হলিউডের জনপ্রিয় পপর তারকা টেইলর সুইফট। সম্প্রতি তিনি তার আলোচিত ‘এরাস ট্যুর’ শেষ করে ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর সময় পার করছেন। শুধু সুরের জগৎ নয়, টেইলর তার দানশীলতার জন্যও বেশ পরিচিত। নিজের কর্মীদের থেকে শুরু করে বিভিন্ন ধাতব্য সংস্থায় মোটা অঙ্কের অর্থ দান করে বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার নায়া নামের এক ভক্তকে নিজের মূল্যবান পোশাক উপহার দিয়ে আবার শিরোনাম হলেন তিনি।
সংবাদমাধ্যম পিপলের তথ্য অনুযায়ী, নিজের ছুটির আনন্দকে ভাগাভাগি করার জন্য সম্প্রতি মিশৌরি অঙ্গরাজ্যের চিলড্রেন মার্সি হাসপাতালে ভ্রমণে যান টেইলর সুইফট। সেখানে তিনি অল্প বয়সী রোগীদের সঙ্গে পুরো এক দিন কাটান।
সেদিন নিজের ‘এরাস ট্যুর’ বইটি স্বাক্ষর করে কিশোর-কিশোরীদের উপহার দেন। নায়া নামের এক ভক্তকে তিনি যখন বইটি তুলে দেন, কিশোরিটি তখন সুইফটের পরিহিত পোশাককে ‘চা’য়ের সঙ্গে তুলনা করে প্রশংসা করেন। মন্তব্যটি মন ছুঁয়ে যায় এ পপ তারকার। তৎক্ষণাৎ ওই বালিকার দিকে তাকিয়ে হেসে দিয়ে তিনি বলেন, ‘এই কথার মাধ্যমে তুমি আমার দিনটি তৈরি করে দিলে।’
.jpg)
বিষয়টি এখানেই শেষ হয়নি। কিশোরীর এই মন্তব্যটি সেখানেই ভুলে যাননি এ পপ তারকা। গত রবিবার (২২ ডিসেম্বর) একটি ভিডিও শেয়ার করে সেই কিশোরী জানালেন, টেইলর সুইফটের কাছ থেকে তিনি বড়দিনের বিশেষ উপহার পেয়েছেন। আর তা হলো ঠিক হুবহু একটি পোশাক, যেমনটি পরিধান করে এ পপ তারকা হাসপাতালে ভ্রমণ করতে এসেছিলেন। জানা গেছে, পোশাকটির বাজারমূল্য ৪ হাজার ৫০০ মার্কিন ডলারের ওপর, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ ৩৫ হাজার টাকার বেশি।
শুধু তা-ই নয়, পোশাকটির সঙ্গে নিজের হাতের লেখা এটি চিরকুটও পাঠিয়েছেন তিনি। সেখানে টেইলর লিখেছেন, ‘যখন তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি পোশাকটি কোথায় পেয়েছি, আমি তখন ইচ্ছাকৃতভাবে তোমাকে তখন এটি বলিনি। কারণ, আমার একটি পরিকল্পনা ছিল। তোমাকে কয়েকটি জিনিস উপহার দিলাম, আশা করি তুমি এগুলোকে ‘চা’ মনে করবে। হা….. মেরি ক্রিসমাস! ভালোবাসা, টেইলর।’
ভক্তদের প্রতি সদয় দৃষ্টিভঙ্গির জন্য সুনাম রয়েছে টেইলর সুইফটের। ২০১৯ সালে এক ক্যানসারে আক্রান্ত এক কিশোরকে ১১ লাখ টাকা দান করেছিলেন তিনি। একই বছর কানাডিয়ান এক ভক্ত টিউশন ফি দিতে চরম কষ্ট করছিলেন। বিষয়টি জানতে পারলে তিনি তাকে ৬ লাখ টাকা পাঠান।
হাসান