ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
মানিকগঞ্জে ঝোপে মিলল স্কুলছাত্রীর ঝুলন্ত খণ্ড-বিখণ্ড মরদেহ মালয়েশিয়ায় তারেক রহমান, বাণিজ্য–বিনিয়োগে নতুন সম্ভাবনার প্রত্যাশা দিনাজপুরে কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণ ফি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে গণপিটুনিতে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ শরীয়তপুরে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক স্থানীয় নির্বাচনে প্রার্থীর রাজনৈতিক পরিচয় মুখ্য নয়: ইসি সচিব বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁওয়ের এমপি পুত্র সজীব আটক প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন তারেক রহমান মাদারগঞ্জে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু ‘কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার উদ্যোগ নিচ্ছেন’ আধ্যাত্মিক ধনী হওয়ার সহজ সমীকরণ যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ শুরু জেনেভায় সিলেটে টানা বৃষ্টি, বন্যার শঙ্কা পাউবোর বাংলাদেশের বাজেট ২০২৬-২০২৭: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাস্তবতা গাজীপুরে নিষিদ্ধ আ. লীগের বিক্ষোভ মিছিল প্রযুক্তির অপচ্ছায়া সড়কে ‘এআই ক্যামেরা’ ও অভিনব ডিজিটাল ডাকাতি বাবা দিবসে সবচেয়ে বড় প্রশ্ন: আমরা কি বাবা-মাকে হারাচ্ছি, নাকি তাদের সঙ্গে সময়ের সংযোগ হারাচ্ছি! ১০ দফা দাবিতে চাকরিচ্যুত ব্যাংকারদের মানববন্ধন সোমবার মোহভঙ্গের বাংলাদেশ: যখন বুঝলাম সর্বনাশ হয়ে গেছে অরণ্যের অন্ত্যজ কথা বরিশালে গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে পড়ে আ. লীগ নেতার মৃত্যু ইরান ম্যাচে বেলজিয়ামের মূল ফোকাস নিজেদের খেলায়: গার্সিয়া কৃষিকাজে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা, ৩য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু গোপনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বিপ্লব দেব প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র জাহাজডুবির দুঃসহ অধ্যায় শেষে দেশে ফেরা সুনামগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

গাজায় খাবারের জন্য দাঁড়িয়ে থাকা শিশুসহ নিহত ১৫

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:২৮ এএম
গাজায় খাবারের জন্য দাঁড়িয়ে থাকা শিশুসহ নিহত ১৫
ছবি: সংগৃহীত

গাজার মধ্যাঞ্চলে একটি ক্লিনিকের সামনে পুষ্টিকর খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা আট শিশু ও দুই নারীসহ অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। গত বৃহস্পতিবার সকালে দেইর আল-বালাহ এলাকায় যুক্তরাষ্ট্রভিত্তিক সাহায্য সংস্থা প্রজেক্ট হোপ পরিচালিত আল-তায়ারা স্বাস্থ্যকেন্দ্রের সামনে এই হামলা হয়। দেইর আল-বালাহর আল-আকসা শহিদ হাসপাতালের ভিডিওতে দেখা গেছে, শিশু ও প্রাপ্তবয়স্কদের লাশ মেঝেতে পড়ে আছে। চিকিৎসকরা আহতদের সেবা দিচ্ছেন।

প্রজেক্ট হোপের প্রেসিডেন্ট রাবিহ তোরবে বলেন, ‘মানুষ এখানে শিশুদের নিয়ে আসে, গর্ভবতী নারীরা চিকিৎসা নেয়, অপুষ্টি ও সংক্রমণের চিকিৎসা হয়। এরপরও ক্লিনিকের দরজা খোলার অপেক্ষায় থাকা পরিবারগুলোকে নির্মমভাবে আঘাত করা হয়েছে। এটি ভয়ংকর, হৃদয়বিদারক। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধবিরতি আলোচনা চললেও গাজায় কেউ নিরাপদ নয়। এভাবে চলতে পারে না।’

ঘটনার সময় সেখানে থাকা প্রত্যক্ষদর্শী ইউসুফ আল-আইদি বলেন, ‘হঠাৎ ড্রোনের শব্দ শুনলাম, এরপর বিস্ফোরণ। মাটি কাঁপতে শুরু করল। চারপাশে শুধু রক্ত আর আর্তনাদ।’ একটি ভিডিওতে দেখা যায়, আহত ও নিহত শিশুরা রাস্তায় পড়ে আছে। কেউ নড়ছে না, কেউ গুরুতর জখম।

আল-আকসা হাসপাতালের মর্গে জানাজার নামাজের আগে শিশুদের লাশ সাদা কাফন ও বডি ব্যাগে মুড়িয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এক নারী জানান, নিহতদের মধ্যে ছিলেন তার গর্ভবতী ভাগ্নি মানাল, তার মেয়ে ফাতিমা এবং মানালের ছেলে, যিনি নিবিড় পরিচর্যাকেন্দ্রে আছেন। তিনি বলেন, ‘ঘটনার সময় মানাল লাইন দিয়ে বাচ্চাদের জন্য সাপ্লিমেন্ট নিচ্ছিলেন।’ পাশে দাঁড়িয়ে থাকা আরেক নারী বলেন, ‘কোন অপরাধে তাদের হত্যা করা হলো? আমরা পুরো বিশ্বের সামনে মরছি।’

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাসের ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য করেছে। এক বিবৃতিতে আইডিএফ জানায়, ‘হামাসের অভিজাত নুখবা ইউনিটের এক সদস্যকে আঘাত করা হয়েছে। যিনি ৭ অক্টোবরের হামলায় জড়িত ছিলেন। আমরা বেসামরিক হতাহতের জন্য দুঃখ প্রকাশ করছি।’

ইউনিসেফের প্রধান ক্যাথেরিন রাসেল বলেন, ‘জীবন রক্ষার জন্য সাহায্য নিতে যাওয়া পরিবারগুলোকে হত্যা করা অযৌক্তিক।’ হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, গাজার দক্ষিণে আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় আরও পাঁচজন নিহত হয়েছে। একটি ভিডিওতে বালির নিচ থেকে তিনটি শিশুর লাশ তোলার দৃশ্য দেখা যায়। গত বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় মোট ৬৬ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে এই শিশুরাও রয়েছে।

যুদ্ধবিরতি নিয়ে কাতার ও মিসরের মধ্যস্থতায় ইসরায়েল-হামাস আলোচনা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র এতে সহায়তা করছে। তবে দৃশ্যমান অগ্রগতি হয়নি।

বুধবার ওয়াশিংটনে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, ‘চুক্তিতে পৌঁছাতে আরও এক-দুই সপ্তাহ সময় লাগতে পারে।’ 

তিনি জানান, ৬০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চলছে। সফল হলে ওই সময়েই স্থায়ী যুদ্ধ সমাপ্তির প্রস্তাব দেবে ইসরায়েল। এর শর্ত হিসেবে হামাসকে নিরস্ত্র ও গাজাকে সামরিকীকরণমুক্ত করার কথা বলেছে তারা।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘যদি আলোচনায় সমাধান না হয়, তাহলে আমরা আমাদের সেনাবাহিনীর শক্তি দিয়ে তা অর্জন করব।’ নিউজ ম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হামাস এখনো ৫০ জন জিম্মিকে আটকে রেখেছে। এর মধ্যে ২০ জন জীবিত এবং প্রায় ৩০ জন মৃত।’ হামাস এক বিবৃতিতে ইসরায়েলের ‘একগুঁয়েমি’কে দায়ী করে জানিয়েছে, তারা ১০ জন জিম্মিকে মুক্তির প্রস্তাবে নমনীয়তা দেখিয়েছে, তবে একটি ‘ব্যাপক’ চুক্তি চায়, যা ইসরায়েলের আক্রমণ বন্ধ করবে।

ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে একটি চুক্তির কথা জানিয়েছে, যার আওতায় আরও ক্রসিং খোলা, অবকাঠামো মেরামত ও সাহায্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা হবে। ইইউর পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাস বলেন, ‘আমরা বিশ্বাস করি, ইসরায়েল চুক্তিতে সম্মত প্রতিটি পদক্ষেপ বাস্তবায়ন করবে।’

জাতিসংঘ জানায়, গাজায় চার মাস পর প্রথমবারের মতো জ্বালানি পৌঁছেছে। তবে মাত্র ৭৫ হাজার লিটার। যেটা এক দিনের প্রয়োজনেরও কম। তারা সতর্ক করে বলেছে, দ্রুত জ্বালানি না পৌঁছালে জরুরিসেবা বন্ধ হয়ে যাবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে এক হামলায় ১ হাজার ২০০ জন নিহত হয় এবং ২৫১ জন জিম্মি হন। এর জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এরপর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৫৭ হাজার ৭৬২ জন নিহত হয়েছেন।

গাজার জনসংখ্যার বড় অংশ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। ৯০ শতাংশের বেশি বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত, স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশনব্যবস্থা ভেঙে পড়েছে। খাদ্য, ওষুধ, জ্বালানি এবং আশ্রয়ের তীব্র সংকট চলছে। সূত্র: বিবিসি

যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ শুরু জেনেভায়

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম
যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ শুরু জেনেভায়
ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা সুইজারল্যান্ডে শুরু হয়েছে।

এই আলোচনায় অংশ নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, আয়োজক দেশ সুইজারল্যান্ড এবং মধ্যস্থতাকারী দুই দেশ পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরা।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে আশা প্রকাশ করে বলেছে, এই বৈঠকগুলো সমঝোতা স্মারকে (এমওইউ) অন্তর্ভুক্ত সব বিষয় নিয়ে একটি বিস্তৃত ও স্থায়ী চুক্তি সম্পন্ন করার পথ তৈরি করবে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সব বিষয় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত চুক্তির শর্তাবলি নিয়ে আলোচনার জন্য বিশেষায়িত কারিগরি ও বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সই করা একটি অন্তর্বর্তীকালীন চুক্তিকে এগিয়ে নিতেই মূলত সুইজারল্যান্ডে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধি দলে রয়েছেন আব্বাস আরাঘচি।

এদিকে এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন ভাইস প্রেসিডেন্ট মি. ভ্যান্সের সাথে বৈঠক করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসারে, মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে একটি চতুর্পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

গোপনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বিপ্লব দেব

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম
গোপনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বিপ্লব দেব
ছবি: সংগৃহীত

ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমান বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেবের দ্বিতীয় বিয়ে নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, তিনি সম্প্রতি নতুন জীবনে পা রেখেছেন। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

খবরে বলা হয়, নববধূ দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা এবং অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। 

আগামী ২৪ জুন আগরতলার একটি অভিজাত হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালে বিপ্লব দেব ও তার স্ত্রী নীতি দেবের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। দীর্ঘ দাম্পত্য জীবনের অবসানের পর তিনি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত ছিলেন। বিপ্লব দেব ও নীতি দেবের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ত্রিপুরার গোমতী জেলার উদয়পুর মহকুমার রাজধরনগর গ্রামে জন্ম নেওয়া বিপ্লব দেব ছাত্রজীবন শেষে দীর্ঘ সময় দিল্লিতে কাটিয়েছেন। পরে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হয়ে বিজেপির সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

২০১৬ সালে তিনি ত্রিপুরা বিজেপির সভাপতি হন এবং তার নেতৃত্বেই ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। এরপর তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০২২ সালে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর তিনি রাজ্যসভার সদস্য হন। পরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ত্রিপুরা পশ্চিম আসন থেকে নির্বাচিত হয়ে বর্তমানে লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক সময়ে তিনি বিজেপির বিভিন্ন সাংগঠনিক ও জাতীয় পর্যায়ের কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন।

দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত বিপ্লব দেব বা বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে কৌতূহল থাকলেও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে ত্রিপুরাবাসী। সূত্র: হিন্দুস্তান টাইমস

রাশিয়ার ২০০০ কিলোমিটার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:০৩ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০২:০০ পিএম
রাশিয়ার ২০০০ কিলোমিটার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা
ছবি: সংগৃহীত

রাশিয়ার তিউমেন অঞ্চলের একটি প্রধান তেল শোধনাগারে দূরপাল্লার ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় দুই হাজার কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত এই শোধনাগারটি রাশিয়ার অন্যতম বৃহত্তম বেসরকারি তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র।

তিউমেন অঞ্চলের গভর্নর আলেকজান্ডার মুর জানিয়েছেন, হামলার পর শোধনাগার এলাকায় ধ্বংসাবশেষ পড়েছে এবং কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, শোধনাগারটির বড় কোনো ক্ষতি হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা তিন হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম এমন নতুন দূরপাল্লার ড্রোন তৈরি করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেন হামলা জোরদার করায় চলতি জুন মাসে রাশিয়ার অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের হার গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। এর ফলে মস্কোসহ রাশিয়ার বেশ কয়েকটি দক্ষিণাঞ্চলীয় এলাকায় ইতোমধ্যে জ্বালানিসংকট ও পেট্রলের দাম বেড়েছে।

শনিবার (২০ জুন) এই ড্রোন হামলার কারণে উরাল অঞ্চলের বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়। একইদিনে ইউক্রেনীয় বাহিনী দখল করা ক্রিমিয়া ও বেলগোরোড অঞ্চলে রাশিয়ার রসদ সরবরাহের একটি সেতু এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা করেছে। 

অন্যদিকে, রাশিয়াও ইউক্রেনের খারকিভ, জাপোরিঝিয়া ও সুমি অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে, যার মধ্যে খারকিভে রুশ গাইডেড বোমার আঘাতে দুজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/

শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৩৬ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:৪৩ এএম
শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের শান্তি ও পরমাণু আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

স্থানীয় সময় রবিবার (২১ জুন) ভোরে তিনি সুইজারল্যান্ডের এমমেন বিমানঘাঁটিতে অবতরণ করেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, রবিবার ভোর ৫টা৫৯ মিনিটে জেডি ভ্যান্স এবং তার স্ত্রী সেখানে পৌঁছান।

সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে মূলত এই দ্বিপক্ষীয় কারিগরি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং দুই দেশের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী রূপ দেওয়াই এই বৈঠকের মূল লক্ষ্য।

মার্কিন প্রতিনিধি দলে জেডি ভ্যান্সের পাশাপাশি বিশেষ দূত স্টিভ উইটকফ এবং হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনারও রয়েছেন।

অন্যদিকে, ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরাও এই প্রক্রিয়ায় যুক্ত আছেন।

গত শুক্রবারই এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে তুমুল সংঘর্ষ এবং হরমুজ প্রণালী বন্ধ করা নিয়ে ইরান-মার্কিন উত্তেজনার কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই সফর দুই দিন পিছিয়ে যায়।

ওয়াশিংটন ছাড়ার আগে সাংবাদিকদের জেডি ভ্যান্স জানান, আগামী কয়েক দিনের এই আলোচনায় ইরানের পরমাণু ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি কার্যকর করার বিষয় দুটি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। সূত্র: রয়টার্স

তামান্না রুপা/

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান নিহত

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:১৯ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:৪১ এএম
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান নিহত
ছবি: আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ উইশাহ

ফিলিস্তিনের গাজার বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ উইশাহ নিহত হয়েছেন।

শনিবার (২০ জুন) একটি বাড়িতে চালানো ওই হামলায় আহমেদ উইশাহসহ অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

এক বিবৃতিতে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আল জাজিরার ১২ জন সংবাদকর্মী নিহত হলেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই নৃশংসতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

এর আগে গত ৮ এপ্রিল আহমেদ উইশাহর ভাই মোহাম্মদ উইশাহও ইসরায়েলি হামলায় নিহত হন। দুই ভাইয়ের ক্ষেত্রেই ইসরায়েলি বাহিনী কোনো প্রমাণ ছাড়াই তাদের ‘হামাস সন্ত্রাসী’ বলে দাবি করে।

আল জাজিরা এই অভিযোগকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও অপপ্রচার’ বলে নাকচ করে দিয়েছে। সাংবাদিক অধিকার রক্ষা সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে) জানিয়েছে, প্রমাণ ছাড়াই ফিলিস্তিনি সাংবাদিকদের সন্ত্রাসী আখ্যা দেওয়া ইসরায়েলের একটি নিয়মিত প্রবণতা।

সিপিজের তথ্যমতে, চলমান এই যুদ্ধে এ পর্যন্ত অন্তত ২৬০ জন ফিলিস্তিনি সাংবাদিক প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে। এমনকি গত অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও ইসরায়েলি হামলায় আরও ১,০০৭ জন নিহত হয়েছেন। সূত্র: আল- জাজিরা

তামান্না রুপা/