাড়ির পাশে ধানের খোলায় কাজ করছিলেন। কিছু সময় পর মেয়েটি ধান নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। ফিরতে দেরি হলে মা তাকে খুঁজতে বের হন।

এ সময় বাড়ির পাশের জমির আইলে প্রতিবেশী সাজ্জাদের ছেলে মো. শাকিব তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করতে দেখেন বলে অভিযোগ করেন তিনি। পরে শাকিব পালিয়ে যায়।

ভুক্তভোগীর মা জানান, অভিযুক্ত শাকিব তাদের প্রতিবেশী ও আত্মীয়। তার মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় সুযোগ নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।

নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত শাকিব পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

জুয়েল রানা/তামান্না রুপা/

ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে গ্রাম্য চিকিৎসক আটক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:১৮ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৯:২৭ এএম
ঝিনাইদহে শিশু ধর্ষণের অভিযোগে গ্রাম্য চিকিৎসক আটক
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আত্তাব হোসেন (৬০) নামে এক পল্লী চিকিৎসককে আটক করা হয়েছে।

শনিবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ তাকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে আটক করে।

অভিযুক্ত আত্তাব হোসেন উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, শনিবার (৬ জুন) বিকেলে তার মেয়ে দাদির জন্য ওষুধ আনতে আত্তাবের দোকানে যায়। এ সময় শিশুটিকে একা পেয়ে চিকিৎসক আত্তাব ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানির পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটকে রাখে। এ সময় এলাকাজুড়ে চরম উত্তেজনা দেখা দেয়। সংবাদ পেয়ে রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

ভিকটিম ও তার পরিবার আরও বলেন, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। শিশুটি বাড়ি ফেরার পর তার আচরণ দেখে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে সব স্বীকার করে। এছাড়া শিশুটির মা যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ দেখতে পান বলেও জানান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। আরও নিশ্চিত হওয়ার জন্য শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বিষয়টি নিয়ে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত আত্তাবকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাহফুজুর রহমান/অন্তরা

খুলনায় ধারাবাহিক খুন-চাঁদাবাজিতে উদ্বেগ, কাজে আসছে না বিশেষ অভিযানও

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:৫৯ এএম
আপডেট: ০৭ জুন ২০২৬, ০৯:২৪ এএম
খুলনায় ধারাবাহিক খুন-চাঁদাবাজিতে উদ্বেগ, কাজে আসছে না বিশেষ অভিযানও
ছবি: খবরের কাগজ

শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে খুলনা। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড-হামলা, গুলি বিনিময়ের ঘটনায় উদ্বেগ ছড়াচ্ছে। চলতি মাসের শুরুতে নগরীর লবণচরা এলাকায় রাশিদুল ইসলাম নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে ১৯ মার্চ তার বাড়িতে হামলা চালিয়ে পরিবারের চারজনকে গুলি করার ঘটনা ঘটে। 

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরে খুলনায় এখন পর্যন্ত ৩৬টি হত্যার ঘটনা ঘটেছে। ২০২৫ সালে ৮৩টি ও ২০২৪ সালে আরও ৬০টি হত্যার ঘটনা ঘটে।

খুলনায় হত্যা, চাঁদাবাজি, টাকার বিনিময়ে টার্গেট কিলিং, মাদক সিন্ডিকেটে কমপক্ষে ৯টি গ্রুপ সক্রিয় রয়েছে বলে জানা গেছে। ২০২৪ সালের আগস্টের পর পুলিশের নিষ্ক্রিয়তায় অপরাধ প্রবণতা বেড়েছে বলে দাবি করেন বিশ্লেষকরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষার অন্য ইউনিটগুলো বিশেষ যৌথ অভিযান শুরু করেছে। তবে শীর্ষ সন্ত্রাসীদের কেউ এখনো ধরা না পড়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন নগরবাসী।

জানা গেছে, গত ৪ মার্চ নগরীর ডাকবাংলা মোড়ে রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই মিশনে একাধিক সন্ত্রাসী দল অংশ নেয়। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করলেও পরবর্তী সময়ে তদন্ত কার্যক্রম আর এগোয়নি। ২৯ মে নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুই নাতিসহ বৃদ্ধ নানিকে হত্যার ঘটনা ঘটে। এ মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম হাওলাদারকে ৫ জুন রাতে বরিশাল থেকে গ্রেপ্তার করে র‌্যাব। একইভাবে ২ জুন লবণচরা এলাকায় বাড়ির সামনে থেকে রাশিদুল ইসলাম নামে এক যুবককে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে একটি মামলায় রাশিদুল কারাগারে ছিলেন। সেখানে ইমরান নামের আরেক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্রে ইমরানের পরিবারের সঙ্গে রাশিদুলের যোগাযোগ গড়ে ওঠে। একপর্যায়ে ইমরানের স্ত্রীর সঙ্গে রাশিদুলের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এরপর আট মাস আগে ইমরান আরেকটি মামলায় কারাগারে গেলে রাশিদুল তার স্ত্রীকে বিয়ে করেন। কারাগার থেকে বের হয়ে ইমরান দলবল নিয়ে ১৯ মার্চ রাশিদুলের বাড়িতে হামলা করলে ৪ জন গুলিবিদ্ধ হয়। পরে ২ জুন বাড়ি থেকে ডেকে নিয়ে রাশিদুলকে হত্যা করা হয়।

মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে খুলনায় মাদক কারবার, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী চক্রগুলোর সংঘাত আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায়ই নগরীর বিভিন্ন এলাকায় অস্ত্রের মহড়া, গোলাগুলি ও খুনের ঘটনা ঘটছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতে ৩ জুন কেএমপির সদর দপ্তরে শহরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিসংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত চলা অভিযানে চিহ্নিত সন্ত্রাসীদের কয়েকজন সহযোগী, মাদক কারবারি, অস্ত্রসহ ৬২ জন গ্রেপ্তার হয়।

পুলিশ, র‌্যাব ও অন্যান্য বিশেষায়িত ইউনিট বর্তমানে একযোগে সমন্বিত অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়। তবে অভিযানে শীর্ষ সন্ত্রাসীদের কেউ এখনো গ্রেপ্তার না হওয়ায় ও সন্ত্রাসী কার্যক্রম-চাঁদাবাজি অব্যাহত থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ কাটছে না।

পুলিশ জানায়, এর আগে ১৫ এপ্রিল নগরীর বিভিন্ন থানার ওসি রদবদল করা হয়। তবে ওসিদের বদলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। 
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, শীর্ষ পর্যায় থেকে যৌথ অভিযানের নির্দেশনা রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের তালিকা করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা পুলিশের কর্তব্যের মধ্যে পড়ে। অপরাধপ্রবণ এলাকাগুলোকে অভিযানে প্রাধান্য দেওয়া হচ্ছে।

শিবালয়ে ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের পরে চেইন ছিনতাই

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৪:৩১ পিএম
শিবালয়ে ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের পরে চেইন ছিনতাই
ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ৬৩ বছর বয়সী এক ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ করার পর তার গলায় থাকা রুপার মালা ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দুইজন ধর্ষণ মামলায় অভিযুক্ত এবং একজন ছিনতাই করা মালামাল কেনার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (৫ জুন) ভুক্তভোগী বৃদ্ধা শিবালয় থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর আগে শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার দক্ষিণ তেওতা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার দক্ষিণ তেওতা এলাকার আশরাফুল (২৬), রবিন ওরফে সোহেল রানা (২৭) এবং তেওতা বাজারের স্বর্ণ ব্যবসায়ী নিতাই চন্দ্র পাল (৪৫)। চুরি যাওয়া রুপার মালা উদ্ধারসহ অভিযুক্তদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী বৃদ্ধা একজন ভিক্ষুক। ঘটনার দিন তিনি স্থানীয় একটি বাজারে ভিক্ষা করছিলেন। এ সময় আশরাফুল ও রবিন তার কাছে এসে জানান, রবিনের মা তাকে কিছু দেওয়ার জন্য বাড়িতে ডাকছেন। তাদের কথায় বিশ্বাস করে তিনি একটি ইজিবাইকে করে তাদের সঙ্গে রওনা দেন। তবে অভিযুক্তরা তাকে বাসায় না নিয়ে, দক্ষিণ তেওতা এলাকায় তৈয়বের বাঁশবাগানে নিয়ে যান। সেখানে মারধর ও ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

এজাহারে আরও বলা হয়েছে, ধর্ষণের সময় আশরাফুল ভুক্তভোগীর গলায় থাকা প্রায় ১ ভরি ১৪ আনা ওজনের একটি রুপার মালা চুরি করে নেন। ঘটনার বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

পরে বিষয়টি স্বজনদের জানালে স্থানীয় লোকজনের সহায়তায় গতকাল শুক্রবার বিকেলে ষাইটঘর বাজার এলাকা থেকে আশরাফুল ও রবিনকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চুরি হওয়া রুপার মালা তেওতা বাজারের স্বর্ণ ব্যবসায়ী নিতাই চন্দ্র পালের কাছে বিক্রির কথা স্বীকার করে। পরে পুলিশ অভিযান চালিয়ে নিতাই চন্দ্র পালকেও গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে চুরি যাওয়া রুপার মালা উদ্ধার করে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন। ধর্ষণের কারণে দুইজনকে আর চোরাই গয়না কেনার কারণে ক্রেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

আসাদ/নাঈম