জেল থেকে মুক্তি পেয়েছেন পুষ্পা খ্যাত জনপ্রিয় ভারতীয় অভিনেতা আল্লু অর্জুন।
শনিবার ১৪ (ডিসেম্বর) সকালে একরাত জেলে থাকার পর ঘরে ফেরেন তিনি।
এ সময় তার মুক্তির খবরে হায়দরাবাদের জুবিলি হিলস চত্বর জনসমুদ্রে পরিণত হয়। বাড়ি ফিরতেই তার স্ত্রী স্নেহা রেড্ডি ছুটে গিয়ে গিয়ে স্বামীর বুকে মাথা রেখে অঝোরে কাঁদার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এর আগে চার ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয় এবং তার ৯ বছর বয়সি ছেলে আহত হয়। এ ঘটনার জেরে আল্লু অর্জুনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলার ভিত্তিতে শুক্রবার (১৩ ডিসেম্বর) আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে তেলেঙ্গানা পুলিশ।
পরে তাকে আদালত ১৪ দিনের জেল হেফাজত দেওয়ার কয়েকঘণ্টার মধ্যেই ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে যান তিনি। তবে রিলিজ অর্ডার পৌঁছনোয় দেরি হওয়ায় শুক্রবার রাতে জেলেই থাকতে হয় এ অভিনেতাকে।
মেহেদী/এমএ/