কবিতা : আঠারো বছর বয়স
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৬। ‘আঠারো বছর বয়স’ কবিতায় ‘আঠারো বছর’ শব্দটি কতবার ব্যবহার হয়েছে?
উত্তর: সাতবার।
৭। সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর: দৈনিক স্বাধীনতা পত্রিকার।
৮। ‘আকাল’ কী ধরনের রচনা?
উত্তর: ‘আকাল’ সুকান্ত ভট্টাচার্যের সম্পাদিত কাব্যগ্রন্থ।
৯। আঠারো বছর বয়স বাষ্পের বেগে কীসের মতো চলে?
উত্তর: স্টিমারের মতো চলে।
১০। আঠারো বছর বয়সে অহরহ কী উঁকি দেয়?
উত্তর: বিরাট দুঃসাহসেরা উঁকি দেয়।
১১। আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য কী কী?
উত্তর: যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত।
১২। আঠারো বছর বয়স কী জানে?
উত্তর: রক্তদানের পুণ্য জানে।
১৩। আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?
উত্তর: পাথরের বাধা ভাঙতে চায়।
১৪। আঠারো বছর বয়স কীসে কালো হয়?
উত্তর: লক্ষ্য ও দীর্ঘশ্বাসে কালো হয়।
১৫। আঠারো বছর বয়স কী নয়?
উত্তর: ভীরু ও কাপুরুষ নয়।
আরো পড়ুন : আঠারো বছর বয়স কবিতার ৫টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসি বাংলা ১ম পত্র
১৬। আঠারো বছর বয়স কোথায় অগ্রণী ভূমিকা রাখে?
উত্তর: বিপদের মুখে।
১৭। আঠারো বছর বয়স পথে প্রান্তরে কী ছোটায়?
উত্তর: তুফান ছোটায়।
১৮। আঠারো বছর বয়সে কীসের প্রস্তুতি নিতে হয়?
উত্তর: স্বনির্ভর হওয়ার।
১৯। আঠারো বছর বয়স আত্মাকে কোথায় সঁপে দেয়?
উত্তর: শপথের কোলাহলে।
২০। আঠারো বছর বয়সে দুর্যোগে কী ঠিকমতো করা ভালো?
উত্তর: হাল ধরে রাখা ভালো।
২১। ‘আঠারো বছর বয়স’ কবিতার শেষ দুই লাইন-
উত্তর: ‘এ বয়সে তাই নেই কোনো সংশয়,
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।’
২২। আঠারো বছর বয়স হলো-
উত্তর: মানবজীবনের এক উত্তরণকালীন পর্যায়।
২৩। ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’ বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর: কবি যৌবনের ইতিবাচক রূপের প্রতি ইঙ্গিত করেছেন।
২৪। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর