সম্প্রতি ইরানের হাতে আসা ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো সংক্রান্ত গোপন নথি শিগগিরই প্রকাশ করবে বলে জানিয়েছে দেশটি।
চলতি সপ্তাহে দেশটি দাবি করে ‘ইরানের গোয়েন্দারা একটি গোপন অভিযান চালিয়ে ইসরায়েলের বিপুল, গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর গোপন নথি হাতে পেয়েছে। এসবের মধ্যে কয়েক হাজার নথি ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো সংক্রান্ত। যারমধ্যে অসংখ্য ছবি ও ভিডিও রয়েছে।
ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ এবং হিজবুল্লাহ সংশ্লিষ্ট লেবানিজ সংবাদমাধ্যম আল-মায়েদানে এই খবর বেশ ফলাও করে প্রচার করা হয়।
এছাড়া,শনিবার (৭ জুন) দ্য জেরোসালেম পোস্ট-সহ একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যম ইরানের এই দাবির সত্যতা নিশ্চিত করে!
রবিবার (০৮ জুন) ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব জানান, ইসরায়েলের গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর কয়েক হাজার নথি হাতে পেয়েছেন তারা। যারমধ্যে আছে পারমাণবিক অবকাঠামোর তথ্য ও পরিকল্পনার নথি।
তিনি বলেন, ‘শিগগিরই এসব নথি প্রকাশ করা হবে। ইরানের হয়ে গোয়েন্দাগিরি করা দুই ইসরায়েলি নাগরিক রই মিজরাহি এবং আলমোগ আত্তাইসের গ্রেপ্তার সংক্রান্ত কিছু নথিও এতে রয়েছে।’
ব্রিটিশ বার্তাসংস্থা দ্য গার্ডিয়ান জানায়, ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি দিয়ে আসছে দখলদার ইসরায়েল। আর এমন সময় ইরান জানাল তারা ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোর নথি পেয়েছে। সম্ভবত ইসরায়েলকে সতর্ক করতে তারা এমন দাবি করছে।
গার্ডিয়ানের মতে, ইরান হয়ত হুঁশিয়ারি দিচ্ছে, যদি তাদের পারমাণবিক স্থাপনায় হামলা হয় তাহলে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাও ঝুঁকিতে পড়বে।
এছাড়া তথ্য গোপন রেখে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ায় ইরানের ওপর যেহেতু আবারও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। এমন সময় ইসরায়েলের পারমাণবিক কার্যক্রমের বিষয়টি সামনে আনার মাধ্যমে তেহরান হয়ত নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করছে।
সুলতানা দিনা/