ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১৮ মাস মেয়াদি প্রফেশনাল মাস্টার ইন গভর্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামে ১৯তম ব্যাচে প্রথম সেমিস্টারে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর স্নাতকসহ সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ ২ দশমিক ৫০ থাকতে হবে।
আরো পড়ুন : ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস কোর্সের ভর্তি কার্যক্রম শুরু ১০ জানুয়ারি
আবেদনপত্র সংগ্রহের তারিখ: আগামী ২৯ জানুয়ারির মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কার্যালয় থেকে (শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত) নগদ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ভর্তির আবেদনপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করা যাবে।
আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে: আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সব পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপিসহ উপরোল্লিখিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষা: ৩০ জানুয়ারি, বেলা ১১টায়। ক্লাস: প্রতি শুক্রবার ও শনিবার।
যোগাযোগ: কক্ষ নম্বর ৪১০, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন (চতুর্থ তলা), ঢাকা বিশ্ববিদ্যালয়।
কবীর