মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের প্রশংসায় উচ্ছ্বসিত হয়েছেন। তবে উচ্ছ্বসিত এই প্রশংসাতেও তিনি এমন অদ্ভুত শব্দ আর উপমা ব্যবহার করেছেন যা নিয়ে রীতিমতো হাস্যরস সৃষ্টি হয়েছে।
শুক্রবার (০১ আগস্ট) নিউজম্যাক্সোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্যারোলিনের মুখ, মস্তিষ্ক এবং তার ঠোঁট যেভাবে নড়ে যেন মনে হয় তিনি একজন মেশিনগান।
এমন অদ্ভুদ মন্তব্য ছাড়াও ট্রাম্প বলেন, ‘ক্যালোলিন একজন তারকায় পরিণত হয়েছেন। এটি হলো সেই মুখ, সেই মস্তিষ্ক, সেই ঠোঁট... এগুলো এমনভাবে নড়ে যেন তিনি একজন মেশিনগান।’
ট্রাম্প আরও বলেন, ‘তিনি একজন তারকা। তিনি অসাধারণ মানুষ। আমার মতে তার চেয়ে ভালো প্রেস সচিব আর কেউ ছিল না। তিনি অসাধারণ।’
২৭ বছর বয়সী ক্যারোলিন ট্রাম্পের পঞ্চম প্রেস সচিব। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ক্যারোলিনকে এই দায়িত্ব দিয়েছেন।
গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক প্রশংসা করেন ক্যারোলিন। তিনি দাবি করেন, ট্রাম্প তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে গড়ে অন্তত একটি করে যুদ্ধবিরতি করতে সহায়তা করেছেন। এ কারণে তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।
এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্প বলেছিলেন কয়েকদিনের মধ্যে রাশিয়া-ইউক্রেন ও হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও এখনো তিনি চূড়ান্ত সফলতার মুখ দেখেননি।
সুলতানা দিনা/