পঞ্চম অধ্যায় : প্রোগ্রামিং ভাষা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৪ অ্যালগরিদম ও ফ্লোচার্টের পার্থক্য-
i. লেখার নিয়মে
ii. চিত্ররূপে
iii. কাজে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৯৫. প্রসেসিং ক্ষমতা বেশি দরকার কোন ভাষায়?
ক. চতুর্থ প্রজন্মের ভাষায় খ. মেশিন ভাষায়
গ. অ্যাসেম্বলি ভাষায় ঘ. উচ্চস্তরের ভাষায়
৯৬. অ্যালগরিদমের চিত্রকে কী বলে?
ক. সিনট্যাক্স ভুল খ. অ্যালগরিদম
গ. অনুক্রমিক ঘ. ফ্লোচার্ট
৯৭. অ্যাসেম্বলার কী?
ক. একটি মেশিন খ. ব্রাউজার
গ. প্রিন্টার ঘ. সফটওয়্যার
৯৮. অ্যারে উপাদানের ঘরগুলোকে কী বলে?
ক. অ্যারে ইলিমেন্টস খ. অ্যারে পয়েন্টার
গ. অ্যারে বক্স ঘ. অ্যারে ইনডেক্স
৯৯. বর্গমূল বের করার জন্য হেডার ফাইলে কোনটি দিতে হয়?
ক. conio.h খ. stdion.h
গ. math.h ঘ. sqrt.h
১০০. সি কম্পাইলারে বিল্ট-ইন ফাংশনগুলো কোথায় থাকে?
ক. লাইব্রেরি ফাংশনে খ. বিল্ট-ইন ফাংশনে
গ. ইউজার ডিফাইড ফাংশনে ঘ. মেইন ফাংশনে
১০১. প্রোগ্রামের ভিত্তি কোনটি?
ক. কোডিং খ. ডিবাগিং
গ. প্রবাহচিত্র ঘ. সুডোকোড
আরো পড়ুন : প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
১০২. গঠন বিচার ও বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামের ভাষাকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
১০৩. সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানোর নির্দেশমালাকে কী বলে?
ক. হার্ডওয়্যার খ. ফার্মওয়্যার
গ. প্রোগ্রাম ঘ. সফটওয়্যার
১০৪. সফটওয়্যার তৈরির জন্য কী প্রয়োজন?
ক. হার্ডওয়্যার খ. প্রোগ্রাম
গ. কম্পিউটার ভাষা ঘ. ফার্মওয়্যার
১০৫. কম্পিউটার কোন ধরনের ভাষা বোঝে?
ক. English Language খ. Spoken Language
গ. Machine Language ঘ. Customized Language
১০৬. কম্পিউটার বুঝতে পারে এমন কিছু সংকেত ও কতিপয় নিয়মকানুনকে একত্রে কী বলে?
ক. প্রোগ্রাম খ. প্রোগ্রামের ভাষা
গ. সফটওয়্যার ঘ. ফার্মওয়্যার
১০৭. কম্পিউটারের অভ্যন্তরে দুটি সংকেত কী কী?
ক. ০ ও ১ খ. ১ ও ২
গ. ০ ও ২ ঘ. ০ ও ৩
১০৮. যান্ত্রিক ভাষার প্রধান উপকরণ নিচের কোনটি?
ক. নিজস্ব ভাষা খ. অ্যাসেম্বলি ভাষা
গ. মানুষের ভাষা ঘ. যন্ত্রের নিজস্ব ভাষা
১০৯. কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি?
ক. মেশিন ভাষা খ. অ্যাসেম্বলি ভাষা
গ. দ্বিতীয় প্রজন্মের ভাষা ঘ. পঞ্চম প্রজন্মের ভাষা
উত্তর: ৯৪. ক, ৯৫. ক, ৯৬. খ, ৯৭. ঘ, ৯৮. ঘ, ৯৯. গ, ১০০.ক, ১০১. ক, ১০২. ঘ, ১০৩. গ, ১০৪. গ, ১০৫. গ, ১০৬. খ, ১০৭. ক, ১০৮. ঘ, ১০৯. ক।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর