হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। সম্প্রতি এই তারকা জানিয়েছেন, তিনি ও অভিনেত্রী গুইনেথ প্যালট্রো প্রায়ই তাদের প্রাক্তন জীবনসঙ্গী ব্র্যাড পিটকে নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। এর আগে নব্বইয়ের দশকে হলিউডের আলোচিত তারকা জুটি ছিলেন ব্র্যাড পিট ও গুইনেথ প্যালট্রো।
১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত একসঙ্গে থাকলেও বাগদানের পর শেষ পর্যন্ত তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। পরে ব্র্যাড পিট জেনিফারের সঙ্গে সম্পর্কে জড়ান এবং ২০০০ সালে তারা বিয়ের পিঁড়িতে বসেন।
‘ভ্যানিটি ফেয়ার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিফার বলেন, ‘আশ্চর্যের বিষয়, গুইনেথ ও ব্র্যাডের বাগদানের পার্টিতেও আমি গিয়েছিলাম। এখনো গুইনেথের সঙ্গে দেখা হলে আমরা ব্র্যাডকে নিয়ে কথা বলি। আমরা মেয়েরা সবসময় একে অন্যের সঙ্গে পরামর্শ বিনিময় করি- কে কী করছে, কার কী খবর এসব।’
ব্র্যাড পিটের সঙ্গে অ্যানিস্টনের বিচ্ছেদের পর পরই তার নাম জেনিফার লোপেজের সঙ্গে জড়িয়ে যায়। তখন জেনিফার অ্যানিস্টনের ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে প্রচুর সংবাদ প্রচার হতো। সে সময়ের কথা স্মরণ করে এ অভিনেত্রী বলেন, ‘মানুষের কাছে এটি ছিল খুবই রসাল খবর। যদি তাদের সোপ অপেরা না থাকত, তবে ট্যাবলয়েড ছিল। কিন্তু আমার জন্য এটা ছিল লজ্জাজনক।’
এই দম্পতির বিয়ে ও বিচ্ছেদ তখন সংবাদমাধ্যমে ব্যাপক প্রচারিত হওয়ার পরও জেনিফার ও ব্র্যাড নিজেদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।
উল্লেখ্য, জেনিফার অ্যানিস্টন অ্যাপল টিভি প্লাসের জনপ্রিয় ড্রামা সিরিজ ‘দ্য মর্নিং শো’-এর চতুর্থ মৌসুমের মধ্য দিয়ে আবারও অভিনয় জীবনে ফিরতে যাচ্ছেন। আগামী ১৭ সেপ্টেম্বর এটির প্রিমিয়ার হবে। সিরিজের নতুন মৌসুমে চমক হিসেবে অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী মেরিয়ন কোতিয়ারকেও দেখা যাবে। তিনি এখানে সেলিন ডুমন্ট চরিত্রে অভিনয় করছেন।
রিস উইদারস্পুন ও মার্ক ডুপ্লাসও তাদের আগের চরিত্রে ফিরবেন।
/এমএস