ভ্রমণকাহিনি : প্রবাস বন্ধু
(গত ২৬ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮২। ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিটি দেশে বিদেশে গ্রন্থের কোন অংশ?
(ক) দ্বাদশ (খ) পঞ্চদশ
(গ) একাদশ (ঘ) ত্রয়োদশ
৮৩। আফগানিস্তানের রাজধানীর নাম কী?
(ক) কাবুল
(খ) সাইবেরিয়া
(গ) দারুল
(ঘ) খাজামোল্লা
৮৪। ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনিতে প্রকাশ ঘটেছে?
(ক) লেখকের স্বদেশপ্রেম
(খ) লেখকের ধৈর্য
(গ) লেখকের আতিথেয়তা
(ঘ) লেখকের সরলতা
৮৫। লেখক আবদুর রহমানকে কীভাবে গ্রহণ করেছেন?
(ক) ভয়ের সঙ্গে
(খ) শ্রদ্ধার সঙ্গে
(গ) বাধ্য হয়ে
(ঘ) বিরক্ত হয়ে
৮৬। জিরার সাহেবের ক্ষেত্রে যে বিষয়টি সত্য-
(i) তিনি একজন শিক্ষক
(ii) তিনি একজন ফরাসি
(iii) তিনি ভীত মানুষ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৮৭। ইনি ‘হরফন-মৌলা’। এই কথা দিয়ে প্রকাশ পায়-
(i) আবদুর রহমান কাজের লোক
(ii) আবদুর রহমান সব কাজ করবে
(iii) আবদুর রহমান সব কাজ পারবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
আরো পড়ুন : প্রবাস বন্ধু ভ্রমণকাহিনির ২২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
৮৮। আবদুর রহমানকে নরদানব বলার কারণ-
(i) সে উঁচু ও লম্বা
(ii) তার বিশাল শরীরের জন্য
(iii) সে ভালো রাঁধে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৮৯। আবদুর রহমান কখনো লেখকের দিকে তাকায়নি-কারণ-
(i) গুরুজনের দিকে তাকানো অনুচিত
(ii) আবদুর রহমান সংস্কারপন্থি
(iii) লেখক আবদুর রহমানের গুরুজন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রফিক সাহেব সোহেলের শিক্ষক। আতিক কখনো তার শিক্ষকের দিকে চোখ তুলে তাকায় না। যখনই তার ঘরে শিক্ষক ঢোকে সে মাথা নিচু করে রাখে।
৯০। ওপরের উদ্দীপকের সোহেলের সঙ্গে ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির কার সাদৃশ্য রয়েছে?
(ক) খাজামোল্লার
(খ) জিরারের
(গ) আবদুর রহমানের
(ঘ) আমানের
৯১। ‘ভরসা পেলুম, ভয়ও হলো’ লেখকের এ বাক্যে প্রকাশ পেয়েছে-
(i) শঙ্কা
(ii) আশঙ্কা
(iii) শান্তি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৯২। আবদুর রহমান সম্পর্কে যা সত্য-
(i) সব কাজ বিনা দ্বিধায় করে
(ii) খুব রাগি
(iii) মনিবের প্রতি যত্নশীল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৯৩। লেখকের নতুন থাকার জায়গার জন্য আবদুর রহমান কিনে আনে-
(i) রান্নার হাঁড়িপাতিল
(ii) খাদ্যদ্রব্য
(iii) প্রয়োজনীয় সবকিছু
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৯৪। আলিম বাজার থেকে অনেক বাজার একা নিয়ে আসেন। অন্য কারও সাহায্য নেওয়ার প্রয়োজন তার মনেই হয় না। আলিমের সঙ্গে আবদুর রহমানের মিল হলো-
(i) উভয়েই পরিশ্রমী
(ii) উভয়েই সরল মনের
(iii) উভয়েরই বুদ্ধি একটু কম
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: ৮২. খ, ৮৩. ক, ৮৪. খ, ৮৫. খ, ৮৬. ক, ৮৭. ঘ, ৮৮. ক, ৮৯. ক, ৯০. গ, ৯১. ক, ৯২. খ, ৯৩. ঘ, ৯৪. ঘ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর